নেত্রকোনায় প্রকাশ্যে সাংবাদিককে গুলি করে হত্যা

স
সদ্য সংবাদ ডেস্ক
১৫ অক্টোবর, ২০২৬ ২৩:১০:৪২
ছবি: সংগৃহীত

নেত্রকোনার কলমাকান্দায় একটি দোকানের সামনে সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাত সোয়া ৮টার দিকে শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কের তেলনজিয়া বাজারে এ ঘটনা ঘটে।

নিহত লুৎফুজ্জামান বেসরকারি আইপিটিভি চ্যানেল রূপসী বাংলার নেত্রকোনা প্রতিনিধি হিসেবে কাজ করতেন। পাশাপাশি ‘ডিটেকটিভ আর্টিকেল’ নামে একটি ফেসবুক পেজ পরিচালনা করতেন তিনি। ওই পেজে স্থানীয় বিভিন্ন অনিয়ম ও অপরাধের ঘটনা তুলে ধরতেন। তাঁর গ্রামের বাড়ি কলমাকান্দা উপজেলার পোগলা ইউনিয়নের সুনই গ্রামে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রের ভাষ্য অনুযায়ী, রাত ৮টার দিকে তেলনজিয়া বাজারের একটি দোকানে চা পান শেষে বাড়ির উদ্দেশে রওনা হন লুৎফুজ্জামান। এ সময় দুই যুবক ওই চায়ের দোকানে এসে সিগারেট চান। একপর্যায়ে তাঁরা সাংবাদিককে লক্ষ্য করে পরপর কয়েকটি গুলি ছোড়েন।

গুলির শব্দ শুনে স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন। এর মধ্যেই হামলাকারীরা দৌড়ে কিছু দূরে রাখা একটি মোটরসাইকেলে উঠে পালিয়ে যায়। পরে স্থানীয় বাসিন্দারা গুলিবিদ্ধ লুৎফুজ্জামানকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমদ খান জানান, নিহত সাংবাদিকের মাথা, গলা ও বুকসহ শরীরের বিভিন্ন স্থানে গুলির পাঁচটি চিহ্ন পাওয়া গেছে।

ঘটনার খবর পেয়ে নেত্রকোনার পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম ঘটনাস্থলের উদ্দেশে রওনা হন। তিনি বলেন, প্রাথমিক তদন্তে হত্যাকাণ্ডটি পরিকল্পিত বলে ধারণা করা হচ্ছে। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান চলছে।

উল্লেখ্য, এর আগেও লুৎফুজ্জামানের ওপর হামলার ঘটনা ঘটেছিল। গত বছরের ১০ নভেম্বর দুপুরে সোমেশ্বরী নদীর তেরিবাজার ঘাট এলাকায় দুর্বৃত্তরা তাঁকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে।

সদ্য সংবাদ/ এআর

সারাদেশ ব্রেকিং

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. নেত্রকোনায় প্রকাশ্যে সাংবাদিককে গুলি করে হত্যা সদ্য. সৌদির বিমানবন্দরগুলোতে হুতি হামলায় নিহত ১৯ সদ্য. শারদীয় দুর্গাপূজায় পর্যটকদের জন্য উন্মুক্ত সাজেক, সড়ক অবরোধ স্থগিত সদ্য. দুর্গাপূজার নিরাপত্তায় প্রস্তুত এসআরবির ডগ স্কোয়াড ও বম্ব ডিসপোজাল টিম সদ্য. মোহাম্মদপুরে গুলি-ছুরিকাঘাতে আহত বাবা-ছেলে সদ্য. জুলাই আন্দোলনে ভূমিকা নিয়ে বিতর্ক, বাধ্যতামূলক অবসরে ১৪৭ পুলিশ কর্মকর্তা সদ্য. হাসপাতাল থেকে আবারও সার্কিট হাউসে চুয়েট ভিসি, শাটডাউনে ফাঁকা ক্যাম্পাস সদ্য. ২০ অক্টোবর চট্টগ্রামের জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী সদ্য. মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, যেভাবে আবেদন করবেন সদ্য. রায়গঞ্জে অস্ত্র ঠেকিয়ে ৪০০ সিলিন্ডার লুট, গ্রেপ্তার ৩ সদ্য. নেত্রকোনায় প্রকাশ্যে সাংবাদিককে গুলি করে হত্যা সদ্য. সৌদির বিমানবন্দরগুলোতে হুতি হামলায় নিহত ১৯ সদ্য. শারদীয় দুর্গাপূজায় পর্যটকদের জন্য উন্মুক্ত সাজেক, সড়ক অবরোধ স্থগিত সদ্য. দুর্গাপূজার নিরাপত্তায় প্রস্তুত এসআরবির ডগ স্কোয়াড ও বম্ব ডিসপোজাল টিম সদ্য. মোহাম্মদপুরে গুলি-ছুরিকাঘাতে আহত বাবা-ছেলে সদ্য. জুলাই আন্দোলনে ভূমিকা নিয়ে বিতর্ক, বাধ্যতামূলক অবসরে ১৪৭ পুলিশ কর্মকর্তা সদ্য. হাসপাতাল থেকে আবারও সার্কিট হাউসে চুয়েট ভিসি, শাটডাউনে ফাঁকা ক্যাম্পাস সদ্য. ২০ অক্টোবর চট্টগ্রামের জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী সদ্য. মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, যেভাবে আবেদন করবেন সদ্য. রায়গঞ্জে অস্ত্র ঠেকিয়ে ৪০০ সিলিন্ডার লুট, গ্রেপ্তার ৩