ঠাকুরগাঁওয়ে মাদকবিরোধী অভিযানে ৫ জনের কারাদণ্ড

ঠ
ঠাকুরগাঁও প্রতিনিধি (মামুনুর রশিদ মামুন)
১১ অক্টোবর, ২০২৬ ১৪:৫৩:১৭

ঠাকুরগাঁও সদর উপজেলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে পাঁচজনকে বিভিন্ন মেয়াদে সশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে প্রত্যেককে ১০০ টাকা করে জরিমানা করা হয়েছে।

শনিবার (১০ অক্টোবর) উপজেলার গোয়ালপাড়া ও গুঞ্জরগড় এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে পাঁচটি মামলায় পাঁচজনকে সাজা দেওয়ার পাশাপাশি টাপেন্টাডল, গাঁজা ও ইয়াবা জব্দ করা হয়।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন ঠাকুরগাঁওয়ের ফকিরপাড়া এলাকার আব্দুল কাদের (৩৮), আরাজী মাটিগাড়া এলাকার রফিকুল ইসলাম (৪৫) ও জাহিদুল ইসলাম (৪৫), লস্করা এলাকার তুষার বর্মন (২৭) এবং মাটিগাড়া এলাকার পরিমল (৩৫)।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, আব্দুল কাদেরকে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। রফিকুল ইসলাম, জাহিদুল ইসলাম ও তুষার বর্মনকে দুই মাস করে এবং পরিমলকে তিন মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। পাশাপাশি পাঁচজনের কাছ থেকে মোট ৫০০ টাকা জরিমানা আদায়ের নির্দেশ দেওয়া হয়েছে।

অভিযানকালে দুই পিস টাপেন্টাডল, ১০ গ্রাম গাঁজা ও চার পিস ইয়াবা জব্দ করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট রুহুল আমীন, আজাহারুল আলম ও খাদিজাতুল কুবরা ফারিহা।

অভিযানে প্রসিকিউশনের দায়িত্বে ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঠাকুরগাঁও জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. হারুন অর রশিদ।

তিনি জানান, মাদকের বিস্তার রোধে নিয়মিত অভিযান চালানো হচ্ছে। মাদক ব্যবসায়ী ও সেবনের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সদ্য সংবাদ/এসএস

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. যাত্রী সংকটে পিংক বাস, দৈনিক লোকসান ৬০ হাজার টাকা সদ্য. পদত্যাগ করা মিষ্টির শূন্য আসনে ভোট ১২ নভেম্বর, উপনির্বাচনের তফসিল ঘোষণা সদ্য. দেশজুড়ে এলপিজি বিক্রি বন্ধের ঘোষণা ব্যবসায়ীদের সদ্য. প্রধানমন্ত্রীর সঙ্গে কানাডার আন্তর্জাতিক উন্নয়ন প্রতিমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ সদ্য. জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের বাসায় হামলা ও ভাঙচুর সদ্য. অবসরপ্রাপ্ত লেফট্যানেন্ট কাজী গুলশান আরা গ্রেপ্তার সদ্য. রিয়াদের পর এবার দাম্মাম ফ্লাইট স্থগিত করল বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সদ্য. অপকর্মে জড়ালে নেতা-এমপি-মন্ত্রী কারও ছাড় নেই: প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. ‘লড়াই কেবল শুরু’, মুক্তি পেয়েই ভারতজুড়ে আন্দোলনের ঘোষণা সিজেপি নেতাদের সদ্য. রিয়াদে আবারও বিস্ফোরণের শব্দ, বাড়ছে উদ্বেগ সদ্য. যাত্রী সংকটে পিংক বাস, দৈনিক লোকসান ৬০ হাজার টাকা সদ্য. পদত্যাগ করা মিষ্টির শূন্য আসনে ভোট ১২ নভেম্বর, উপনির্বাচনের তফসিল ঘোষণা সদ্য. দেশজুড়ে এলপিজি বিক্রি বন্ধের ঘোষণা ব্যবসায়ীদের সদ্য. প্রধানমন্ত্রীর সঙ্গে কানাডার আন্তর্জাতিক উন্নয়ন প্রতিমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ সদ্য. জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের বাসায় হামলা ও ভাঙচুর সদ্য. অবসরপ্রাপ্ত লেফট্যানেন্ট কাজী গুলশান আরা গ্রেপ্তার সদ্য. রিয়াদের পর এবার দাম্মাম ফ্লাইট স্থগিত করল বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সদ্য. অপকর্মে জড়ালে নেতা-এমপি-মন্ত্রী কারও ছাড় নেই: প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. ‘লড়াই কেবল শুরু’, মুক্তি পেয়েই ভারতজুড়ে আন্দোলনের ঘোষণা সিজেপি নেতাদের সদ্য. রিয়াদে আবারও বিস্ফোরণের শব্দ, বাড়ছে উদ্বেগ