পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৩৫

স
সদ্য সংবাদ ডেস্ক
১২ অক্টোবর, ২০২৬ ১৯:৪২:৪৯
ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পৃথক অপরাধে অভিযুক্ত ও বিভিন্ন মামলায় পরোয়ানাভুক্ত ৩৫ জনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। সোমবার (১২ অক্টোবর) উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় ১৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

নারায়ণগঞ্জের পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের নির্দেশনায় সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুল বারিকের নেতৃত্বে পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে মাদক মামলায় পূর্ব সনমান্দি এলাকার মো. আলী হোসেন (৪৫), শিশু বলাৎকারের মামলায় হবিগঞ্জের চুনারুঘাট এলাকার বাসিন্দা ও দারুল উলুম মাদরাসার শিক্ষক মো. মোশাহিদুল ইসলাম (৩২) রয়েছেন।

এ ছাড়া ডাকাতির মামলায় পিরোজপুরের আবিদুল হাসান মিরাজ ওরফে আবিদ (২৪) এবং চান্দেরচকের জিয়াম (২৪) গ্রেপ্তার হয়েছেন। দস্যুতার মামলায় আটক হয়েছেন ভোলার মো. রমজান ও গোপালগঞ্জের শামীম শেখ (৩৯)।

গ্রেপ্তার অন্য ব্যক্তিদের মধ্যে রয়েছেন লাধুরচর এলাকার মো. রিপন মিয়া (৫৯), দমদমা মোগরাপাড়া এলাকার মো. মোক্তার হোসেন (৪৪), মো. তাওলাদ হোসেন (৪৭) ও মো. লিটন (৪৩)। এ ছাড়া ওয়ারেন্টভুক্ত আসামি হিসেবে জাকির (৫৫), মো. ইমরান হোসেন ও মো. বাবুর নাম জানিয়েছে পুলিশ।

অভিযানে মাদকসেবনের অভিযোগে আরও ২২ জনকে গ্রেপ্তার করা হয়। তারা হলেন-মো. নাইম আহমেদ, মো. জাহিদ, মো. সোহেল, মো. ইমরান, মো. রহিম, মো. আরিফ হোসেন, মো. সাইফুল আলম, রাকিবুল হাসান শান্ত, তরিকুল হাসান, রুবেল, মনির, নবী হোসেন, রাসেল, রনি, আরিফ হোসেন, আল-আমিন, সাগর সরকার, হালীম, মেহেদী হাসান, শরিফুল ইসলাম, মো. হৃদয় মিয়া ও মোশারফ।

সোনারগাঁ থানার ওসি মুহাম্মদ আব্দুল বারিক জানান, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে। এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

সদ্য সংবাদ/এসএস

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. যাত্রী সংকটে পিংক বাস, দৈনিক লোকসান ৬০ হাজার টাকা সদ্য. চার দিনের রিমান্ডে অবসরপ্রাপ্ত দুই সেনা কর্মকর্তা সদ্য. পদত্যাগ করা মিষ্টির শূন্য আসনে ভোট ১২ নভেম্বর, উপনির্বাচনের তফসিল ঘোষণা সদ্য. দেশজুড়ে এলপিজি বিক্রি বন্ধের ঘোষণা ব্যবসায়ীদের সদ্য. প্রধানমন্ত্রীর সঙ্গে কানাডার আন্তর্জাতিক উন্নয়ন প্রতিমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ সদ্য. জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের বাসায় হামলা ও ভাঙচুর সদ্য. অবসরপ্রাপ্ত লেফট্যানেন্ট কাজী গুলশান আরা গ্রেপ্তার সদ্য. রিয়াদের পর এবার দাম্মাম ফ্লাইট স্থগিত করল বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সদ্য. অপকর্মে জড়ালে নেতা-এমপি-মন্ত্রী কারও ছাড় নেই: প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. ‘লড়াই কেবল শুরু’, মুক্তি পেয়েই ভারতজুড়ে আন্দোলনের ঘোষণা সিজেপি নেতাদের সদ্য. যাত্রী সংকটে পিংক বাস, দৈনিক লোকসান ৬০ হাজার টাকা সদ্য. চার দিনের রিমান্ডে অবসরপ্রাপ্ত দুই সেনা কর্মকর্তা সদ্য. পদত্যাগ করা মিষ্টির শূন্য আসনে ভোট ১২ নভেম্বর, উপনির্বাচনের তফসিল ঘোষণা সদ্য. দেশজুড়ে এলপিজি বিক্রি বন্ধের ঘোষণা ব্যবসায়ীদের সদ্য. প্রধানমন্ত্রীর সঙ্গে কানাডার আন্তর্জাতিক উন্নয়ন প্রতিমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ সদ্য. জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের বাসায় হামলা ও ভাঙচুর সদ্য. অবসরপ্রাপ্ত লেফট্যানেন্ট কাজী গুলশান আরা গ্রেপ্তার সদ্য. রিয়াদের পর এবার দাম্মাম ফ্লাইট স্থগিত করল বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সদ্য. অপকর্মে জড়ালে নেতা-এমপি-মন্ত্রী কারও ছাড় নেই: প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. ‘লড়াই কেবল শুরু’, মুক্তি পেয়েই ভারতজুড়ে আন্দোলনের ঘোষণা সিজেপি নেতাদের