ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: আচরণবিধি ভঙ্গের অভিযোগে জামায়াত প্রার্থীকে শোকজ

স
সদ্য সংবাদ ডেস্ক
১৭ অক্টোবর, ২০২৬ ১৯:৩৩:৫৩
ছবি: সংগৃহীত

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে নির্বাচনি প্রচারে ধর্মীয় প্রতিষ্ঠান ব্যবহারের অভিযোগে জামায়াতে ইসলামী মনোনীত ১১ দলীয় জোটের প্রার্থী ও তাঁর সমর্থকদের কাছে ব্যাখ্যা চেয়েছে নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটি। এ বিষয়ে আগামী ১৯ অক্টোবরের মধ্যে প্রয়োজনীয় তথ্য-প্রমাণসহ জবাব দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

শনিবার (১৭ অক্টোবর) কমিটির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সাদিয়া আফসানা রিমা স্বাক্ষরিত নোটিশে এ নির্দেশনা দেওয়া হয়। এতে অভিযুক্তদের ওই দিন সকাল ১১টায় ঠাকুরগাঁও যুগ্ম জেলা ও দায়রা জজ আদালতে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা জমা দিতে বলা হয়েছে। চাইলে তাঁদের পক্ষে প্রতিনিধিও ব্যাখ্যা ও প্রাসঙ্গিক প্রমাণ উপস্থাপন করতে পারবেন।

নোটিশে বলা হয়েছে, ঠাকুরগাঁও-১ নির্বাচনি এলাকার জামায়াত প্রার্থী ও তাঁর সমর্থকদের বিরুদ্ধে মসজিদসহ ধর্মীয় উপাসনালয়কে কেন্দ্র করে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ উঠেছে। এ ধরনের কর্মকাণ্ড নির্বাচনি পরিবেশে প্রভাব ফেলতে পারে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

কমিটি জানিয়েছে, এ বিষয়ে পাওয়া ভিডিওচিত্র পর্যালোচনা করে সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধিমালা, ২০২৫-এর সংশ্লিষ্ট বিধান লঙ্ঘনের প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে বলে প্রতীয়মান হয়েছে।

নোটিশে আরও জানতে চাওয়া হয়েছে, অভিযোগের ভিত্তিতে অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার সুপারিশ করে কেন নির্বাচন কমিশনে প্রতিবেদন পাঠানো হবে না। অভিযোগের পক্ষে কোনো সাক্ষ্য বা প্রমাণ থাকলে তা নির্ধারিত সময়ে উপস্থাপন করতেও নির্দেশ দেওয়া হয়েছে।

নির্ধারিত সময়ের মধ্যে অভিযুক্তদের ব্যাখ্যা ও উপস্থাপিত প্রমাণ পর্যালোচনা করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।

সদ্য সংবাদ/এসএস

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়া সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান সদ্য. ভারত থেকে দেশে এলো ১৮ রেলকোচের প্রথম চালান সদ্য. দেশের সব হাসপাতালের লাইব্রেরিতে জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে নিয়ে লেখা ৩ বই রাখার নির্দেশ সদ্য. কক্সবাজারের রিসোর্টে অগ্নিকাণ্ড: ম্যানেজার গ্রেপ্তার সদ্য. ৪০ হাজার শিক্ষার্থীকে ল্যাপটপ দেবে সরকার সদ্য. কক্সবাজারের রিসোর্টে ভয়াবহ আগুন, প্রাণহানি বেড়ে ১০ সদ্য. রাজধানীর উত্তরায় শ্রমিক-পুলিশ সংঘর্ষে আহত অর্ধশত সদ্য. কক্সবাজারের রিসোর্টে আগুনের সূত্রপাত রান্নাঘর থেকে সদ্য. প্রধানমন্ত্রীকে নিয়ে ৯ মাসে ছড়ানো হয়েছে ৪১০টি অপতথ্য: প্রেস সচিব সদ্য. ভবিষ্যতে এই দেশ তোমরাই পরিচালনা করবে: শিক্ষার্থীদের প্রধানমন্ত্রী সদ্য. যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়া সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান সদ্য. ভারত থেকে দেশে এলো ১৮ রেলকোচের প্রথম চালান সদ্য. দেশের সব হাসপাতালের লাইব্রেরিতে জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে নিয়ে লেখা ৩ বই রাখার নির্দেশ সদ্য. কক্সবাজারের রিসোর্টে অগ্নিকাণ্ড: ম্যানেজার গ্রেপ্তার সদ্য. ৪০ হাজার শিক্ষার্থীকে ল্যাপটপ দেবে সরকার সদ্য. কক্সবাজারের রিসোর্টে ভয়াবহ আগুন, প্রাণহানি বেড়ে ১০ সদ্য. রাজধানীর উত্তরায় শ্রমিক-পুলিশ সংঘর্ষে আহত অর্ধশত সদ্য. কক্সবাজারের রিসোর্টে আগুনের সূত্রপাত রান্নাঘর থেকে সদ্য. প্রধানমন্ত্রীকে নিয়ে ৯ মাসে ছড়ানো হয়েছে ৪১০টি অপতথ্য: প্রেস সচিব সদ্য. ভবিষ্যতে এই দেশ তোমরাই পরিচালনা করবে: শিক্ষার্থীদের প্রধানমন্ত্রী