কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের গোপালগঞ্জ জেলা সভাপতি আর নেই

স
সদ্য সংবাদ ডেস্ক
১১ অক্টোবর, ২০২৬ ১৭:৩১:৩১
ছবি: সংগৃহীত

গোপালগঞ্জের প্রবীণ রাজনীতিবিদ ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের জেলা সভাপতি মাহবুব আলী খান মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর।

শনিবার (১০ অক্টোবর) দিবাগত রাত সোয়া ১টার দিকে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি স্ত্রী, এক মেয়ে ও এক ছেলেসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

রোববার (১১ অক্টোবর) দুপুরে গোপালগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহ মাঠে তার জানাজা অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন থানাপাড়া মসজিদের ইমাম শিবলী আহমেদ। জানাজায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

জানাজায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক ও জেলা পরিষদ প্রশাসক শরীফ রফিকুজ্জামান, জেলা জামায়াতের সাবেক আমির মওলানা আব্দুল হামিদ এবং জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি রুহুল আমিন শেখসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতারা। এ ছাড়া স্থানীয় রাজনৈতিক ও সামাজিক অঙ্গনের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

জানাজা শেষে শহরের গেটপাড়া পৌর কবরস্থানে মাহবুব আলী খানকে দাফন করা হয়। এদিকে জানাজা ঘিরে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে জন্য ঈদগাহ মাঠ ও আশপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে পুলিশ।

ছাত্ররাজনীতির মধ্য দিয়ে মাহবুব আলী খানের রাজনৈতিক পথচলা শুরু হয়। স্বাধীনতার আগে তিনি পাকিস্তান ছাত্রলীগের সঙ্গে যুক্ত ছিলেন। পরবর্তী সময়ে গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, যুগ্ম সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকসহ বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন।

২০২২ সালের ১ ডিসেম্বর জেলা আওয়ামী লীগের সম্মেলনে তিনি সভাপতি নির্বাচিত হন। ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে চলে গেলে মাহবুব আলী খান আত্মগোপনে ছিলেন।

সদ্য সংবাদ/এসএস

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. যাত্রী সংকটে পিংক বাস, দৈনিক লোকসান ৬০ হাজার টাকা সদ্য. চার দিনের রিমান্ডে অবসরপ্রাপ্ত দুই সেনা কর্মকর্তা সদ্য. পদত্যাগ করা মিষ্টির শূন্য আসনে ভোট ১২ নভেম্বর, উপনির্বাচনের তফসিল ঘোষণা সদ্য. দেশজুড়ে এলপিজি বিক্রি বন্ধের ঘোষণা ব্যবসায়ীদের সদ্য. প্রধানমন্ত্রীর সঙ্গে কানাডার আন্তর্জাতিক উন্নয়ন প্রতিমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ সদ্য. জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের বাসায় হামলা ও ভাঙচুর সদ্য. অবসরপ্রাপ্ত লেফট্যানেন্ট কাজী গুলশান আরা গ্রেপ্তার সদ্য. রিয়াদের পর এবার দাম্মাম ফ্লাইট স্থগিত করল বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সদ্য. অপকর্মে জড়ালে নেতা-এমপি-মন্ত্রী কারও ছাড় নেই: প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. ‘লড়াই কেবল শুরু’, মুক্তি পেয়েই ভারতজুড়ে আন্দোলনের ঘোষণা সিজেপি নেতাদের সদ্য. যাত্রী সংকটে পিংক বাস, দৈনিক লোকসান ৬০ হাজার টাকা সদ্য. চার দিনের রিমান্ডে অবসরপ্রাপ্ত দুই সেনা কর্মকর্তা সদ্য. পদত্যাগ করা মিষ্টির শূন্য আসনে ভোট ১২ নভেম্বর, উপনির্বাচনের তফসিল ঘোষণা সদ্য. দেশজুড়ে এলপিজি বিক্রি বন্ধের ঘোষণা ব্যবসায়ীদের সদ্য. প্রধানমন্ত্রীর সঙ্গে কানাডার আন্তর্জাতিক উন্নয়ন প্রতিমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ সদ্য. জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের বাসায় হামলা ও ভাঙচুর সদ্য. অবসরপ্রাপ্ত লেফট্যানেন্ট কাজী গুলশান আরা গ্রেপ্তার সদ্য. রিয়াদের পর এবার দাম্মাম ফ্লাইট স্থগিত করল বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সদ্য. অপকর্মে জড়ালে নেতা-এমপি-মন্ত্রী কারও ছাড় নেই: প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. ‘লড়াই কেবল শুরু’, মুক্তি পেয়েই ভারতজুড়ে আন্দোলনের ঘোষণা সিজেপি নেতাদের