মানসম্মত পণ্য পাওয়া ভোক্তার অধিকার: বিশ্ব মান দিবসে বক্তারা

ন
নারায়ণগঞ্জ প্রতিনিধি
১৫ অক্টোবর, ২০২৬ ০০:৫৩:৪৬

পণ্যের গুণগত মান নিশ্চিত করা এবং মানসম্মত পণ্য ব্যবহার ভোক্তার অধিকার বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জে বিশ্ব মান দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভার বক্তারা। তাঁরা বলেন, পণ্যের মানের সঙ্গে ভোক্তার আস্থা ও দেশের ভাবমূর্তি জড়িত। নিম্নমানের পণ্য আন্তর্জাতিক বাজারে দেশের পণ্যের গ্রহণযোগ্যতা কমিয়ে দেয়।

বুধবার (১৪ অক্টোবর) বেলা ১১টায় নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে বিশ্ব মান দিবস-২০২৬ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। এ বছরের বিশ্ব মান দিবসের প্রতিপাদ্য ছিল ‘অভিন্ন লক্ষ্য উন্নত বিশ্ব—সাশ্রয়ী ও পরিবেশবান্ধব জ্বালানি’।

সভায় সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) নাঈমা ইসলাম। প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. রায়হান কবির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. হাবিবুর রহমান ও নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ আবু জাফর।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করা হয়। পরে স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) নারায়ণগঞ্জ আঞ্চলিক কার্যালয়ের উপপরিচালক (সিএম) ও অফিসপ্রধান কে এম হানিফ। এ সময় বিএসটিআইয়ের কার্যক্রমের ওপর একটি ভিডিও চিত্র প্রদর্শন করা হয়।

আলোচনা সভায় বক্তারা নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন। বিশেষ করে সৌরবিদ্যুতের ব্যবহার সম্প্রসারণের আহ্বান জানান তাঁরা। পাশাপাশি বিএসটিআই থেকে হালাল সনদ নিয়ে রপ্তানি বাণিজ্য সম্প্রসারণ এবং পণ্য উৎপাদন ও বিপণনে মানদণ্ড অনুসরণের ওপর গুরুত্ব দেন বক্তারা।

সভায় পণ্যের মোড়কে নিট ওজন, সর্বোচ্চ খুচরা বিক্রয়মূল্য, উৎপাদনের তারিখ ও মেয়াদোত্তীর্ণের তারিখ উল্লেখ করার বিষয়ে সচেতনতা বাড়ানোর আহ্বান জানানো হয়। একই সঙ্গে মেট্রিক পদ্ধতিতে পরিমাপ ব্যবহার এবং পণ্যের বিএসটিআইয়ের ‘বি’ চিহ্ন ও কিউআর কোড স্ক্যান করে মান যাচাই করার পরামর্শ দেওয়া হয়।

অনুষ্ঠানে বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন। মুক্ত আলোচনা পর্বটি সঞ্চালনা করেন বিএসটিআইয়ের ফিল্ড অফিসার (সিএম) মাকসুদা রুনা।

সদ্য সংবাদ/ এআর

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. জুলাই স্মৃতি জাদুঘরের সামনে ককটেল বিস্ফোরণ, আহত ১ সদ্য. বাংলাদেশে সংখ্যালঘুদের সুরক্ষা ও সহিংসতার তদন্ত চায় ভারত: জয়সওয়াল সদ্য. ডেঙ্গু প্রতিরোধে সপ্তাহে ২ দিন ঘরবাড়ি ও আশপাশ পরিষ্কারের আহ্বান প্রধানমন্ত্রীর সদ্য. দায়িত্ব পালন বাধাগ্রস্ত হলে মনোবল একটু দুর্বল হয়ে যায়: আইজিপি সদ্য. ওয়ার্ডবয় থেকে রাজনৈতিক পরিচিতি, বিতর্কের কেন্দ্রে আ ন ম আয়াস সদ্য. সৌদিগামী ৮৯টি ফ্লাইট বাতিল, অনিশ্চয়তায় সাড়ে ১৪ হাজার যাত্রী সদ্য. জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর-ককটেল বিস্ফোরণ সদ্য. টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে সদ্য. টানা ৩ দিন মোটরসাইকেল চলাচলের ওপর নিষেধাজ্ঞা সদ্য. আওয়ামী লীগের বিচারে তদন্ত চলছে, শেষ হতে লাগবে সময়: প্রসিকিউটর তামিম সদ্য. জুলাই স্মৃতি জাদুঘরের সামনে ককটেল বিস্ফোরণ, আহত ১ সদ্য. বাংলাদেশে সংখ্যালঘুদের সুরক্ষা ও সহিংসতার তদন্ত চায় ভারত: জয়সওয়াল সদ্য. ডেঙ্গু প্রতিরোধে সপ্তাহে ২ দিন ঘরবাড়ি ও আশপাশ পরিষ্কারের আহ্বান প্রধানমন্ত্রীর সদ্য. দায়িত্ব পালন বাধাগ্রস্ত হলে মনোবল একটু দুর্বল হয়ে যায়: আইজিপি সদ্য. ওয়ার্ডবয় থেকে রাজনৈতিক পরিচিতি, বিতর্কের কেন্দ্রে আ ন ম আয়াস সদ্য. সৌদিগামী ৮৯টি ফ্লাইট বাতিল, অনিশ্চয়তায় সাড়ে ১৪ হাজার যাত্রী সদ্য. জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর-ককটেল বিস্ফোরণ সদ্য. টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে সদ্য. টানা ৩ দিন মোটরসাইকেল চলাচলের ওপর নিষেধাজ্ঞা সদ্য. আওয়ামী লীগের বিচারে তদন্ত চলছে, শেষ হতে লাগবে সময়: প্রসিকিউটর তামিম