শারদীয় দুর্গোৎসবে সনাতন ধর্মাবলম্বীদের প্রতি বিএনপি নেতা শফিকুল ইসলাম মাসুদের শুভেচ্ছা

ম
মো. রাজন মিয়া ( শেরপুর প্রতিনিধি )
১৭ অক্টোবর, ২০২৬ ১৭:৪৬:৫৭

শেরপুরের সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা জানিয়ে শান্তিপূর্ণ পরিবেশে পূজা উদ্‌যাপনের প্রত্যাশা জানিয়েছেন বিএনপি নেতা শফিকুল ইসলাম মাসুদ। একই সঙ্গে গুজব ও উসকানি এড়িয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে দেওয়া এক শুভেচ্ছা বার্তায় শফিকুল ইসলাম মাসুদ বলেন, দুর্গাপূজা বাঙালির ঐতিহ্য ও অসাম্প্রদায়িক চেতনার গুরুত্বপূর্ণ অংশ। এই উৎসব মানুষের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধন আরও দৃঢ় করে।

তিনি আশা প্রকাশ করেন, দুর্গোৎসব সনাতন ধর্মাবলম্বীদের জীবনে আনন্দ, শান্তি ও সমৃদ্ধি বয়ে আনবে। পাশাপাশি ধর্ম-বর্ণ নির্বিশেষে সব মানুষের মধ্যে সম্প্রীতি ও ঐক্যের পরিবেশ আরও সুদৃঢ় হবে।

শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, দুর্গাপূজাকে ঘিরে পূজামণ্ডপগুলোতে উৎসবের আবহ তৈরি হয়। এই আয়োজনকে নির্বিঘ্ন রাখতে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। কোনো ধরনের গুজব বা উসকানিতে বিভ্রান্ত না হয়ে সতর্ক থাকার পাশাপাশি অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সবাইকে সচেতন থাকার পরামর্শ দেন তিনি।

শেরপুরের সাম্প্রদায়িক সম্প্রীতির দীর্ঘদিনের ঐতিহ্য ধরে রাখার ওপর গুরুত্ব দিয়ে শফিকুল ইসলাম মাসুদ বলেন, শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশে দুর্গোৎসব উদ্‌যাপনে সব সম্প্রদায়ের মানুষের সম্মিলিত সহযোগিতা প্রয়োজন।

শফিকুল ইসলাম মাসুদ শেরপুর জেলা ছাত্রদলের সাবেক সভাপতি, জেলা যুবদলের সাবেক সভাপতি ও জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শেরপুর-১ (সদর) আসনে বিএনপির মনোনয়ন না পেয়ে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন। দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে নির্বাচনে অংশ নেওয়ায় বর্তমানে তিনি বিএনপি থেকে বহিষ্কৃত রয়েছেন।

শারদীয় দুর্গোৎসবের সব আয়োজন শান্তিপূর্ণ, নিরাপদ ও আনন্দমুখর পরিবেশে সম্পন্ন হবে- এমন প্রত্যাশাও ব্যক্ত করেন এই নেতা।

সদ্য সংবাদ/এসকে

সারাদেশ ব্রেকিং

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. ভারত থেকে দেশে এলো ১৮ রেলকোচের প্রথম চালান সদ্য. দেশের সব হাসপাতালের লাইব্রেরিতে জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে নিয়ে লেখা ৩ বই রাখার নির্দেশ সদ্য. ৪০ হাজার শিক্ষার্থীকে ল্যাপটপ দেবে সরকার সদ্য. কক্সবাজারের রিসোর্টে ভয়াবহ আগুন, প্রাণহানি বেড়ে ১০ সদ্য. রাজধানীর উত্তরায় শ্রমিক-পুলিশ সংঘর্ষে আহত অর্ধশত সদ্য. কক্সবাজারের রিসোর্টে আগুনের সূত্রপাত রান্নাঘর থেকে সদ্য. প্রধানমন্ত্রীকে নিয়ে ৯ মাসে ছড়ানো হয়েছে ৪১০টি অপতথ্য: প্রেস সচিব সদ্য. ভবিষ্যতে এই দেশ তোমরাই পরিচালনা করবে: শিক্ষার্থীদের প্রধানমন্ত্রী সদ্য. আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে জামায়াত প্রার্থীকে শোকজ সদ্য. কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, প্রাণহানি বেড়ে ৬ সদ্য. ভারত থেকে দেশে এলো ১৮ রেলকোচের প্রথম চালান সদ্য. দেশের সব হাসপাতালের লাইব্রেরিতে জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে নিয়ে লেখা ৩ বই রাখার নির্দেশ সদ্য. ৪০ হাজার শিক্ষার্থীকে ল্যাপটপ দেবে সরকার সদ্য. কক্সবাজারের রিসোর্টে ভয়াবহ আগুন, প্রাণহানি বেড়ে ১০ সদ্য. রাজধানীর উত্তরায় শ্রমিক-পুলিশ সংঘর্ষে আহত অর্ধশত সদ্য. কক্সবাজারের রিসোর্টে আগুনের সূত্রপাত রান্নাঘর থেকে সদ্য. প্রধানমন্ত্রীকে নিয়ে ৯ মাসে ছড়ানো হয়েছে ৪১০টি অপতথ্য: প্রেস সচিব সদ্য. ভবিষ্যতে এই দেশ তোমরাই পরিচালনা করবে: শিক্ষার্থীদের প্রধানমন্ত্রী সদ্য. আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে জামায়াত প্রার্থীকে শোকজ সদ্য. কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, প্রাণহানি বেড়ে ৬