শেরপুরে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপে নকলা জয়ী

শ
শেরপুর প্রতিনিধি (মো. রাজন মিয়া)
১২ অক্টোবর, ২০২৬ ২২:২৮:৪৯

শেরপুরে প্রথমবারের মতো আয়োজিত ‘কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬’-এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। ফাইনালে শেরপুর পৌরসভা দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে নকলা উপজেলা দল। প্রতিযোগিতায় রানার্সআপ হয়েছে শেরপুর পৌরসভা দল।

সোমবার (১২ অক্টোবর) বিকেলে শেরপুর শহরের ঐতিহাসিক শহীদ দারোগ আলী পৌর পার্ক মাঠে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

শেরপুর জেলা পুলিশের আয়োজনে অনুষ্ঠিত প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শেরপুরের পুলিশ সুপার এ কে এম জহিরুল ইসলাম। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ময়মনসিংহ রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) মোহাম্মদ জাহিদুল হাসান, বিপিএম-সেবা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুরের জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন, ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট মোহাম্মদ ফখরুজ্জামান জুয়েল, পিপিএম, শেরপুর পৌরসভার প্রশাসক আরিফা সিদ্দিকা, সরকারি কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুল মান্নান, জেলা কমিউনিটি পুলিশিং সমন্বয় কমিটির সদস্য আবু রায়হান রূপন, জেলা যুবদলের সভাপতি মো. আতাহারুল ইসলাম আতা এবং জেলা ছাত্রদলের সভাপতি মো. নাঈম হাসান উজ্জ্বলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

প্রতিযোগিতা শেষে প্রধান অতিথি বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি, ক্রেস্ট ও মেডেল তুলে দেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মিজানুর রহমান ভূঁঞা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন আক্তার, শেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমা বিনতে রফিক, সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) আফসান-আল-আলম, জেলা ক্রীড়া সংস্থার প্রতিনিধি, কমিউনিটি পুলিশিং কমিটির নেতৃবৃন্দ, রাজনৈতিক দলের প্রতিনিধি, সুশীল সমাজের সদস্য ও সাংবাদিকেরা।

আয়োজকেরা জানান, ‘ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা’ এবং ‘মাদকদ্রব্য ত্যাগ করি, কিশোর গ্যাং নির্মূল করি, সুস্থ জীবন গড়ি’—এ প্রতিপাদ্য সামনে রেখে টুর্নামেন্টটির আয়োজন করা হয়।

খেলাধুলার বিকাশ, মাদকের বিরুদ্ধে জনসচেতনতা বৃদ্ধি এবং কিশোর গ্যাং প্রতিরোধে তরুণ সমাজকে ইতিবাচক কর্মকাণ্ডে উদ্বুদ্ধ করাই এ আয়োজনের মূল লক্ষ্য।

সদ্য সংবাদ/ এআর

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. ১৭ অক্টোবর পর্যন্ত বন্ধ ঘোষণা রিয়াদের কিং খালিদ বিমানবন্দর সদ্য. চকবাজারে খান প্লাজায় আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১০ ইউনিট সদ্য. যাত্রী সংকটে পিংক বাস, দৈনিক লোকসান ৬০ হাজার টাকা সদ্য. চার দিনের রিমান্ডে অবসরপ্রাপ্ত দুই সেনা কর্মকর্তা সদ্য. পদত্যাগ করা মিষ্টির শূন্য আসনে ভোট ১২ নভেম্বর, উপনির্বাচনের তফসিল ঘোষণা সদ্য. দেশজুড়ে এলপিজি বিক্রি বন্ধের ঘোষণা ব্যবসায়ীদের সদ্য. প্রধানমন্ত্রীর সঙ্গে কানাডার আন্তর্জাতিক উন্নয়ন প্রতিমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ সদ্য. জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের বাসায় হামলা ও ভাঙচুর সদ্য. অবসরপ্রাপ্ত লেফট্যানেন্ট কাজী গুলশান আরা গ্রেপ্তার সদ্য. রিয়াদের পর এবার দাম্মাম ফ্লাইট স্থগিত করল বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সদ্য. ১৭ অক্টোবর পর্যন্ত বন্ধ ঘোষণা রিয়াদের কিং খালিদ বিমানবন্দর সদ্য. চকবাজারে খান প্লাজায় আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১০ ইউনিট সদ্য. যাত্রী সংকটে পিংক বাস, দৈনিক লোকসান ৬০ হাজার টাকা সদ্য. চার দিনের রিমান্ডে অবসরপ্রাপ্ত দুই সেনা কর্মকর্তা সদ্য. পদত্যাগ করা মিষ্টির শূন্য আসনে ভোট ১২ নভেম্বর, উপনির্বাচনের তফসিল ঘোষণা সদ্য. দেশজুড়ে এলপিজি বিক্রি বন্ধের ঘোষণা ব্যবসায়ীদের সদ্য. প্রধানমন্ত্রীর সঙ্গে কানাডার আন্তর্জাতিক উন্নয়ন প্রতিমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ সদ্য. জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের বাসায় হামলা ও ভাঙচুর সদ্য. অবসরপ্রাপ্ত লেফট্যানেন্ট কাজী গুলশান আরা গ্রেপ্তার সদ্য. রিয়াদের পর এবার দাম্মাম ফ্লাইট স্থগিত করল বিমান বাংলাদেশ এয়ারলাইন্স