রৌমারীতে ধানবোঝাই ট্রাকের ধাক্কায় একই পরিবারের ৪ জন সহ ৫ জনের প্রাণহানি

আ
আনারুল ইসলাম রানা (কুড়িগ্রাম প্রতিনিধি)
১৭ অক্টোবর, ২০২৬ ২০:৫৩:০৯

কুড়িগ্রামের রৌমারীতে ধানবোঝাই ট্রাকের ধাক্কায় অটোরিকশার চালকসহ পাঁচজন নিহত হয়েছেন। নিহত ব্যক্তিদের মধ্যে একই পরিবারের চারজন রয়েছেন। শনিবার (১৭ অক্টোবর) দুপুরে উপজেলার যাদুরচর ইউনিয়নের সায়েদাবাদ বাজারের কাছে এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে একই পরিবারের চারজন হলেন শরিফা বেগম, লিপি বেগম, তুবা খাতুন (৭) ও রিশাদ মিয়া (১২)। এ ছাড়া নিহত অটোরিকশা চালকের পরিচয় জানা যায়নি। এ ঘটনায় বৃষ্টি খাতুন (২৫) নামে একজন গুরুতর আহত হয়েছেন।

স্থানীয় ইউপি সদস্য জিয়াউর রহমান বলেন, কাউনিয়ারচর থেকে পাঁচ যাত্রী নিয়ে একটি অটোরিকশা কর্তীমারীর দিকে যাচ্ছিল। পথে শিবেরডাঙ্গি বাজারের কাছে বিপরীত দিক থেকে আসা ধান বোঝাই একটি ট্রাক অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই চালকসহ তিনজনের মৃত্যু হয়। হাসপাতালে নেওয়ার পথে মারা যান আরও দুজন।

রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাউসার আলী বলেন, নিহতদের চারজন একই পরিবারের সদস্য। অটোরিকশা চালকের পরিচয় এখনও জানা যায়নি। ট্রাকটি পুলিশ হেফাজতে রয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে

সদ্য সংবাদ/এসএস

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়া সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান সদ্য. ভারত থেকে দেশে এলো ১৮ রেলকোচের প্রথম চালান সদ্য. দেশের সব হাসপাতালের লাইব্রেরিতে জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে নিয়ে লেখা ৩ বই রাখার নির্দেশ সদ্য. কক্সবাজারের রিসোর্টে অগ্নিকাণ্ড: ম্যানেজার গ্রেপ্তার সদ্য. ৪০ হাজার শিক্ষার্থীকে ল্যাপটপ দেবে সরকার সদ্য. কক্সবাজারের রিসোর্টে ভয়াবহ আগুন, প্রাণহানি বেড়ে ১০ সদ্য. রাজধানীর উত্তরায় শ্রমিক-পুলিশ সংঘর্ষে আহত অর্ধশত সদ্য. কক্সবাজারের রিসোর্টে আগুনের সূত্রপাত রান্নাঘর থেকে সদ্য. প্রধানমন্ত্রীকে নিয়ে ৯ মাসে ছড়ানো হয়েছে ৪১০টি অপতথ্য: প্রেস সচিব সদ্য. ভবিষ্যতে এই দেশ তোমরাই পরিচালনা করবে: শিক্ষার্থীদের প্রধানমন্ত্রী সদ্য. যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়া সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান সদ্য. ভারত থেকে দেশে এলো ১৮ রেলকোচের প্রথম চালান সদ্য. দেশের সব হাসপাতালের লাইব্রেরিতে জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে নিয়ে লেখা ৩ বই রাখার নির্দেশ সদ্য. কক্সবাজারের রিসোর্টে অগ্নিকাণ্ড: ম্যানেজার গ্রেপ্তার সদ্য. ৪০ হাজার শিক্ষার্থীকে ল্যাপটপ দেবে সরকার সদ্য. কক্সবাজারের রিসোর্টে ভয়াবহ আগুন, প্রাণহানি বেড়ে ১০ সদ্য. রাজধানীর উত্তরায় শ্রমিক-পুলিশ সংঘর্ষে আহত অর্ধশত সদ্য. কক্সবাজারের রিসোর্টে আগুনের সূত্রপাত রান্নাঘর থেকে সদ্য. প্রধানমন্ত্রীকে নিয়ে ৯ মাসে ছড়ানো হয়েছে ৪১০টি অপতথ্য: প্রেস সচিব সদ্য. ভবিষ্যতে এই দেশ তোমরাই পরিচালনা করবে: শিক্ষার্থীদের প্রধানমন্ত্রী