রাজশাহীতে সব কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশ

স
সদ্য সংবাদ ডেস্ক
১৩ অক্টোবর, ২০২৬ ১৬:১৭:৪১
ছবি: সংগৃহীত

রাজশাহীতে শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান চলার সময় কোচিং সেন্টারের কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন। নতুন নির্দেশনা অনুযায়ী, সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত কোনো কোচিং সেন্টার চালু রাখা যাবে না। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ সিদ্ধান্ত বহাল থাকবে।

সোমবার (১২ অক্টোবর) জেলা প্রশাসকের কার্যালয়ের শিক্ষা ও কল্যাণ শাখা থেকে এ বিষয়ে গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এতে স্বাক্ষর করেন জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম। নির্দেশনা কার্যকর করতে সংশ্লিষ্ট সরকারি দপ্তর ও কর্মকর্তাদের প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলা হয়েছে।

জেলা প্রশাসক জানান, স্কুলে ক্লাস চলার সময় শিক্ষার্থীদের একাংশ শ্রেণিকক্ষে উপস্থিত না থেকে কোচিং সেন্টারে যাচ্ছে—এমন অভিযোগ পাওয়ার পর এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিক্ষার্থীদের নিয়মিত শ্রেণি কার্যক্রমে অংশগ্রহণ নিশ্চিত করতেই এই উদ্যোগ।

নির্দেশ অমান্য করে নির্ধারিত সময়ে কোচিং সেন্টার পরিচালনা করা হলে ভ্রাম্যমাণ অভিযান চালানো হবে বলেও জানিয়েছেন জেলা প্রশাসক।

এ ছাড়া কোচিং সেন্টার পরিচালনা নিয়ে পাওয়া অন্যান্য অভিযোগও খতিয়ে দেখা হবে। বিশেষ করে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের কোচিংয়ের নামে অগ্রিম অর্থ নিয়ে পরে তা ফেরত না দেওয়ার অভিযোগের বিষয়ে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন তিনি।

গণবিজ্ঞপ্তিতে নির্দেশনা বাস্তবায়নের জন্য পুলিশ সুপার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং জেলা শিক্ষা ও প্রাথমিক শিক্ষা কর্মকর্তাসহ সংশ্লিষ্টদের দায়িত্ব পালনের অনুরোধ জানানো হয়েছে।

জেলা প্রশাসনের এ সিদ্ধান্তের ফলে রাজশাহীতে স্কুলের নির্ধারিত সময়ের মধ্যে কোচিং সেন্টার পরিচালনা বন্ধ রাখতে হবে।

সদ্য সংবাদ/এসএস

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. প্রতিটি ঘর হোক দুর্যোগ মোকাবিলার কেন্দ্রবিন্দু: রাষ্ট্রপতি সদ্য. ডেঙ্গু প্রতিরোধে মাইকিং ও ধর্মীয় উপাসনালয়ের মাধ্যমে সচেতনতার নির্দেশ প্রধানমন্ত্রীর সদ্য. ঢাকা-রিয়াদ রুটে ৬১ ফ্লাইট বাতিল, বিপাকে ৯ হাজার যাত্রী সদ্য. ২১ ঘণ্টা পেরোলেও কার্যালয় ছাড়তে পারেননি চুয়েটের উপাচার্য সদ্য. সৌদি আরবে প্রবাসীদের নিয়মিত খোঁজখবর নেওয়া হচ্ছে: প্রবাসীকল্যাণমন্ত্রী সদ্য. অভিনেতা সমু চৌধুরীর ওপর হামলা, মাথায় পড়েছে সেলাই সদ্য. তুহিন হত্যা মামলায় জামিন পেলেন নারায়ণগঞ্জের সাবেক মেয়র আইভী সদ্য. জার্মান পর্যটকের হারানো ল্যাপটপ ফিরিয়ে দিল পুলিশ সদ্য. প্রবাসী কার্ড চালুর উদ্যোগ, ৩ শতাংশ প্রণোদনা পাবেন কার্ডধারীরা: প্রতিমন্ত্রী সদ্য. স্থানীয় সরকার নির্বাচনে কলঙ্কমুক্ত থাকতে চায় সরকার: মীর শাহে আলম সদ্য. প্রতিটি ঘর হোক দুর্যোগ মোকাবিলার কেন্দ্রবিন্দু: রাষ্ট্রপতি সদ্য. ডেঙ্গু প্রতিরোধে মাইকিং ও ধর্মীয় উপাসনালয়ের মাধ্যমে সচেতনতার নির্দেশ প্রধানমন্ত্রীর সদ্য. ঢাকা-রিয়াদ রুটে ৬১ ফ্লাইট বাতিল, বিপাকে ৯ হাজার যাত্রী সদ্য. ২১ ঘণ্টা পেরোলেও কার্যালয় ছাড়তে পারেননি চুয়েটের উপাচার্য সদ্য. সৌদি আরবে প্রবাসীদের নিয়মিত খোঁজখবর নেওয়া হচ্ছে: প্রবাসীকল্যাণমন্ত্রী সদ্য. অভিনেতা সমু চৌধুরীর ওপর হামলা, মাথায় পড়েছে সেলাই সদ্য. তুহিন হত্যা মামলায় জামিন পেলেন নারায়ণগঞ্জের সাবেক মেয়র আইভী সদ্য. জার্মান পর্যটকের হারানো ল্যাপটপ ফিরিয়ে দিল পুলিশ সদ্য. প্রবাসী কার্ড চালুর উদ্যোগ, ৩ শতাংশ প্রণোদনা পাবেন কার্ডধারীরা: প্রতিমন্ত্রী সদ্য. স্থানীয় সরকার নির্বাচনে কলঙ্কমুক্ত থাকতে চায় সরকার: মীর শাহে আলম