রংপুরে প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে সনাতনীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা

ন
নাইম হোসেন (রংপুর প্রতিনিধি)
১৭ অক্টোবর, ২০২৬ ১৬:১৯:২৫

প্রধানমন্ত্রী তারেক রহমানের রংপুর সফরকে কেন্দ্র করে নগরীর পূজামণ্ডপগুলোতে প্রস্তুতি জোরদার করা হয়েছে। তাঁকে স্বাগত জানাতে স্থানীয় বিএনপি নেতাদের সঙ্গে মন্দির পরিচালনা কমিটির প্রতিনিধিরা আলোচনা করছেন। একই সঙ্গে সফর নির্বিঘ্ন করতে নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে প্রশাসন।

নির্ধারিত সূচি অনুযায়ী, আগামী ২০ অক্টোবর মঙ্গলবার সকালে সামরিক বিমানে ঢাকা থেকে সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে প্রধানমন্ত্রীর। সকাল ১১টার দিকে রংপুরের ধর্মসভা পূজামণ্ডপ পরিদর্শন এবং সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময়ের কর্মসূচি রয়েছে তাঁর। পরে দুপুর সাড়ে ১২টার দিকে সৈয়দপুর বিমানবন্দর থেকে রাজশাহীর উদ্দেশে রওনা হবেন তিনি। এরপর চট্টগ্রাম সফর শেষে ঢাকায় ফেরার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

সফর সামনে রেখে রংপুরের ধর্মসভা মন্দিরে প্রস্তুতির বিভিন্ন দিক নিয়ে বৈঠক করেছেন মহানগর বিএনপির নেতারা। বৃহস্পতিবার রাতে মহানগর বিএনপির আহ্বায়ক ও রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান সামসুজ্জামান সামু এবং সদস্য সচিব ও সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট মাহফুজ-উন-নবী ডন মন্দির কমিটির সঙ্গে আলাদাভাবে আলোচনা করেন।

বৈঠকে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে মন্দিরের আয়োজন, তাঁকে অভ্যর্থনা জানানো, পরিদর্শনের সময় শৃঙ্খলা বজায় রাখা এবং নিরাপত্তার বিষয়গুলো গুরুত্ব পায়। এ সময় মহানগর বিএনপির সদস্য ডা. নিখিলেশ চন্দ্র গুহ রায়, ধর্মসভা মন্দির কমিটির সভাপতি পার্থ বোসসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

মহানগর বিএনপির আহ্বায়ক সামসুজ্জামান সামু বলেন, দুর্গাপূজার আয়োজনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণকে ঘিরে সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে আনন্দ দেখা যাচ্ছে। দলের নেতাকর্মীরাও তাঁকে স্বাগত জানাতে প্রস্তুতি নিচ্ছেন। রংপুর সিটি করপোরেশনের উন্নয়নে সম্প্রতি এক হাজার ৮০০ কোটি টাকা বরাদ্দের বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, প্রধানমন্ত্রীর এই সফর নগরবাসীর প্রত্যাশাকে আরও বাড়িয়েছে।

মহানগর বিএনপির সদস্য ডা. নিখিলেশ চন্দ্র গুহ রায় জানান, প্রধানমন্ত্রীকে বরণ করতে সনাতন সম্প্রদায়ের প্রতিনিধিরা অপেক্ষায় রয়েছেন। তাঁর সফরের মাধ্যমে রংপুরের উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

এদিকে রংপুরের জেলা প্রশাসক ইসরাত জাহান জানিয়েছেন, প্রধানমন্ত্রীর সফরসূচিতে একটি পূজামণ্ডপ পরিদর্শনের কথা রয়েছে। তবে প্রস্তুতির অংশ হিসেবে নগরীর শ্রী শ্রী করুণাময়ী কালিমন্দির, ধর্মসভা ও গুপ্তপাড়া মন্দিরেও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। সফরকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্ট দপ্তরগুলোর সমন্বয়ে নিরাপত্তা ও অন্যান্য প্রস্তুতি চলছে।

প্রধানমন্ত্রীর এই সফর ঘিরে রাজনৈতিক নেতাকর্মী ও সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে। এখন প্রশাসন ও সংশ্লিষ্ট আয়োজকদের লক্ষ্য, নির্ধারিত কর্মসূচি সুষ্ঠু ও নির্বিঘ্নভাবে সম্পন্ন করা।

সদ্য সংবাদ/এসএস

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. দেশের সব হাসপাতালের লাইব্রেরিতে জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে নিয়ে লেখা ৩ বই রাখার নির্দেশ সদ্য. ৪০ হাজার শিক্ষার্থীকে ল্যাপটপ দেবে সরকার সদ্য. কক্সবাজারের রিসোর্টে ভয়াবহ আগুন, প্রাণহানি বেড়ে ১০ সদ্য. রাজধানীর উত্তরায় শ্রমিক-পুলিশ সংঘর্ষে আহত অর্ধশত সদ্য. কক্সবাজারের রিসোর্টে আগুনের সূত্রপাত রান্নাঘর থেকে সদ্য. প্রধানমন্ত্রীকে নিয়ে ৯ মাসে ছড়ানো হয়েছে ৪১০টি অপতথ্য: প্রেস সচিব সদ্য. ভবিষ্যতে এই দেশ তোমরাই পরিচালনা করবে: শিক্ষার্থীদের প্রধানমন্ত্রী সদ্য. আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে জামায়াত প্রার্থীকে শোকজ সদ্য. কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, প্রাণহানি বেড়ে ৬ সদ্য. ডেঙ্গু মোকাবিলায় সরকারের পাশাপাশি নাগরিকদেরও দায়িত্ব নিতে হবে: প্রধানমন্ত্রী সদ্য. দেশের সব হাসপাতালের লাইব্রেরিতে জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে নিয়ে লেখা ৩ বই রাখার নির্দেশ সদ্য. ৪০ হাজার শিক্ষার্থীকে ল্যাপটপ দেবে সরকার সদ্য. কক্সবাজারের রিসোর্টে ভয়াবহ আগুন, প্রাণহানি বেড়ে ১০ সদ্য. রাজধানীর উত্তরায় শ্রমিক-পুলিশ সংঘর্ষে আহত অর্ধশত সদ্য. কক্সবাজারের রিসোর্টে আগুনের সূত্রপাত রান্নাঘর থেকে সদ্য. প্রধানমন্ত্রীকে নিয়ে ৯ মাসে ছড়ানো হয়েছে ৪১০টি অপতথ্য: প্রেস সচিব সদ্য. ভবিষ্যতে এই দেশ তোমরাই পরিচালনা করবে: শিক্ষার্থীদের প্রধানমন্ত্রী সদ্য. আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে জামায়াত প্রার্থীকে শোকজ সদ্য. কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, প্রাণহানি বেড়ে ৬ সদ্য. ডেঙ্গু মোকাবিলায় সরকারের পাশাপাশি নাগরিকদেরও দায়িত্ব নিতে হবে: প্রধানমন্ত্রী