ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় নিষিদ্ধ আওয়ামী লীগের উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো. হারুন অর রশিদকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা এবং বিস্ফোরক-সংক্রান্ত মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল ১০টার দিকে ফুলবাড়ীয়া পৌরসভার ২ নম্বর ওয়ার্ডে পল্লী বিদ্যুৎ অফিসের পাশে তাঁর নিজ বাসা থেকে তাঁকে আটক করা হয়।
ফুলবাড়ীয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল হাসান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, হারুন অর রশিদ এর আগেও গ্রেপ্তার হয়েছিলেন। কয়েক মাস কারাভোগের পর জামিনে মুক্তি পেয়ে তিনি নিজ বাড়িতে অবস্থান করছিলেন।
ওসি রাশেদুল হাসান জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় হামলা এবং বিস্ফোরক-সংক্রান্ত মামলার এজাহারভুক্ত আসামি হারুন অর রশিদ। তাঁর বিরুদ্ধে সংশ্লিষ্ট মামলাগুলোর প্রেক্ষাপটে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
সদ্য সংবাদ/এসএস