শেরপুরে গণশুনানিতে ১৮০ আবেদন, আর্থিক সহায়তা পেলেন ১৫১ জন

শ
শেরপুর প্রতিনিধি (মো. রাজন মিয়া)
১৪ অক্টোবর, ২০২৬ ১৭:২৫:১৪
ছবি: সংগৃহীত

শেরপুরে জেলা প্রশাসকের নিয়মিত গণশুনানিতে ১৮০ জন সেবাপ্রার্থীর আবেদন ও অভিযোগ শোনা হয়েছে। এ সময় জেলা প্রশাসকের নিজস্ব তহবিল থেকে ১৫১ জনকে নগদ আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। পাশাপাশি দুজনকে হুইলচেয়ার, পাঁচজনকে প্রয়োজনীয় ওষুধ এবং এক শিশুকে নতুন পোশাক দেওয়া হয়।

১৪ অক্টোবর (বুধবার) শেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে গণশুনানি গ্রহণ করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ্ ফরিদা ইয়াসমিন।

গণশুনানিতে চিকিৎসা, আর্থিক অসচ্ছলতা, শিক্ষা, বাসস্থান, প্রতিবন্ধী ব্যক্তিদের সহায়তা ও ভূমি-সংক্রান্ত জটিলতাসহ বিভিন্ন নাগরিক সমস্যা তুলে ধরেন সেবাপ্রার্থীরা। জেলা প্রশাসক তাঁদের বক্তব্য শোনেন এবং আবেদনের ধরন অনুযায়ী তাৎক্ষণিক সহায়তা, পরামর্শ ও প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

এ ছাড়া বিশ্ববিদ্যালয়ে ভর্তির সহায়তা চেয়ে একটি, নতুন ঘর বরাদ্দের চারটি, ঢেউটিন সহায়তার চারটি, ভিজিডি কার্ডের তিনটি, প্রতিবন্ধী সহায়তার একটি এবং ভূমি ও অন্যান্য প্রশাসনিক বিষয়ে পাঁচটি আবেদন ও অভিযোগ গ্রহণ করা হয়।

এসব আবেদন ও অভিযোগের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে। পাশাপাশি সমস্যাগুলোর সমাধানে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

সাধারণ মানুষের সমস্যা সরাসরি শুনে সরকারি সেবা সহজলভ্য করা এবং দ্রুত প্রতিকার নিশ্চিত করার লক্ষ্যে জেলা প্রশাসনের এ গণশুনানি কার্যক্রম অব্যাহত রয়েছে।

সদ্য সংবাদ/এসকে

সারাদেশ ব্রেকিং

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. সৌদিগামী ৮৯টি ফ্লাইট বাতিল, অনিশ্চয়তায় সাড়ে ১৪ হাজার যাত্রী সদ্য. টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে সদ্য. টানা ৩ দিন মোটরসাইকেল চলাচলের ওপর নিষেধাজ্ঞা সদ্য. সাবেক এমপি মনসুর গ্রেপ্তার সদ্য. ৯ নভেম্বর বসছে ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন সদ্য. মোদি ভারতে অঘোষিত জরুরি অবস্থা চাপিয়ে দিচ্ছেন: দীপকে সদ্য. টিকটকের জীবনযাপনে আকৃষ্ট হয়ে স্কুল পালিয়ে উধাও ৪ ছাত্রী, উদ্ধার করল পুলিশ সদ্য. মজুরি বৃদ্ধির দাবিতে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, বিমানবন্দর সড়কে তীব্র যানজট সদ্য. সেনাবাহিনী ছাড়াই মাঠে থাকবে তিনগুণ ফোর্স: নির্বাচন কমিশনার সদ্য. চীনের কাছ থেকে ঋণ নয়, যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ: অর্থমন্ত্রী সদ্য. সৌদিগামী ৮৯টি ফ্লাইট বাতিল, অনিশ্চয়তায় সাড়ে ১৪ হাজার যাত্রী সদ্য. টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে সদ্য. টানা ৩ দিন মোটরসাইকেল চলাচলের ওপর নিষেধাজ্ঞা সদ্য. সাবেক এমপি মনসুর গ্রেপ্তার সদ্য. ৯ নভেম্বর বসছে ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন সদ্য. মোদি ভারতে অঘোষিত জরুরি অবস্থা চাপিয়ে দিচ্ছেন: দীপকে সদ্য. টিকটকের জীবনযাপনে আকৃষ্ট হয়ে স্কুল পালিয়ে উধাও ৪ ছাত্রী, উদ্ধার করল পুলিশ সদ্য. মজুরি বৃদ্ধির দাবিতে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, বিমানবন্দর সড়কে তীব্র যানজট সদ্য. সেনাবাহিনী ছাড়াই মাঠে থাকবে তিনগুণ ফোর্স: নির্বাচন কমিশনার সদ্য. চীনের কাছ থেকে ঋণ নয়, যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ: অর্থমন্ত্রী