শিক্ষায় সর্বোচ্চ বাজেট, শিক্ষিত বেকারদের জন্য হবে টেকনিক্যাল ট্রেনিং সেন্টার: এমপি মান্নান

ব
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি (মমিনুল হক রুবেল)
১৩ অক্টোবর, ২০২৬ ০০:১৪:৩২

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বিটঘর রাধানাথ উচ্চবিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে বিদ্যালয় মাঠে উৎসবমুখর পরিবেশে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোহাম্মদ রহমত উল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নান।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘আমি মান্নান অনুষ্ঠানে ফুল নিতে আসিনি। আমি এসেছি বিটঘর ইউনিয়নের উন্নয়ন করতে, শিক্ষার মানোন্নয়নের জন্য। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর শিক্ষার আধুনিকায়নের লক্ষ্যে শিক্ষা খাতে সর্বাধিক বাজেট বরাদ্দ করেছে। অনেকেই শিক্ষিত হয়েও চাকরি পাচ্ছেন না। তাঁদের জন্য সরকার টেকনিক্যাল ট্রেনিং সেন্টার প্রতিষ্ঠা করবে। সেখান থেকে প্রশিক্ষণ নিয়ে বিদেশে যাওয়ার সুযোগ থাকবে।’

তিনি আরও বলেন, বর্তমানে ছেলে-মেয়েরা মোবাইল ও মাদকের নেশায় আসক্ত হচ্ছে। তাদের মোবাইল ও মাদক থেকে দূরে রাখতে হবে। যারা মাদক বিক্রি করছে, তাদের বিষয়ে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানান তিনি। এ ধরনের অপরাধীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান সংসদ সদস্য।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিটঘর দানবীর মহেশচন্দ্র ভট্টাচার্য কলেজের প্রতিষ্ঠাতা মুনতাসির মহিউদ্দিন অপু, জেলা বিএনপির সদস্য মাসুদুর রহমান মাসুদ, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন আহমেদ মহিন, সাংগঠনিক সম্পাদক আশরাফ হোসেন রাজু ও দেলোয়ার হোসেন সোহেল, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাসুদ রানা এবং সাবেক চেয়ারম্যান আব্দুল কাইয়ুম। এ ছাড়া অনুষ্ঠানে সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

সদ্য সংবাদ/ এআর

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. ছয় ঘণ্টায় নিয়ন্ত্রণে আসেনি চকবাজারের আগুন, ছড়িয়ে পড়েছে পাশের ভবনে সদ্য. দুর্গাপূজায় দেশজুড়ে ১০ হাজার বিজিবি সদস্য মোতায়েন সদ্য. রিয়াদে আহত ৪ বাংলাদেশির অবস্থা আশঙ্কাজনক সদ্য. ১৭ অক্টোবর পর্যন্ত বন্ধ ঘোষণা রিয়াদের কিং খালিদ বিমানবন্দর সদ্য. যাত্রী সংকটে পিংক বাস, দৈনিক লোকসান ৬০ হাজার টাকা সদ্য. চার দিনের রিমান্ডে অবসরপ্রাপ্ত দুই সেনা কর্মকর্তা সদ্য. পদত্যাগ করা মিষ্টির শূন্য আসনে ভোট ১২ নভেম্বর, উপনির্বাচনের তফসিল ঘোষণা সদ্য. শিবির নেতাকে ক্রসফায়ার থেকে বাঁচাতে বাবাকে দিতে হয় ৭০ লাখ টাকা, ওসির বিচার চান ভুক্তভোগী সদ্য. দেশজুড়ে এলপিজি বিক্রি বন্ধের ঘোষণা ব্যবসায়ীদের সদ্য. গাজীপুরে ৬ সিএনজি স্টেশনের সংযোগ বিচ্ছিন্ন, জরিমানা ২ কোটি ২৭ লাখ টাকা সদ্য. ছয় ঘণ্টায় নিয়ন্ত্রণে আসেনি চকবাজারের আগুন, ছড়িয়ে পড়েছে পাশের ভবনে সদ্য. দুর্গাপূজায় দেশজুড়ে ১০ হাজার বিজিবি সদস্য মোতায়েন সদ্য. রিয়াদে আহত ৪ বাংলাদেশির অবস্থা আশঙ্কাজনক সদ্য. ১৭ অক্টোবর পর্যন্ত বন্ধ ঘোষণা রিয়াদের কিং খালিদ বিমানবন্দর সদ্য. যাত্রী সংকটে পিংক বাস, দৈনিক লোকসান ৬০ হাজার টাকা সদ্য. চার দিনের রিমান্ডে অবসরপ্রাপ্ত দুই সেনা কর্মকর্তা সদ্য. পদত্যাগ করা মিষ্টির শূন্য আসনে ভোট ১২ নভেম্বর, উপনির্বাচনের তফসিল ঘোষণা সদ্য. শিবির নেতাকে ক্রসফায়ার থেকে বাঁচাতে বাবাকে দিতে হয় ৭০ লাখ টাকা, ওসির বিচার চান ভুক্তভোগী সদ্য. দেশজুড়ে এলপিজি বিক্রি বন্ধের ঘোষণা ব্যবসায়ীদের সদ্য. গাজীপুরে ৬ সিএনজি স্টেশনের সংযোগ বিচ্ছিন্ন, জরিমানা ২ কোটি ২৭ লাখ টাকা