যুবসমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই: দুলু

শ
শাহিন জামান ( লালমনিরহাট প্রতিনিধি )
১৬ অক্টোবর, ২০২৬ ১৯:২৯:১৯
ছবি: সংগৃহীত

যুবসমাজকে মাদক, অপরাধমূলক কর্মকাণ্ড ও অপসংস্কৃতি থেকে দূরে রেখে সুস্থ, সবল ও দায়িত্বশীল সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার কোনো বিকল্প নেই। মাঠের সক্রিয়তাই তরুণ প্রজন্মকে ইতিবাচক ও গঠনমূলক পথে পরিচালিত করার মূল শক্তি- বলে মন্তব্য করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু।

শুক্রবার (১৬ অক্টোবর) বিকেলে লালমনিরহাটের বড়বাড়ী ইউনিয়নের শহীদ আবুল কাশেম মহাবিদ্যালয়-সংলগ্ন ক্লাব চত্বরে বসুন্ধরা ক্রীড়া চক্রের নবনির্মিত ক্লাব ভবনের উদ্বোধন শেষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, “দীর্ঘদিনের ঝিমিয়ে পড়া ক্রীড়াঙ্গনে নতুন করে প্রাণচাঞ্চল্য ফেরাতে বর্তমান সরকার নানা যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছে। তৃণমূল পর্যায়ে ক্রীড়াচর্চার সঠিক পরিবেশ ও অবকাঠামোগত উন্নয়ন নিশ্চিত করা গেলে প্রত্যন্ত অঞ্চল থেকেও জাতীয় ও আন্তর্জাতিক মানের খেলোয়াড় তুলে আনা সম্ভব।”

তিনি আরও বলেন, “নবনির্মিত এই ক্লাব ভবনটি স্থানীয় ক্রীড়ানুরাগী ও যুবসমাজের মধ্যে ক্রীড়াচর্চায় নতুন উদ্দীপনা ও প্রেরণা জোগাবে বলে আমি আশা করি।”

বসুন্ধরা ক্রীড়া চক্রের সভাপতি গোলাম মওলা জাফরানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক আল আমিন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এ বি এম ফারুক সিদ্দিকী এবং বড়বাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল হুদা লিমন।

অনুষ্ঠানে স্থানীয় সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক, সাংবাদিকসহ বিপুলসংখ্যক ক্রীড়ামোদী উপস্থিত ছিলেন। এর আগে মন্ত্রী ফিতা কেটে বসুন্ধরা ক্রীড়া চক্রের নবনির্মিত ক্লাব ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

সদ্য সংবাদ/এসকে

সারাদেশ ব্রেকিং

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী সদ্য. মোটরসাইকেলের সামনেও নম্বরপ্লেট বাধ্যতামূলক, সময়সীমা ১৫ নভেম্বর সদ্য. আজ মহাষষ্ঠী, শুরু শারদীয় দুর্গোৎসব সদ্য. দেশের অর্থনৈতিক সুরক্ষায় বহুপাক্ষিক সংস্থাগুলোর ইতিবাচক সাড়া মিলছে: অর্থমন্ত্রী সদ্য. খাদ্য উৎপাদন বাড়ালেই হবে না, নিশ্চিত করতে হবে পুষ্টি ও নিরাপত্তা: কৃষিমন্ত্রী সদ্য. ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদে ক্ষেপণাস্ত্র হামলা, প্রাণ গেল ৫ জনের সদ্য. সিজারের পর প্রসূতির মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ স্বজনদের সদ্য. যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁস, সরকারি কর্মকর্তাসহ গ্রেপ্তার ৭ সদ্য. দেশে পৌঁছেছে ভারত থেকে কেনা ১৮টি ব্রডগেজ রেলকোচ সদ্য. রাশিয়ার ৪টি অত্যাধুনিক যুদ্ধবিমান ধ্বংসের দাবি জেলেনস্কির সদ্য. দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী সদ্য. মোটরসাইকেলের সামনেও নম্বরপ্লেট বাধ্যতামূলক, সময়সীমা ১৫ নভেম্বর সদ্য. আজ মহাষষ্ঠী, শুরু শারদীয় দুর্গোৎসব সদ্য. দেশের অর্থনৈতিক সুরক্ষায় বহুপাক্ষিক সংস্থাগুলোর ইতিবাচক সাড়া মিলছে: অর্থমন্ত্রী সদ্য. খাদ্য উৎপাদন বাড়ালেই হবে না, নিশ্চিত করতে হবে পুষ্টি ও নিরাপত্তা: কৃষিমন্ত্রী সদ্য. ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদে ক্ষেপণাস্ত্র হামলা, প্রাণ গেল ৫ জনের সদ্য. সিজারের পর প্রসূতির মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ স্বজনদের সদ্য. যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁস, সরকারি কর্মকর্তাসহ গ্রেপ্তার ৭ সদ্য. দেশে পৌঁছেছে ভারত থেকে কেনা ১৮টি ব্রডগেজ রেলকোচ সদ্য. রাশিয়ার ৪টি অত্যাধুনিক যুদ্ধবিমান ধ্বংসের দাবি জেলেনস্কির