অঙ্গীকারনামার পরও বালু উত্তোলন, দুজনের বিরুদ্ধে মামলা

ক
কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি (আবিদ হাসান সাইমুম)
১৪ অক্টোবর, ২০২৬ ২২:৫৬:২৭

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার ধানখালী ইউনিয়নে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধের অঙ্গীকার করেও তা অব্যাহত রাখার অভিযোগ উঠেছে নাজমুল হক ও তাঁর সহযোগী রেজু মৃধার বিরুদ্ধে। এ ঘটনায় তাঁদের বিরুদ্ধে মামলা করেছেন ধানখালী ইউনিয়নের সহকারী ভূমি কর্মকর্তা তারিকুল ইসলাম।

মঙ্গলবার (১৩ অক্টোবর) রাতে কলাপাড়া থানায় মামলাটি করা হয়। মামলার নম্বর ১৪।

মামলার অভিযোগ সূত্রে জানা যায়, অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে গত ২৬ জুলাই ২০২৬ তারিখে নাজমুল হকের ব্যবহৃত একটি মিনি ড্রেজারের মালামাল জব্দ করা হয়। পরে জব্দ করা মালামাল ধানখালী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. আল মামুন ও স্থানীয় গ্রাম পুলিশের হেফাজতে রাখা হয়।

পরবর্তী সময়ে জব্দ করা মালামাল ফেরত নেওয়ার সময় নাজমুল হক একটি অঙ্গীকারনামায় স্বাক্ষর করেন। সেখানে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধের বিষয়টি উল্লেখ করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে তাঁর মালিকানাধীন মিনি ড্রেজার দিয়ে আর বালু উত্তোলন করবেন না বলে অঙ্গীকার করেন তিনি। জব্দ করা মালামাল বুঝে পাওয়ার বিষয়টিও অঙ্গীকারনামায় উল্লেখ ছিল।

তবে অঙ্গীকারনামা দেওয়ার পরও নাজমুল হক ও রেজু মৃধার বিরুদ্ধে পুনরায় অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ ওঠে। এ ঘটনায় সহকারী ভূমি কর্মকর্তা তারিকুল ইসলাম বাদী হয়ে তাঁদের বিরুদ্ধে মামলাটি করেন।

অভিযুক্ত নাজমুল হক ও রেজু মৃধার বক্তব্য জানতে তাঁদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁদের পাওয়া যায়নি।

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে ধানখালী ইউনিয়নের সহকারী ভূমি কর্মকর্তা দুজনের বিরুদ্ধে মামলা করেছেন। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

সদ্য সংবাদ/ এআর

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. বাংলাদেশে সংখ্যালঘুদের সুরক্ষা ও সহিংসতার তদন্ত চায় ভারত: জয়সওয়াল সদ্য. ডেঙ্গু প্রতিরোধে সপ্তাহে ২ দিন ঘরবাড়ি ও আশপাশ পরিষ্কারের আহ্বান প্রধানমন্ত্রীর সদ্য. দায়িত্ব পালন বাধাগ্রস্ত হলে মনোবল একটু দুর্বল হয়ে যায়: আইজিপি সদ্য. ওয়ার্ডবয় থেকে রাজনৈতিক পরিচিতি, বিতর্কের কেন্দ্রে আ ন ম আয়াস সদ্য. সৌদিগামী ৮৯টি ফ্লাইট বাতিল, অনিশ্চয়তায় সাড়ে ১৪ হাজার যাত্রী সদ্য. টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে সদ্য. টানা ৩ দিন মোটরসাইকেল চলাচলের ওপর নিষেধাজ্ঞা সদ্য. আওয়ামী লীগের বিচারে তদন্ত চলছে, শেষ হতে লাগবে সময়: প্রসিকিউটর তামিম সদ্য. সাবেক এমপি মনসুর গ্রেপ্তার সদ্য. ৯ নভেম্বর বসছে ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন সদ্য. বাংলাদেশে সংখ্যালঘুদের সুরক্ষা ও সহিংসতার তদন্ত চায় ভারত: জয়সওয়াল সদ্য. ডেঙ্গু প্রতিরোধে সপ্তাহে ২ দিন ঘরবাড়ি ও আশপাশ পরিষ্কারের আহ্বান প্রধানমন্ত্রীর সদ্য. দায়িত্ব পালন বাধাগ্রস্ত হলে মনোবল একটু দুর্বল হয়ে যায়: আইজিপি সদ্য. ওয়ার্ডবয় থেকে রাজনৈতিক পরিচিতি, বিতর্কের কেন্দ্রে আ ন ম আয়াস সদ্য. সৌদিগামী ৮৯টি ফ্লাইট বাতিল, অনিশ্চয়তায় সাড়ে ১৪ হাজার যাত্রী সদ্য. টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে সদ্য. টানা ৩ দিন মোটরসাইকেল চলাচলের ওপর নিষেধাজ্ঞা সদ্য. আওয়ামী লীগের বিচারে তদন্ত চলছে, শেষ হতে লাগবে সময়: প্রসিকিউটর তামিম সদ্য. সাবেক এমপি মনসুর গ্রেপ্তার সদ্য. ৯ নভেম্বর বসছে ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন