সৌদিতে ওমরাহ পালনে গিয়ে ক্ষেপণাস্ত্র হামলায় গুরুতর আহত কুমিল্লার দাউদ উল ইসলাম

স
সদ্য সংবাদ ডেস্ক
১২ অক্টোবর, ২০২৬ ২১:৩৯:১৭
ছবি: সংগৃহীত

ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরব যাওয়ার পথে রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় আহত হয়েছেন কুমিল্লার দাউদ উল ইসলাম (২৭)। বর্তমানে তিনি সৌদি আরবের রিয়াদ ন্যাশনাল গার্ড হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাঁর কপাল ও পায়ে আঘাত লেগেছে। পায়ে অস্ত্রোপচার করার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পরিবার।

সোমবার (১২ অক্টোবর) আহত দাউদের ভাতিজা মো. জুনায়েদ এ তথ্য জানান।

দাউদ উল ইসলাম কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার ঢালুয়া ইউনিয়নের বদরপুর এলাকার বাসিন্দা। তাঁর বাবা মাওলানা মহিব উল্যাহ। তিনি রাজধানীর কামরাঙ্গীরচরের জামিয়া আরাবিয়া রবিউল উলুম মাদরাসায় সহকারী শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।

পরিবারের সদস্যরা জানান, গত শনিবার (১০ অক্টোবর) ওমরাহ পালনের উদ্দেশ্যে বাংলাদেশ থেকে সৌদি আরবের পথে যাত্রা করেন দাউদ। রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় দুই ঘণ্টার যাত্রাবিরতি শেষে তাঁর মক্কায় যাওয়ার কথা ছিল। তবে বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলার ঘটনায় তিনি আহত হন।

পরিবারের বরাতে জানা গেছে, হামলার পর তাঁকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসকেরা তাঁর কপাল ও পায়ের আঘাতের চিকিৎসা করছেন। পায়ে অস্ত্রোপচার প্রয়োজন হতে পারে বলে পরিবারের সদস্যদের জানানো হয়েছে।

দাউদের ভাতিজা মো. জুনায়েদ বলেন, তাঁর চাচা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। পায়ে অস্ত্রোপচারের কথা রয়েছে। তিনি দ্রুত সুস্থ হয়ে পরিবারের কাছে ফিরে আসুন এ জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তাঁরা।

পারিবারিক সূত্রে জানা যায়, ছয় ভাইবোনের মধ্যে দাউদ সবার ছোট। চার থেকে পাঁচ মাস আগে তাঁর বিয়ে হয়েছে। তাঁর স্ত্রী কুমিল্লার পার্শ্ববর্তী মন্নারা গ্রামের বাসিন্দা।

এদিকে, ওই ক্ষেপণাস্ত্র হামলায় বাংলাদেশি নাগরিকদের হতাহত হওয়ার বিষয়টি জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। পরিবারের দাবি, হামলায় নিহত নাসরুল্লাহ বদর দাউদ উল ইসলামের আপন চাচাতো ভাই।

দাউদের চিকিৎসা ও শারীরিক অবস্থার বিষয়ে পরিবার উদ্বিগ্ন। তিনি দ্রুত সুস্থ হয়ে উঠবেন এমন প্রত্যাশায় অপেক্ষা করছেন স্বজনেরা।

সদ্য সংবাদ/এসএস

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. ১৭ অক্টোবর পর্যন্ত বন্ধ ঘোষণা রিয়াদের কিং খালিদ বিমানবন্দর সদ্য. চকবাজারে খান প্লাজায় আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১০ ইউনিট সদ্য. যাত্রী সংকটে পিংক বাস, দৈনিক লোকসান ৬০ হাজার টাকা সদ্য. ভারতে উচ্চস্বরে আজান দেওয়ায় মুয়াজ্জিন গ্রেপ্তার, জব্দ মসজিদের মাইক সদ্য. চার দিনের রিমান্ডে অবসরপ্রাপ্ত দুই সেনা কর্মকর্তা সদ্য. পদত্যাগ করা মিষ্টির শূন্য আসনে ভোট ১২ নভেম্বর, উপনির্বাচনের তফসিল ঘোষণা সদ্য. দেশজুড়ে এলপিজি বিক্রি বন্ধের ঘোষণা ব্যবসায়ীদের সদ্য. প্রধানমন্ত্রীর সঙ্গে কানাডার আন্তর্জাতিক উন্নয়ন প্রতিমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ সদ্য. জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের বাসায় হামলা ও ভাঙচুর সদ্য. অবসরপ্রাপ্ত লেফট্যানেন্ট কাজী গুলশান আরা গ্রেপ্তার সদ্য. ১৭ অক্টোবর পর্যন্ত বন্ধ ঘোষণা রিয়াদের কিং খালিদ বিমানবন্দর সদ্য. চকবাজারে খান প্লাজায় আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১০ ইউনিট সদ্য. যাত্রী সংকটে পিংক বাস, দৈনিক লোকসান ৬০ হাজার টাকা সদ্য. ভারতে উচ্চস্বরে আজান দেওয়ায় মুয়াজ্জিন গ্রেপ্তার, জব্দ মসজিদের মাইক সদ্য. চার দিনের রিমান্ডে অবসরপ্রাপ্ত দুই সেনা কর্মকর্তা সদ্য. পদত্যাগ করা মিষ্টির শূন্য আসনে ভোট ১২ নভেম্বর, উপনির্বাচনের তফসিল ঘোষণা সদ্য. দেশজুড়ে এলপিজি বিক্রি বন্ধের ঘোষণা ব্যবসায়ীদের সদ্য. প্রধানমন্ত্রীর সঙ্গে কানাডার আন্তর্জাতিক উন্নয়ন প্রতিমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ সদ্য. জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের বাসায় হামলা ও ভাঙচুর সদ্য. অবসরপ্রাপ্ত লেফট্যানেন্ট কাজী গুলশান আরা গ্রেপ্তার