পাচারের সময় ১২০ বস্তা সার জব্দ, ডিলারকে ৩০ হাজার টাকা জরিমানা

স
সদ্য সংবাদ ডেস্ক
১৩ অক্টোবর, ২০২৬ ১৭:৪২:৫৬
ছবি: সংগৃহীত

পঞ্চগড়ের বোদায় সরকারি নীতিমালা উপেক্ষা করে সার পরিবহনের অভিযোগে একটি ডিলার প্রতিষ্ঠানকে জরিমানা করেছে উপজেলা প্রশাসন। এ সময় ১২০ বস্তা ডিএপি সারসহ একটি ট্রাক্টর জব্দ করা হয়। একই সঙ্গে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সার বিক্রি বন্ধ এবং ডিলারশিপ বাতিলের সুপারিশ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে উপজেলার সাতখামার এলাকায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রতিষ্ঠানটিকে ৩০ হাজার টাকা জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রবিউল ইসলাম।

প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার রাতে সাতখামার এলাকায় বিসিআইসি অনুমোদিত সার ডিলার মেসার্স নুরনবী এন্টারপ্রাইজের গুদাম থেকে ১২০ বস্তা ডিএপি সার একটি ট্রাক্টরে তোলা হয়। পরে সেগুলো আটোয়ারী উপজেলার এক খুচরা বিক্রেতার কাছে নেওয়া হচ্ছিল। এ সময় স্থানীয় কয়েকজন ট্রাক্টরটির গতিরোধ করেন। তাঁদের মধ্যে বোদা পৌরসভার সাবেক কাউন্সিলর শাহজাহান আলমও ছিলেন।

ঘটনার খবর পেয়ে উপজেলা কৃষি বিভাগ ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সারসহ ট্রাক্টরটি জব্দ করে উপজেলা কৃষি কার্যালয়ে নিয়ে যায়। পরে বিষয়টি যাচাই করে মঙ্গলবার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

আদালতের সিদ্ধান্ত অনুযায়ী, নীতিমালা লঙ্ঘন করে সার পরিবহনের দায়ে মেসার্স নুরনবী এন্টারপ্রাইজকে অর্থদণ্ড দেওয়া হয়েছে। পাশাপাশি প্রতিষ্ঠানটির সার বিক্রি নিষিদ্ধ করা হয়েছে এবং ডিলারশিপ বাতিলের সুপারিশ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

উপজেলা প্রশাসন সূত্রে আরও জানা গেছে, জব্দ করা সার স্থানীয় সাধারণ ও প্রান্তিক কৃষকদের মধ্যে সরকার নির্ধারিত মূল্যে বিতরণ করা হয়েছে।

অভিযানকালে উপজেলা কৃষি কর্মকর্তা আহমেদ রাশেদ উন নবী, সহকারী কৃষি কর্মকর্তা রঞ্জু ইসলাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুল্লাহ আসাদ এবং বোদা থানা-পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

ইউএনও রবিউল ইসলাম বলেন, কৃষকদের জন্য বরাদ্দ করা সার নিয়ে অনিয়ম ও অবৈধ পরিবহন ঠেকাতে প্রশাসন তৎপর রয়েছে। সরকারি নীতিমালা অমান্য করে সার সরানোর চেষ্টা করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এ ধরনের অনিয়ম প্রতিরোধে নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।

সদ্য সংবাদ/এসএস

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. প্রতিটি ঘর হোক দুর্যোগ মোকাবিলার কেন্দ্রবিন্দু: রাষ্ট্রপতি সদ্য. ডেঙ্গু প্রতিরোধে মাইকিং ও ধর্মীয় উপাসনালয়ের মাধ্যমে সচেতনতার নির্দেশ প্রধানমন্ত্রীর সদ্য. ঢাকা-রিয়াদ রুটে ৬১ ফ্লাইট বাতিল, বিপাকে ৯ হাজার যাত্রী সদ্য. ২১ ঘণ্টা পেরোলেও কার্যালয় ছাড়তে পারেননি চুয়েটের উপাচার্য সদ্য. সৌদি আরবে প্রবাসীদের নিয়মিত খোঁজখবর নেওয়া হচ্ছে: প্রবাসীকল্যাণমন্ত্রী সদ্য. অভিনেতা সমু চৌধুরীর ওপর হামলা, মাথায় পড়েছে সেলাই সদ্য. তুহিন হত্যা মামলায় জামিন পেলেন নারায়ণগঞ্জের সাবেক মেয়র আইভী সদ্য. জার্মান পর্যটকের হারানো ল্যাপটপ ফিরিয়ে দিল পুলিশ সদ্য. প্রবাসী কার্ড চালুর উদ্যোগ, ৩ শতাংশ প্রণোদনা পাবেন কার্ডধারীরা: প্রতিমন্ত্রী সদ্য. স্থানীয় সরকার নির্বাচনে কলঙ্কমুক্ত থাকতে চায় সরকার: মীর শাহে আলম সদ্য. প্রতিটি ঘর হোক দুর্যোগ মোকাবিলার কেন্দ্রবিন্দু: রাষ্ট্রপতি সদ্য. ডেঙ্গু প্রতিরোধে মাইকিং ও ধর্মীয় উপাসনালয়ের মাধ্যমে সচেতনতার নির্দেশ প্রধানমন্ত্রীর সদ্য. ঢাকা-রিয়াদ রুটে ৬১ ফ্লাইট বাতিল, বিপাকে ৯ হাজার যাত্রী সদ্য. ২১ ঘণ্টা পেরোলেও কার্যালয় ছাড়তে পারেননি চুয়েটের উপাচার্য সদ্য. সৌদি আরবে প্রবাসীদের নিয়মিত খোঁজখবর নেওয়া হচ্ছে: প্রবাসীকল্যাণমন্ত্রী সদ্য. অভিনেতা সমু চৌধুরীর ওপর হামলা, মাথায় পড়েছে সেলাই সদ্য. তুহিন হত্যা মামলায় জামিন পেলেন নারায়ণগঞ্জের সাবেক মেয়র আইভী সদ্য. জার্মান পর্যটকের হারানো ল্যাপটপ ফিরিয়ে দিল পুলিশ সদ্য. প্রবাসী কার্ড চালুর উদ্যোগ, ৩ শতাংশ প্রণোদনা পাবেন কার্ডধারীরা: প্রতিমন্ত্রী সদ্য. স্থানীয় সরকার নির্বাচনে কলঙ্কমুক্ত থাকতে চায় সরকার: মীর শাহে আলম