চরমোনাই পীরের বোন নিহতের ঘটনায় বাসচালক গ্রেপ্তার

স
সদ্য সংবাদ ডেস্ক
১১ অক্টোবর, ২০২৬ ১৪:৪৩:১৭
ছবি: সংগৃহীত

বরিশালের বাবুগঞ্জে সড়ক দুর্ঘটনায় মাদ্রাসাশিক্ষিকা রেহেনা বেগম নিহতের ঘটনায় বাসচালক মো. মাহফুজুর রহমান রাজুকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৮। শনিবার (১০ অক্টোবর) রাতে ঝালকাঠি সদর থানা এলাকা থেকে তাকে আটক করা হয়। রেহেনা বেগম চরমোনাই পীরের ফুফাতো বোন ছিলেন।

গ্রেপ্তার রাজু (৩২) পিরোজপুরের নেছারাবাদ উপজেলার গাজীবাড়ি মৈশানী গ্রামের মশিউর রহমানের ছেলে।

র‍্যাব-৮-এর মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার ওয়ালিদ হাসান মিঠু গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

র‍্যাবের দেওয়া তথ্য অনুযায়ী, গত ১৫ সেপ্টেম্বর সকাল সাড়ে ১১টার দিকে বরিশাল-ঢাকা মহাসড়ক পার হওয়ার সময় দুর্ঘটনার শিকার হন বাবুগঞ্জ উপজেলার রাকুদিয়া দাখিল মাদ্রাসার শিক্ষিকা রেহেনা বেগম (৪৫)। এ সময় বরিশালগামী আহনাফ পরিবহনের একটি যাত্রীবাহী বাস তাকে ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহতের ছোট ভাই মো. মামুনুর রশীদ খান ১৭ সেপ্টেম্বর বাবুগঞ্জ থানায় মামলা করেন। পরে মামলার তদন্তকারী কর্মকর্তা অভিযুক্ত বাসচালককে গ্রেপ্তারে র‍্যাব-৮-এর সহায়তা চান।

এরপর র‍্যাব-৮-এর সদর ও সিপিএসসি কোম্পানির সদস্যরা যৌথ অভিযান চালিয়ে ঝালকাঠি সদর থানা এলাকা থেকে রাজুকে গ্রেপ্তার করেন। গ্রেপ্তারের পর তাকে ঝালকাঠি সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

সদ্য সংবাদ/এসএস

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. বিনিয়োগ সম্প্রসারণে প্রধানমন্ত্রীর সঙ্গে মারুবেনি কর্পোরেশনের প্রতিনিধিদলের সাক্ষাৎ সদ্য. কক্সবাজারে হোটেলে ‘রাজুর স্ত্রী’ পরিচয়ে ছিলেন স্কুলছাত্রী, কুমিল্লায় ফিরে প্রাণ গেল তাজমিনের সদ্য. রিয়াদ বিমানবন্দরে হামলা: ২ বাংলাদেশিসহ ১২ জন নিহত, আহত তিন শতাধিক সদ্য. সৌদি আরবে হুতিদের হামলা, ঢাকা থেকে রিয়াদগামী ৫ ফ্লাইট বাতিল সদ্য. বাংলাদেশ সময় রাত ৩টা পর্যন্ত রিয়াদ বিমানবন্দরে ফ্লাইট চলাচল বন্ধ ঘোষণা সদ্য. রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার অভিযোগে গ্রেপ্তার ৪ সদ্য. দেশে পৌঁছেছে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতা রোটনের মরদেহ সদ্য. আইপিইউ সম্মেলনে সফল অংশগ্রহণ শেষে দেশে ফিরলেন স্পিকার সদ্য. অনির্দিষ্টকালের জন্য রিয়াদে ফ্লাইট পরিচালনা বন্ধ করল বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সদ্য. ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানে যুক্তরাষ্ট্রের ২১ সেনা নিহত, আহত ৮৬৫ সদ্য. বিনিয়োগ সম্প্রসারণে প্রধানমন্ত্রীর সঙ্গে মারুবেনি কর্পোরেশনের প্রতিনিধিদলের সাক্ষাৎ সদ্য. কক্সবাজারে হোটেলে ‘রাজুর স্ত্রী’ পরিচয়ে ছিলেন স্কুলছাত্রী, কুমিল্লায় ফিরে প্রাণ গেল তাজমিনের সদ্য. রিয়াদ বিমানবন্দরে হামলা: ২ বাংলাদেশিসহ ১২ জন নিহত, আহত তিন শতাধিক সদ্য. সৌদি আরবে হুতিদের হামলা, ঢাকা থেকে রিয়াদগামী ৫ ফ্লাইট বাতিল সদ্য. বাংলাদেশ সময় রাত ৩টা পর্যন্ত রিয়াদ বিমানবন্দরে ফ্লাইট চলাচল বন্ধ ঘোষণা সদ্য. রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার অভিযোগে গ্রেপ্তার ৪ সদ্য. দেশে পৌঁছেছে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতা রোটনের মরদেহ সদ্য. আইপিইউ সম্মেলনে সফল অংশগ্রহণ শেষে দেশে ফিরলেন স্পিকার সদ্য. অনির্দিষ্টকালের জন্য রিয়াদে ফ্লাইট পরিচালনা বন্ধ করল বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সদ্য. ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানে যুক্তরাষ্ট্রের ২১ সেনা নিহত, আহত ৮৬৫