শেরপুরে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বর্ণাঢ্য আগমনী শোভাযাত্রা অনুষ্ঠিত

ম
মো. রাজন মিয়া ( শেরপুর প্রতিনিধি )
১৬ অক্টোবর, ২০২৬ ১৭:৫৬:৫৯
ছবি: সংগৃহীত

শেরপুরে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বর্ণাঢ্য আগমনী শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

১৬ অক্টোব (শুক্রবার) দুপুর ১২টার দিকে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট, শেরপুর জেলা শাখার উদ্যোগে শহরের গোপাল জিউর মন্দির থেকে শোভাযাত্রাটি বের করা হয়।

শোভাযাত্রার উদ্বোধন করেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন। পরে শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে গোপাল জিউর মন্দিরে গিয়ে শেষ হয়।

এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শাকিল আহমেদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা বিনতে রফিক, সদর থানার উপপরিদর্শক (এসআই) আরিফ আহমেদ, জেলা পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক জিতেন্দ্র মজুমদার ও সদস্যসচিব সুব্রত দেসহ সংগঠনটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শোভাযাত্রায় শহরের বিভিন্ন পূজামণ্ডপের ব্যানার, প্রতিমার প্রতিকৃতি ও প্রতীকী পূজামণ্ডপের সাজে শিশু-কিশোরসহ বিভিন্ন বয়সী ভক্ত ও পুণ্যার্থীরা অংশ নেন। বর্ণিল সাজসজ্জা, ধর্মীয় আবহ ও উৎসবমুখর পরিবেশে শোভাযাত্রাটি হয়ে ওঠে প্রাণবন্ত।

শোভাযাত্রার মধ্য দিয়ে শেরপুরে শারদীয় দুর্গোৎসবের আনন্দ ও সম্প্রীতির আবহ আরও বর্ণিল হয়ে ওঠে।

সদ্য সংবাদ/এসকে

সারাদেশ ব্রেকিং

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. মোটরসাইকেলের সামনেও নম্বরপ্লেট বাধ্যতামূলক, সময়সীমা ১৫ নভেম্বর সদ্য. আজ মহাষষ্ঠী, শুরু শারদীয় দুর্গোৎসব সদ্য. দেশের অর্থনৈতিক সুরক্ষায় বহুপাক্ষিক সংস্থাগুলোর ইতিবাচক সাড়া মিলছে: অর্থমন্ত্রী সদ্য. ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদে ক্ষেপণাস্ত্র হামলা, প্রাণ গেল ৫ জনের সদ্য. যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁস, সরকারি কর্মকর্তাসহ গ্রেপ্তার ৭ সদ্য. দেশে পৌঁছেছে ভারত থেকে কেনা ১৮টি ব্রডগেজ রেলকোচ সদ্য. রাশিয়ার ৪টি অত্যাধুনিক যুদ্ধবিমান ধ্বংসের দাবি জেলেনস্কির সদ্য. শিক্ষকদের একটি অংশ দুর্নীতিতে জড়িয়ে পড়ছে: ডেপুটি স্পিকার সদ্য. বাংলাদেশের মতো করে ক্ষমতার পরিবর্তন চায় বিরোধীরা: ভারতের প্রতিরক্ষামন্ত্রী সদ্য. ড. ইউনূসকে ‘হিলারি ক্লিনটন অ্যাওয়ার্ড’ প্রদান, দাঁড়িয়ে সম্মান জানালেন ৪০০ অতিথি সদ্য. মোটরসাইকেলের সামনেও নম্বরপ্লেট বাধ্যতামূলক, সময়সীমা ১৫ নভেম্বর সদ্য. আজ মহাষষ্ঠী, শুরু শারদীয় দুর্গোৎসব সদ্য. দেশের অর্থনৈতিক সুরক্ষায় বহুপাক্ষিক সংস্থাগুলোর ইতিবাচক সাড়া মিলছে: অর্থমন্ত্রী সদ্য. ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদে ক্ষেপণাস্ত্র হামলা, প্রাণ গেল ৫ জনের সদ্য. যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁস, সরকারি কর্মকর্তাসহ গ্রেপ্তার ৭ সদ্য. দেশে পৌঁছেছে ভারত থেকে কেনা ১৮টি ব্রডগেজ রেলকোচ সদ্য. রাশিয়ার ৪টি অত্যাধুনিক যুদ্ধবিমান ধ্বংসের দাবি জেলেনস্কির সদ্য. শিক্ষকদের একটি অংশ দুর্নীতিতে জড়িয়ে পড়ছে: ডেপুটি স্পিকার সদ্য. বাংলাদেশের মতো করে ক্ষমতার পরিবর্তন চায় বিরোধীরা: ভারতের প্রতিরক্ষামন্ত্রী সদ্য. ড. ইউনূসকে ‘হিলারি ক্লিনটন অ্যাওয়ার্ড’ প্রদান, দাঁড়িয়ে সম্মান জানালেন ৪০০ অতিথি