মুন্সীগঞ্জে দুই উন্নয়ন প্রকল্পের স্থান পরিদর্শন করলেন মন্ত্রী শেখ রবিউল আলম

ম
মুন্সীগঞ্জ প্রতিনিধি (মো. শফিকুল ইসলাম)
১৫ অক্টোবর, ২০২৬ ২৩:৪৫:২৩

সড়ক যোগাযোগব্যবস্থার উন্নয়ন ও জনদুর্ভোগ নিরসনের লক্ষ্যে মুন্সীগঞ্জে দুটি গুরুত্বপূর্ণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের স্থান পরিদর্শন করেছেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম, এমপি।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) তিনি পঞ্চবটি থেকে মুক্তারপুর সেতু পর্যন্ত সড়ক প্রশস্তকরণ ও দোতলা সড়ক নির্মাণ প্রকল্পের মুন্সীগঞ্জ অংশের কাজ সরেজমিনে পরিদর্শন করেন।

এ সময় উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. কামরুজ্জামান, জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী এবং পুলিশ সুপার মো. মেনহাজুল আলম, পিপিএম।

পরিদর্শন শেষে মন্ত্রী মুন্সীগঞ্জ সার্কিট হাউসে পৌঁছালে পুলিশ সুপার তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় জেলা পুলিশের একটি চৌকস দল তাঁকে গার্ড অব অনার প্রদান করে।

পরে বিকেল সাড়ে ৩টায় মন্ত্রী গজারিয়া উপজেলায় মেঘনার শাখা ফুলদী নদীর ওপর ফুলদী-রসুলপুর সেতু নির্মাণের নির্ধারিত স্থান পরিদর্শন করেন। এ সময় তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে সেতুটি নির্মাণের প্রয়োজনীয়তা, যোগাযোগব্যবস্থার উন্নয়ন এবং স্থানীয় মানুষের দীর্ঘদিনের যাতায়াতের ভোগান্তি নিরসনে প্রকল্পটির অগ্রগতি নিয়ে আলোচনা করেন।

সড়ক প্রশস্তকরণ ও সেতু নির্মাণ প্রকল্প দুটি বাস্তবায়িত হলে সংশ্লিষ্ট এলাকার যোগাযোগব্যবস্থার উন্নয়ন, যাতায়াত সহজীকরণ এবং ব্যবসা-বাণিজ্যের প্রসারে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

সদ্য সংবাদ/এআর

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. নেত্রকোনায় প্রকাশ্যে সাংবাদিককে গুলি করে হত্যা সদ্য. সৌদির বিমানবন্দরগুলোতে হুতি হামলায় নিহত ১৯ সদ্য. শারদীয় দুর্গাপূজায় পর্যটকদের জন্য উন্মুক্ত সাজেক, সড়ক অবরোধ স্থগিত সদ্য. দুর্গাপূজার নিরাপত্তায় প্রস্তুত এসআরবির ডগ স্কোয়াড ও বম্ব ডিসপোজাল টিম সদ্য. মোহাম্মদপুরে গুলি-ছুরিকাঘাতে আহত বাবা-ছেলে সদ্য. জুলাই আন্দোলনে ভূমিকা নিয়ে বিতর্ক, বাধ্যতামূলক অবসরে ১৪৭ পুলিশ কর্মকর্তা সদ্য. হাসপাতাল থেকে আবারও সার্কিট হাউসে চুয়েট ভিসি, শাটডাউনে ফাঁকা ক্যাম্পাস সদ্য. ২০ অক্টোবর চট্টগ্রামের জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী সদ্য. মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, যেভাবে আবেদন করবেন সদ্য. রায়গঞ্জে অস্ত্র ঠেকিয়ে ৪০০ সিলিন্ডার লুট, গ্রেপ্তার ৩ সদ্য. নেত্রকোনায় প্রকাশ্যে সাংবাদিককে গুলি করে হত্যা সদ্য. সৌদির বিমানবন্দরগুলোতে হুতি হামলায় নিহত ১৯ সদ্য. শারদীয় দুর্গাপূজায় পর্যটকদের জন্য উন্মুক্ত সাজেক, সড়ক অবরোধ স্থগিত সদ্য. দুর্গাপূজার নিরাপত্তায় প্রস্তুত এসআরবির ডগ স্কোয়াড ও বম্ব ডিসপোজাল টিম সদ্য. মোহাম্মদপুরে গুলি-ছুরিকাঘাতে আহত বাবা-ছেলে সদ্য. জুলাই আন্দোলনে ভূমিকা নিয়ে বিতর্ক, বাধ্যতামূলক অবসরে ১৪৭ পুলিশ কর্মকর্তা সদ্য. হাসপাতাল থেকে আবারও সার্কিট হাউসে চুয়েট ভিসি, শাটডাউনে ফাঁকা ক্যাম্পাস সদ্য. ২০ অক্টোবর চট্টগ্রামের জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী সদ্য. মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, যেভাবে আবেদন করবেন সদ্য. রায়গঞ্জে অস্ত্র ঠেকিয়ে ৪০০ সিলিন্ডার লুট, গ্রেপ্তার ৩