সিরাজগঞ্জে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ে অবহিতকরণ সভা অনু‌ষ্ঠিত

ম
মোঃ আব্দুর রউফ (সিরাজগঞ্জ প্রতিনিধি)
১২ অক্টোবর, ২০২৬ ১৯:৫১:২১

দেশব্যাপী ফ্যামিলি কার্ড কার্যক্রম বাস্তবায়নের প্রস্তুতির অংশ হিসেবে সিরাজগঞ্জে তথ্য সংগ্রহ ও যাচাই-বাছাইয়ের প্রক্রিয়া নিয়ে আলোচনা করেছে সংশ্লিষ্ট প্রশাসন ও সমাজসেবা বিভাগের কর্মকর্তারা। এ কার্যক্রমে প্রকৃত উপকারভোগী পরিবার শনাক্ত করতে নির্ভুল তথ্য নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

সোমবার (১২ অক্টোবর) দুপুর ২টা ৩০ মিনিটে সিরাজগঞ্জ জেলা সমাজসেবা কমপ্লেক্সে এ বিষয়ে একটি সংবাদ সম্মেলনের আয়োজন করে সিরাজগঞ্জ শহর সমাজসেবা কার্যালয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক শাহাদাত হোসেন, সিরাজগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এ মামুন খান এবং জেলা ও শহর সমাজসেবা কার্যালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা।

সংবাদ সম্মেলনে ফ্যামিলি কার্ডের জন্য তথ্য সংগ্রহের পদ্ধতি, সংশ্লিষ্ট দপ্তরগুলোর দায়িত্ব এবং কার্যক্রম বাস্তবায়নে সমন্বয়ের প্রয়োজনীয়তা তুলে ধরা হয়। বিশেষ করে পরিবারের আর্থসামাজিক অবস্থা যাচাই করে প্রকৃত উপকারভোগীদের তথ্য নির্ধারণের বিষয়ে আলোচনা করা হয়।

বক্তারা বলেন, সামাজিক সুরক্ষা কার্যক্রমের সুফল সঠিক মানুষের কাছে পৌঁছে দিতে তথ্য সংগ্রহের প্রতিটি ধাপে সতর্কতা অবলম্বন করা প্রয়োজন। তথ্যের ভুল বা অসংগতি থাকলে উপকারভোগী নির্বাচনে জটিলতা তৈরি হতে পারে। তাই তথ্য যাচাইয়ের পাশাপাশি দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের জবাবদিহি নিশ্চিত করাও গুরুত্বপূর্ণ।

সংবাদ সম্মেলনে অতিরিক্ত জেলা প্রশাসক শাহাদাত হোসেন ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহে স্বচ্ছতা বজায় রাখার ওপর জোর দেন। তিনি জানান, সঠিক তথ্যের ভিত্তিতে পরিবার নির্বাচন করা গেলে কার্যক্রম বাস্তবায়নে শৃঙ্খলা ও কার্যকারিতা বাড়বে।

এ সময় সাধারণ মানুষকে ফ্যামিলি কার্ড কার্যক্রম সম্পর্কে সচেতন করা এবং তথ্য সংগ্রহের কাজে প্রয়োজনীয় সহযোগিতা নিশ্চিত করার বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।

সংশ্লিষ্ট কর্মকর্তারা আশা করছেন, প্রশাসন ও সমাজসেবা বিভাগের সমন্বিত প্রচেষ্টায় তথ্য সংগ্রহের কাজ আরও সুশৃঙ্খল হবে। এর মাধ্যমে ভবিষ্যতে সামাজিক সুরক্ষাসংক্রান্ত পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নে নির্ভরযোগ্য তথ্য ব্যবহার করা সম্ভব হবে।

সদ্য সংবাদ/এসএস

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. যাত্রী সংকটে পিংক বাস, দৈনিক লোকসান ৬০ হাজার টাকা সদ্য. চার দিনের রিমান্ডে অবসরপ্রাপ্ত দুই সেনা কর্মকর্তা সদ্য. পদত্যাগ করা মিষ্টির শূন্য আসনে ভোট ১২ নভেম্বর, উপনির্বাচনের তফসিল ঘোষণা সদ্য. দেশজুড়ে এলপিজি বিক্রি বন্ধের ঘোষণা ব্যবসায়ীদের সদ্য. প্রধানমন্ত্রীর সঙ্গে কানাডার আন্তর্জাতিক উন্নয়ন প্রতিমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ সদ্য. জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের বাসায় হামলা ও ভাঙচুর সদ্য. অবসরপ্রাপ্ত লেফট্যানেন্ট কাজী গুলশান আরা গ্রেপ্তার সদ্য. রিয়াদের পর এবার দাম্মাম ফ্লাইট স্থগিত করল বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সদ্য. অপকর্মে জড়ালে নেতা-এমপি-মন্ত্রী কারও ছাড় নেই: প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. ‘লড়াই কেবল শুরু’, মুক্তি পেয়েই ভারতজুড়ে আন্দোলনের ঘোষণা সিজেপি নেতাদের সদ্য. যাত্রী সংকটে পিংক বাস, দৈনিক লোকসান ৬০ হাজার টাকা সদ্য. চার দিনের রিমান্ডে অবসরপ্রাপ্ত দুই সেনা কর্মকর্তা সদ্য. পদত্যাগ করা মিষ্টির শূন্য আসনে ভোট ১২ নভেম্বর, উপনির্বাচনের তফসিল ঘোষণা সদ্য. দেশজুড়ে এলপিজি বিক্রি বন্ধের ঘোষণা ব্যবসায়ীদের সদ্য. প্রধানমন্ত্রীর সঙ্গে কানাডার আন্তর্জাতিক উন্নয়ন প্রতিমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ সদ্য. জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের বাসায় হামলা ও ভাঙচুর সদ্য. অবসরপ্রাপ্ত লেফট্যানেন্ট কাজী গুলশান আরা গ্রেপ্তার সদ্য. রিয়াদের পর এবার দাম্মাম ফ্লাইট স্থগিত করল বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সদ্য. অপকর্মে জড়ালে নেতা-এমপি-মন্ত্রী কারও ছাড় নেই: প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. ‘লড়াই কেবল শুরু’, মুক্তি পেয়েই ভারতজুড়ে আন্দোলনের ঘোষণা সিজেপি নেতাদের