বৃহস্পতিবার থেকে সাজেকে ফের অনির্দিষ্টকালের অবরোধ

স
সদ্য সংবাদ ডেস্ক
১৪ অক্টোবর, ২০২৬ ১৭:৫৯:৪৮
ছবি: সংগৃহীত

রাঙামাটির পর্যটনকেন্দ্র সাজেকে আবারও অনির্দিষ্টকালের সড়ক অবরোধের ঘোষণা দিয়েছে পাহাড়ের দুটি সংগঠন। প্রশাসনকে দেওয়া ৪৮ ঘণ্টার সময়সীমার মধ্যে তিন দফা দাবি পূরণ না হওয়ায় বৃহস্পতিবার (১৫ অক্টোবর) থেকে এ কর্মসূচি শুরুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বুধবার (১৪ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে এ তথ্য জানায় সাজেক গণ অধিকার রক্ষা কমিটি ও সাজেক কার্বারী অ্যাসোসিয়েশন। বিবৃতিতে স্বাক্ষর করেন কমিটির আহ্বায়ক বাবুধন চাকমা এবং অ্যাসোসিয়েশনের সভাপতি নতুন জয় চাকমা।

সংগঠন দুটির অভিযোগ, সাজেকের মাচালং এলাকার বিভিন্ন স্থানে অবস্থানরত পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস) সন্তু গ্রুপের সশস্ত্র সদস্যদের সরিয়ে নেওয়াসহ তিনটি দাবিতে গত ১১ অক্টোবর পর্যটন সড়কে অবরোধ করা হয়েছিল। ওই কর্মসূচির কারণে সাজেকে এক হাজারের বেশি পর্যটক আটকা পড়েন।

পরে নিরাপত্তা বাহিনীর বিশেষ পাহারায় পর্যটকদের ফিরিয়ে নেওয়ার উদ্যোগের মধ্যে প্রশাসন দাবিগুলো বাস্তবায়নে ৪৮ ঘণ্টার সময় চায় বলে বিবৃতিতে উল্লেখ করা হয়। প্রশাসনের আশ্বাসের পরিপ্রেক্ষিতে সোমবার ও মঙ্গলবার অবরোধ সাময়িকভাবে শিথিল করা হয়েছিল। তবে নির্ধারিত সময়ের মধ্যে দাবি পূরণ না হওয়ায় নতুন করে কর্মসূচি পালনের সিদ্ধান্ত নিয়েছে সংগঠন দুটি।

এদিকে, সাজেক পর্যটনকেন্দ্রে যাওয়ার সড়ক খুলে দেওয়ার দাবিতে খাগড়াছড়ির শাপলা চত্বর থেকে প্রশাসনকে ২৪ ঘণ্টার আলটিমেটাম দেওয়া হয়েছে। ফলে সাজেকের সড়ক যোগাযোগ ও পর্যটন কার্যক্রম নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

বৃহস্পতিবার থেকে অবরোধ কার্যকর হলে সাজেকগামী পর্যটক ও স্থানীয় বাসিন্দাদের চলাচলে কী প্রভাব পড়বে, তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। পরিস্থিতি মোকাবিলায় প্রশাসনের পরবর্তী পদক্ষেপের দিকে নজর রাখছেন সংশ্লিষ্টরা।

সদ্য সংবাদ/এসএস

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. ওয়ার্ডবয় থেকে রাজনৈতিক পরিচিতি, বিতর্কের কেন্দ্রে আ ন ম আয়াস সদ্য. সৌদিগামী ৮৯টি ফ্লাইট বাতিল, অনিশ্চয়তায় সাড়ে ১৪ হাজার যাত্রী সদ্য. টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে সদ্য. টানা ৩ দিন মোটরসাইকেল চলাচলের ওপর নিষেধাজ্ঞা সদ্য. সাবেক এমপি মনসুর গ্রেপ্তার সদ্য. ৯ নভেম্বর বসছে ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন সদ্য. মোদি ভারতে অঘোষিত জরুরি অবস্থা চাপিয়ে দিচ্ছেন: দীপকে সদ্য. টিকটকের জীবনযাপনে আকৃষ্ট হয়ে স্কুল পালিয়ে উধাও ৪ ছাত্রী, উদ্ধার করল পুলিশ সদ্য. মজুরি বৃদ্ধির দাবিতে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, বিমানবন্দর সড়কে তীব্র যানজট সদ্য. সেনাবাহিনী ছাড়াই মাঠে থাকবে তিনগুণ ফোর্স: নির্বাচন কমিশনার সদ্য. ওয়ার্ডবয় থেকে রাজনৈতিক পরিচিতি, বিতর্কের কেন্দ্রে আ ন ম আয়াস সদ্য. সৌদিগামী ৮৯টি ফ্লাইট বাতিল, অনিশ্চয়তায় সাড়ে ১৪ হাজার যাত্রী সদ্য. টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে সদ্য. টানা ৩ দিন মোটরসাইকেল চলাচলের ওপর নিষেধাজ্ঞা সদ্য. সাবেক এমপি মনসুর গ্রেপ্তার সদ্য. ৯ নভেম্বর বসছে ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন সদ্য. মোদি ভারতে অঘোষিত জরুরি অবস্থা চাপিয়ে দিচ্ছেন: দীপকে সদ্য. টিকটকের জীবনযাপনে আকৃষ্ট হয়ে স্কুল পালিয়ে উধাও ৪ ছাত্রী, উদ্ধার করল পুলিশ সদ্য. মজুরি বৃদ্ধির দাবিতে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, বিমানবন্দর সড়কে তীব্র যানজট সদ্য. সেনাবাহিনী ছাড়াই মাঠে থাকবে তিনগুণ ফোর্স: নির্বাচন কমিশনার