কক্সবাজারে রিসোর্টে আগুন: দুই মেয়েকে নিয়ে নিখোঁজ যশোরের দম্পতি

স
সদ্য সংবাদ ডেস্ক
১৮ অক্টোবর, ২০২৬ ১৩:১৪:৫৩
ছবি: সংগৃহীত

কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডের পর থেকে সন্ধান মিলছে না যশোরের মণিরামপুরের একটি পরিবারের চার সদস্যের। নিখোঁজদের মধ্যে রয়েছেন এক দম্পতি ও তাদের দুই শিশুকন্যা। রিসোর্টের শৌচাগার থেকে উদ্ধার হওয়া চারটি দগ্ধ মরদেহের সঙ্গে তাদের কোনো সম্পর্ক রয়েছে কি না, তা নিয়ে উদ্বেগে দিন কাটাচ্ছেন স্বজনেরা।

নিখোঁজ ব্যক্তিরা হলেন মণিরামপুরের হাসপাতাল মোড়সংলগ্ন মোহনপুর এলাকার মতিয়ার রহমানের ছেলে নাহিদুর রহমান তুহিন (৪১), তাঁর স্ত্রী আফসানা মতিন তানজি (৩৬) এবং দুই মেয়ে রুজাইনা ইনায়া (৭) ও সুনাইনা ইহানা (৩)।

পারিবারিক সূত্রে জানা গেছে, ঢাকার মিরপুরে বসবাস করতেন তুহিন। তিনি রাজধানীর শ্যামলীতে অবস্থিত বেসরকারি প্রতিষ্ঠান গ্র্যান্ড পাওয়ার লিমিটেডে কর্মরত ছিলেন। কক্সবাজারে বেড়াতে যাওয়ার পরিকল্পনার কথাও তিনি মুঠোফোনে বাবাকে জানিয়েছিলেন।

তুহিনের চাচাতো ভাই রিয়াজ উদ্দিনের ভাষ্য অনুযায়ী, শুক্রবার স্ত্রী ও সন্তানদের নিয়ে ইনানীর ওই রিসোর্টে ওঠেন তুহিন। রোববার তাঁদের ফিরে আসার কথা ছিল। কিন্তু শুক্রবার দিবাগত রাত ১২টার পর থেকেই তাঁর ফোন বন্ধ পাওয়া যায়। পরদিন সকালে রিসোর্টে আগুন লাগার খবর ছড়িয়ে পড়লে তানজির সঙ্গে যোগাযোগের চেষ্টা করেন পরিবারের সদস্যরা। তাঁর ফোনও বন্ধ থাকায় উদ্বেগ আরও বাড়ে।

স্বজনদের দাবি, নিখোঁজ চারজনের মুঠোফোনের সর্বশেষ অবস্থান রিসোর্ট এলাকায় পাওয়া যাচ্ছিল। দিনভর খোঁজ করেও তাঁদের কোনো সন্ধান না পেয়ে উৎকণ্ঠায় সময় কাটান পরিবারের সদস্যরা।

শনিবার সন্ধ্যায় রিসোর্টের শৌচাগার থেকে একে অপরকে জড়িয়ে থাকা অবস্থায় চারটি দগ্ধ মরদেহ উদ্ধারের খবর তাঁদের আশঙ্কা আরও বাড়িয়ে দেয়। তবে মরদেহগুলোর পরিচয় এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি।

তুহিনের বড় ভাই জাহিদুর রহমান প্রিন্স জানান, শনিবার থেকে ছোট ভাইয়ের সঙ্গে যোগাযোগ করতে না পেরে রোববার সকালে কক্সবাজারের উদ্দেশে রওনা হয়েছেন তিনি। সেখানে পৌঁছে পরিবারের সদস্যদের বিষয়ে বিস্তারিত জানতে পারবেন বলে আশা করছেন।

মণিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ জানিয়েছেন, রিসোর্টের যে কক্ষ থেকে এক দম্পতি ও দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে, সেখানে তুহিন ও তাঁর পরিবারের সদস্যরা ছিলেন বলে তথ্য পাওয়া গেছে। তবে ডিএনএ পরীক্ষার ফল ছাড়া মরদেহগুলোর পরিচয় নিশ্চিত করা সম্ভব নয়।

উল্লেখ্য, শনিবার (১৭ অক্টোবর) সকালে উখিয়ার টুপটুপ রিসোর্টে আগুন লেগে ১০ জনের মৃত্যু হয়। নিহতদের মরদেহ কক্সবাজার সদর হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে। আগুনে মরদেহগুলোর চেহারা বিকৃত হয়ে যাওয়ায় পরিচয় শনাক্তে ডিএনএ পরীক্ষার উদ্যোগ নেওয়া হয়েছে।

প্রশাসনের দেওয়া তথ্য অনুযায়ী, নিহত ১০ জনের মধ্যে ছয়জনের পরিচয় প্রাথমিকভাবে জানা গেলেও কোন মরদেহটি কার, তা নিশ্চিত হওয়া যায়নি। বাকি চারজনের পরিচয়ও এখনো অজানা। তাঁদের মধ্যে রয়েছেন দুজন নারী, একজন শিশু ও একজন পুরুষ।

সদ্য সংবাদ/এসএস

সারাদেশ ব্রেকিং

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. সাংবিধানিক অধিকার রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির সদ্য. বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক প্রধান আব্দুল হান্নান কাতারে গ্রেপ্তার সদ্য. মক্কায় ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড: ঢাকায় সৌদি রাষ্ট্রদূতকে ডেকে ব্যাখ্যা চাইল সরকার সদ্য. ১৯ অক্টোবর সারাদেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা সদ্য. বাংলাদেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতি বিশ্বে আর কোথাও নেই: রাষ্ট্রপতি সদ্য. পিস্তল হাতে ইশরাকের মাদকবিরোধী অভিযান, আইনের ব্যত্যয় হলে ব্যবস্থা নেবে পুলিশ: ডিবিপ্রধান সদ্য. জাতীয় পতাকার মান রক্ষা করা সব সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী সদ্য. কক্সবাজারে রিসোর্টে আগুন: দুই মেয়েকে নিয়ে নিখোঁজ যশোরের দম্পতি সদ্য. ঢাকা–আরিচা মহাসড়কে সবুজায়ন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সদ্য. উনি তারেক জিয়া না, উনি আরেক জিয়া: চিফ হুইপ সদ্য. সাংবিধানিক অধিকার রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির সদ্য. বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক প্রধান আব্দুল হান্নান কাতারে গ্রেপ্তার সদ্য. মক্কায় ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড: ঢাকায় সৌদি রাষ্ট্রদূতকে ডেকে ব্যাখ্যা চাইল সরকার সদ্য. ১৯ অক্টোবর সারাদেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা সদ্য. বাংলাদেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতি বিশ্বে আর কোথাও নেই: রাষ্ট্রপতি সদ্য. পিস্তল হাতে ইশরাকের মাদকবিরোধী অভিযান, আইনের ব্যত্যয় হলে ব্যবস্থা নেবে পুলিশ: ডিবিপ্রধান সদ্য. জাতীয় পতাকার মান রক্ষা করা সব সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী সদ্য. কক্সবাজারে রিসোর্টে আগুন: দুই মেয়েকে নিয়ে নিখোঁজ যশোরের দম্পতি সদ্য. ঢাকা–আরিচা মহাসড়কে সবুজায়ন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সদ্য. উনি তারেক জিয়া না, উনি আরেক জিয়া: চিফ হুইপ