দেশকে অচল করতে চাওয়া শক্তির সঙ্গী বিরোধী দল: পানিসম্পদমন্ত্রী

স
সদ্য সংবাদ ডেস্ক
১৭ অক্টোবর, ২০২৬ ১১:৪৭:২৮
ছবি: সংগৃহীত

অতীতে হরতাল-অবরোধের মাধ্যমে দেশ অচল করে দেওয়ার হুমকি দেওয়া রাজনৈতিক শক্তিগুলোর সঙ্গে বর্তমান বিরোধী দলের সংশ্লিষ্টতা রয়েছে বলে মন্তব্য করেছেন পানিসম্পদমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি।

শুক্রবার (১৬ অক্টোবর) রাতে লক্ষ্মীপুর পৌর শহরের শাঁখারিপাড়ায় ত্রিনয়নী পূজামণ্ডপে দুর্গাপূজার শুভ সূচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, অতীতে দেশে দীর্ঘ সময় ধরে হরতাল পালিত হয়েছে। সে সময় হরতাল-অবরোধের মাধ্যমে দেশ অচল করে দেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছিল। তাঁর অভিযোগ, বর্তমানে বিরোধী দলে থাকা ব্যক্তিরা সেই রাজনৈতিক শক্তিগুলোর সঙ্গী হয়েছেন। এ বিষয়ে সবাইকে সতর্ক ও সজাগ থাকার আহ্বান জানান তিনি।

রাজনৈতিক সংঘাতের পরিবর্তে শান্তি ও সম্প্রীতি বজায় রাখার ওপর গুরুত্ব দিয়ে পানিসম্পদমন্ত্রী বলেন, রাজনৈতিক লড়াইয়ের অধ্যায় পেছনে ফেলে এখন মানুষের জীবনযাত্রার উন্নয়নে কাজ করতে হবে। দেশে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং নাগরিকদের অধিকার ও সুযোগ-সুবিধা নিশ্চিত করাই হওয়া উচিত সবার লক্ষ্য।

সরকারি ও বিরোধী দলের দায়িত্বের প্রসঙ্গ তুলে তিনি বলেন, সরকার যেমন জনগণের কাছে প্রতিশ্রুতিবদ্ধ, তেমনি বিরোধী দলেরও নিজস্ব দায়িত্ব ও অঙ্গীকার রয়েছে। দায়িত্ব গ্রহণের পর থেকে বিরোধী দল কতটা দায়িত্ব পালন করেছে, তা মূল্যায়ন করা প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি। একই সঙ্গে লংমার্চ ও রোডমার্চের প্রয়োজনীয়তা নিয়েও প্রশ্ন তোলেন এই মন্ত্রী।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লক্ষ্মীপুর পৌর প্রশাসক ও পৌর মহাশ্মশান ঘাট সংসদের সভাপতি সম্রাট খীসা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুরের পুলিশ সুপার মো. আবু তারেক, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাছিবুর রহমান, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সহসভাপতি ওয়াহিদ উদ্দীন চৌধুরী হ্যাপি, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি শংকর মজুমদার, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি স্বপন চন্দ্র নাথ এবং ত্রিনয়নী পূজা উদযাপন কমিটির নেতারা।

সদ্য সংবাদ/এসকে

সারাদেশ ব্রেকিং

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. আমাদের একমাত্র পরিচয় বাংলাদেশি, এই দেশ আপনার–আমার–সবার: প্রধানমন্ত্রী সদ্য. ইরানের শাসনব্যবস্থা উৎখাতে একমত ট্রাম্প-নেতানিয়াহু সদ্য. বিরোধীদলের ওপর গোয়েন্দাগিরির বার্তা অত্যন্ত বিপজ্জনক: হাসনাত আবদুল্লাহ সদ্য. আগামীকাল বৃষ্টি হবে কি না তা কৃষক কার্ডের মাধ্যমে জানতে পারবেন: প্রধানমন্ত্রী সদ্য. ফুরিয়ে আসছে অর্থ, যুক্তরাষ্ট্রের দাবি মানলেও পতন মানতে নারাজ ইরান সদ্য. সীমান্তের ওপার থেকে অর্থ পাঠাচ্ছে, আরেক পক্ষ অস্থিরতা তৈরির চেষ্টা করছে: প্রধানমন্ত্রী সদ্য. সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ চিঠিতে যা আাছে সদ্য. ‘এখন থেকে ভাড়া শীর্ষ সন্ত্রাসী ইমনকে দিতে হবে’, কুরিয়ার সার্ভিসের গুদামে হামলা-লুটপাট সদ্য. পুলিশের অতিরিক্ত ডিআইজি জহিরকে প্রত্যাহার সদ্য. প্রধানমন্ত্রীর এক ক্লিকেই ১২ কোটি টাকা পেলেন ৩৮ হাজার ৯৭০ আখচাষি সদ্য. আমাদের একমাত্র পরিচয় বাংলাদেশি, এই দেশ আপনার–আমার–সবার: প্রধানমন্ত্রী সদ্য. ইরানের শাসনব্যবস্থা উৎখাতে একমত ট্রাম্প-নেতানিয়াহু সদ্য. বিরোধীদলের ওপর গোয়েন্দাগিরির বার্তা অত্যন্ত বিপজ্জনক: হাসনাত আবদুল্লাহ সদ্য. আগামীকাল বৃষ্টি হবে কি না তা কৃষক কার্ডের মাধ্যমে জানতে পারবেন: প্রধানমন্ত্রী সদ্য. ফুরিয়ে আসছে অর্থ, যুক্তরাষ্ট্রের দাবি মানলেও পতন মানতে নারাজ ইরান সদ্য. সীমান্তের ওপার থেকে অর্থ পাঠাচ্ছে, আরেক পক্ষ অস্থিরতা তৈরির চেষ্টা করছে: প্রধানমন্ত্রী সদ্য. সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ চিঠিতে যা আাছে সদ্য. ‘এখন থেকে ভাড়া শীর্ষ সন্ত্রাসী ইমনকে দিতে হবে’, কুরিয়ার সার্ভিসের গুদামে হামলা-লুটপাট সদ্য. পুলিশের অতিরিক্ত ডিআইজি জহিরকে প্রত্যাহার সদ্য. প্রধানমন্ত্রীর এক ক্লিকেই ১২ কোটি টাকা পেলেন ৩৮ হাজার ৯৭০ আখচাষি