কিশোরগঞ্জে জলমহলে অভিযান চালিয়ে বন্দুক-গুলিসহ গ্রেপ্তার ৪

স
সদ্য সংবাদ ডেস্ক
১২ অক্টোবর, ২০২৬ ১৬:৩৬:১৯
ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জের ইটনা উপজেলায় ভুগলী জলমহল এলাকায় অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে দেশীয় প্রযুক্তিতে তৈরি একটি একনলা বন্দুক ও চার রাউন্ড সিসার গুলি উদ্ধার করা হয়েছে।

রোববার (১১ অক্টোবর) উপজেলার বড়িবাড়ি ইউনিয়নের পাঁচকাহনিয়া এলাকায় স্থানীয় লোকজনের সহযোগিতায় এ অভিযান পরিচালনা করে ইটনা থানা পুলিশ।

সোমবার (১২ অক্টোবর) দুপুরে জেলা পুলিশের মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে অভিযান ও গ্রেপ্তারের বিষয়টি জানানো হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন করিমগঞ্জ উপজেলার খাগশ্রী গ্রামের মো. আবুল কালামের ছেলে মো. হাসিবুল ইসলাম (৩৩), ইটনা উপজেলার শিমুলবাগ গ্রামের মো. মহিউদ্দিন ভূঁইয়ার ছেলে মো. আশরাফুল ইসলাম (২৮), নিকলী উপজেলার নতুন শিমপুর গ্রামের মৃত সুরুজ মিয়ার ছেলে সাইম (২০) এবং ভাটি বরাটিয়া গ্রামের মো. সবুজ মিয়ার ছেলে হৃদয় (২২)।

পুলিশের তথ্য অনুযায়ী, অভিযানের সময় গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে একটি একনলা বন্দুক ও শর্টগানের চার রাউন্ড সিসার গুলি জব্দ করা হয়। এ ঘটনায় তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল্লাহ খান গ্রেপ্তার ও অস্ত্র উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সদ্য সংবাদ/এসএস

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. যাত্রী সংকটে পিংক বাস, দৈনিক লোকসান ৬০ হাজার টাকা সদ্য. দেশজুড়ে এলপিজি বিক্রি বন্ধের ঘোষণা ব্যবসায়ীদের সদ্য. প্রধানমন্ত্রীর সঙ্গে কানাডার আন্তর্জাতিক উন্নয়ন প্রতিমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ সদ্য. জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের বাসায় হামলা ও ভাঙচুর সদ্য. অবসরপ্রাপ্ত লেফট্যানেন্ট কাজী গুলশান আরা গ্রেপ্তার সদ্য. রিয়াদের পর এবার দাম্মাম ফ্লাইট স্থগিত করল বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সদ্য. অপকর্মে জড়ালে নেতা-এমপি-মন্ত্রী কারও ছাড় নেই: প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. ‘লড়াই কেবল শুরু’, মুক্তি পেয়েই ভারতজুড়ে আন্দোলনের ঘোষণা সিজেপি নেতাদের সদ্য. রিয়াদে আবারও বিস্ফোরণের শব্দ, বাড়ছে উদ্বেগ সদ্য. নন-ক্যাডার ২০ কর্মকর্তা হলেন সিনিয়র সহকারী সচিব সদ্য. যাত্রী সংকটে পিংক বাস, দৈনিক লোকসান ৬০ হাজার টাকা সদ্য. দেশজুড়ে এলপিজি বিক্রি বন্ধের ঘোষণা ব্যবসায়ীদের সদ্য. প্রধানমন্ত্রীর সঙ্গে কানাডার আন্তর্জাতিক উন্নয়ন প্রতিমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ সদ্য. জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের বাসায় হামলা ও ভাঙচুর সদ্য. অবসরপ্রাপ্ত লেফট্যানেন্ট কাজী গুলশান আরা গ্রেপ্তার সদ্য. রিয়াদের পর এবার দাম্মাম ফ্লাইট স্থগিত করল বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সদ্য. অপকর্মে জড়ালে নেতা-এমপি-মন্ত্রী কারও ছাড় নেই: প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. ‘লড়াই কেবল শুরু’, মুক্তি পেয়েই ভারতজুড়ে আন্দোলনের ঘোষণা সিজেপি নেতাদের সদ্য. রিয়াদে আবারও বিস্ফোরণের শব্দ, বাড়ছে উদ্বেগ সদ্য. নন-ক্যাডার ২০ কর্মকর্তা হলেন সিনিয়র সহকারী সচিব