শেরপুরে জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে  র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

ম
মো. রাজন মিয়া (শেরপুর প্রতিনিধি)
১২ অক্টোবর, ২০২৬ ১৭:৩২:০৮

কন্যাশিশুর জন্য নিরাপদ পরিবেশ তৈরি, শিক্ষার সুযোগ বাড়ানো এবং বাল্যবিবাহ বন্ধে পরিবার ও সমাজকে একসঙ্গে কাজ করার আহ্বান জানানো হয়েছে শেরপুরে। জাতীয় কন্যাশিশু দিবস-২০২৬ উপলক্ষে আয়োজিত কর্মসূচিতে বক্তারা বলেন, কন্যাশিশুর বিকাশ ও অধিকার নিশ্চিত করা গেলে ভবিষ্যতে তারা আত্মবিশ্বাসী ও দক্ষ নাগরিক হিসেবে গড়ে উঠবে।

দিবসটি উপলক্ষে শেরপুর জেলা প্রশাসন, মহিলা বিষয়ক অধিদপ্তর ও বাংলাদেশ শিশু একাডেমির উদ্যোগে র‍্যালি, কন্যাশিশু সমাবেশ, আলোচনা সভা এবং বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হয়। কর্মসূচির শেষ পর্বে প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ফরিদা ইয়াসমিন। তিনি বলেন, কন্যাশিশুর অধিকার সুরক্ষা এবং শিক্ষা ও প্রতিভা বিকাশের উপযুক্ত পরিবেশ নিশ্চিত করা জরুরি। এ ক্ষেত্রে পরিবার, সমাজ ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে সমন্বিতভাবে দায়িত্ব পালন করতে হবে। কন্যাশিশুর প্রতি বৈষম্য দূর করার ওপরও গুরুত্ব দেন তিনি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শাকিল আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুরের পুলিশ সুপার এ কে এম জহিরুল ইসলাম, স্থানীয় সরকারের উপপরিচালক আরিফা সিদ্দিকা, সমাজসেবী রাজিয়া সামাদ ডালিয়া এবং শেরপুর প্রেসক্লাবের সভাপতি কাকন রেজা।

আলোচনায় বক্তারা বলেন, বাল্যবিবাহ কন্যাশিশুর স্বাভাবিক বিকাশ, শিক্ষা ও সুস্বাস্থ্যের পথে বড় বাধা। তাই এ প্রবণতা প্রতিরোধের পাশাপাশি শিশুদের পুষ্টি, স্বাস্থ্যসেবা ও নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর উদ্যোগ প্রয়োজন।

অনুষ্ঠানে সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিত্ব, সাংবাদিক, শিক্ষক-শিক্ষার্থী এবং সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন। আলোচনা শেষে বিভিন্ন প্রতিযোগিতায় সাফল্য অর্জনকারী শিশুদের পুরস্কার দেওয়া হয়।

সদ্য সংবাদ/এসএস

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. যাত্রী সংকটে পিংক বাস, দৈনিক লোকসান ৬০ হাজার টাকা সদ্য. পদত্যাগ করা মিষ্টির শূন্য আসনে ভোট ১২ নভেম্বর, উপনির্বাচনের তফসিল ঘোষণা সদ্য. দেশজুড়ে এলপিজি বিক্রি বন্ধের ঘোষণা ব্যবসায়ীদের সদ্য. প্রধানমন্ত্রীর সঙ্গে কানাডার আন্তর্জাতিক উন্নয়ন প্রতিমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ সদ্য. জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের বাসায় হামলা ও ভাঙচুর সদ্য. অবসরপ্রাপ্ত লেফট্যানেন্ট কাজী গুলশান আরা গ্রেপ্তার সদ্য. রিয়াদের পর এবার দাম্মাম ফ্লাইট স্থগিত করল বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সদ্য. অপকর্মে জড়ালে নেতা-এমপি-মন্ত্রী কারও ছাড় নেই: প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. ‘লড়াই কেবল শুরু’, মুক্তি পেয়েই ভারতজুড়ে আন্দোলনের ঘোষণা সিজেপি নেতাদের সদ্য. রিয়াদে আবারও বিস্ফোরণের শব্দ, বাড়ছে উদ্বেগ সদ্য. যাত্রী সংকটে পিংক বাস, দৈনিক লোকসান ৬০ হাজার টাকা সদ্য. পদত্যাগ করা মিষ্টির শূন্য আসনে ভোট ১২ নভেম্বর, উপনির্বাচনের তফসিল ঘোষণা সদ্য. দেশজুড়ে এলপিজি বিক্রি বন্ধের ঘোষণা ব্যবসায়ীদের সদ্য. প্রধানমন্ত্রীর সঙ্গে কানাডার আন্তর্জাতিক উন্নয়ন প্রতিমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ সদ্য. জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের বাসায় হামলা ও ভাঙচুর সদ্য. অবসরপ্রাপ্ত লেফট্যানেন্ট কাজী গুলশান আরা গ্রেপ্তার সদ্য. রিয়াদের পর এবার দাম্মাম ফ্লাইট স্থগিত করল বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সদ্য. অপকর্মে জড়ালে নেতা-এমপি-মন্ত্রী কারও ছাড় নেই: প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. ‘লড়াই কেবল শুরু’, মুক্তি পেয়েই ভারতজুড়ে আন্দোলনের ঘোষণা সিজেপি নেতাদের সদ্য. রিয়াদে আবারও বিস্ফোরণের শব্দ, বাড়ছে উদ্বেগ