আবাসিক হোটেলে মাদকসহ দুই পুলিশ সদস্য আটক

স
সদ্য সংবাদ ডেস্ক
১৮ অক্টোবর, ২০২৬ ১৩:০৭:৩৩
ছবি: সংগৃহীত

রংপুর নগরীর একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে ইয়াবাসহ দুই পুলিশ সদস্যকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ ঘটনায় দায়ের করা মামলায় আদালত তাদের জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

শুক্রবার (১৬ অক্টোবর) বিকেলে রংপুর মেট্রোপলিটন আদালতে হাজির করা হলে বিচারক এ আদেশ দেন। এর আগে বৃহস্পতিবার রাতে নগরীর পায়রা চত্বর এলাকার ‘স্কাই ভিউ’ হোটেল থেকে তাদের আটক করা হয়।

আটক দুই ব্যক্তি হলেন সিরাজগঞ্জের ওমর আলী ও দিনাজপুরের মিথুল ইসলাম। তাদের মধ্যে মিথুল ইসলাম রংপুর পুলিশ লাইন্সে কনস্টেবল পদে কর্মরত। অন্যদিকে, ওমর আলী মাদকসহ আটকের আগের একটি ঘটনার জেরে চাকরি থেকে বরখাস্ত রয়েছেন বলে জানা গেছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে হোটেলের একটি কক্ষে তল্লাশি চালানো হয়। এ সময় খাটের নিচে রাখা সিগারেটের প্যাকেট থেকে ১৯টি ইয়াবা উদ্ধার করা হয়। পাশাপাশি মাদক সেবনের কাজে ব্যবহৃত পাইপ, গ্যাস লাইট ও ফয়েল পেপার জব্দ করেন অভিযানে অংশ নেওয়া কর্মকর্তারা।

এ ঘটনায় অধিদপ্তরের রংপুর কার্যালয়ের পরিদর্শক তাহামুদার রহমান বাদী হয়ে কোতোয়ালি থানায় মামলা করেন। পরে আটক দুজনকে আদালতে নেওয়া হলে বিচারক তাদের জামিন আবেদন প্রত্যাখ্যান করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) মিলন চ্যাটার্জি জানান, আটক দুজনের একজন বর্তমানে পুলিশ বাহিনীতে কর্মরত, অপরজন বরখাস্ত রয়েছেন। মাদক মামলায় তাদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

সদ্য সংবাদ/এসএস

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. বৃহস্পতিবার খুলনা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী সদ্য. ধর্মের ভিত্তিতে রাজনীতি করি না, ধর্মের ভিত্তিতে রাজনীতি বিশ্বাস করি না: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. চালক-সহকারী ছিলেন ঘুমে, মহাসড়কে বাস চালাচ্ছিলেন সুপারভাইজার! সদ্য. দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড নিয়ে ছড়ানো ভিডিওটি ভুয়া: সৌদি সদ্য. বিজয়া দশমী আজ, বিদায়ের সুরে দুর্গোৎসব সদ্য. আজ দেশের বাজারে স্বর্ণের দাম কত? সদ্য. আমরা সবাই বাংলাদেশি, সবার সমান অধিকার নিশ্চিত করতে চাই: সমাজকল্যাণমন্ত্রী সদ্য. বিবিসির তিন চ্যানেল বন্ধের পরিকল্পনা, চাকরি হারাতে পারেন ২ হাজার কর্মী সদ্য. আমাদের একমাত্র পরিচয় বাংলাদেশি, এই দেশ আপনার–আমার–সবার: প্রধানমন্ত্রী সদ্য. ইরানের শাসনব্যবস্থা উৎখাতে একমত ট্রাম্প-নেতানিয়াহু সদ্য. বৃহস্পতিবার খুলনা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী সদ্য. ধর্মের ভিত্তিতে রাজনীতি করি না, ধর্মের ভিত্তিতে রাজনীতি বিশ্বাস করি না: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. চালক-সহকারী ছিলেন ঘুমে, মহাসড়কে বাস চালাচ্ছিলেন সুপারভাইজার! সদ্য. দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড নিয়ে ছড়ানো ভিডিওটি ভুয়া: সৌদি সদ্য. বিজয়া দশমী আজ, বিদায়ের সুরে দুর্গোৎসব সদ্য. আজ দেশের বাজারে স্বর্ণের দাম কত? সদ্য. আমরা সবাই বাংলাদেশি, সবার সমান অধিকার নিশ্চিত করতে চাই: সমাজকল্যাণমন্ত্রী সদ্য. বিবিসির তিন চ্যানেল বন্ধের পরিকল্পনা, চাকরি হারাতে পারেন ২ হাজার কর্মী সদ্য. আমাদের একমাত্র পরিচয় বাংলাদেশি, এই দেশ আপনার–আমার–সবার: প্রধানমন্ত্রী সদ্য. ইরানের শাসনব্যবস্থা উৎখাতে একমত ট্রাম্প-নেতানিয়াহু