মাদারীপুরের কালকিনিতে মাদক ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় ৮ থেকে ১০টি ককটেল বিস্ফোরণের খবর পাওয়া গেছে। এতে অন্তত তিনজন আহত হয়েছেন।
শনিবার (১০ অক্টোবর) রাত সাড়ে ৯টা থেকে ১০টার মধ্যে কালকিনি পৌর এলাকার মাছবাজারসংলগ্ন বড় ব্রিজ এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, পৌরসভার পাঙ্গাশিয়া এলাকার বাবুল সরদারের ছেলে রনি এবং একই এলাকার আলী হোসেনের ছেলে জহিরের পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষ হয়। একপর্যায়ে পরপর ককটেল বিস্ফোরণের শব্দে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সদ্য সংবাদ/এসএস