শেরপুর সীমান্তে ৯২ বোতল ভারতীয় মদ জব্দ

শ
শেরপুর প্রতিনিধি (মো. রাজন মিয়া)
১৮ অক্টোবর, ২০২৬ ২০:৩০:০০

শেরপুরের শ্রীবরদী সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) অভিযানে ১ লাখ ৩৮ হাজার টাকা মূল্যের ৯২ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়েছে। এ ঘটনায় তিনজনকে আসামি করে শ্রীবরদী থানায় মামলা করা হয়েছে।

রোববার (১৮ অক্টোবর) ময়মনসিংহ ব্যাটালিয়ন ৩৯ বিজিবির চোরাচালানবিরোধী অভিযানের অংশ হিসেবে শ্রীবরদী উপজেলার কুমারপতি এলাকায় এ অভিযান চালানো হয়। এ সময় কর্ণঝোড়া ক্যাম্পের বিজিবি সদস্যরা মালিকবিহীন অবস্থায় ৯২ বোতল ভারতীয় মদ জব্দ করেন।

বিজিবি সূত্রে জানা গেছে, জব্দ করা মদের সিজার মূল্য ১ লাখ ৩৮ হাজার টাকা। এ ঘটনায় তিনজনকে আসামি করে শ্রীবরদী থানায় মামলা দায়ের করা হয়েছে। জব্দ করা মদ পরবর্তী আইনগত কার্যক্রমের জন্য পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

ময়মনসিংহ ব্যাটালিয়ন ৩৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নুরুল আজিম বায়েজীদ বলেন, সীমান্তে চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সদ্য সংবাদ/এআর

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. শেরেবাংলা নগরে যাচ্ছে বাংলাদেশ সচিবালয়, মন্ত্রিসভায় অনুমোদন সদ্য. সাংবিধানিক অধিকার রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির সদ্য. বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক প্রধান আব্দুল হান্নান কাতারে গ্রেপ্তার সদ্য. মক্কায় ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড: ঢাকায় সৌদি রাষ্ট্রদূতকে ডেকে ব্যাখ্যা চাইল সরকার সদ্য. ১৯ অক্টোবর সারাদেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা সদ্য. বাংলাদেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতি বিশ্বে আর কোথাও নেই: রাষ্ট্রপতি সদ্য. পিস্তল হাতে ইশরাকের মাদকবিরোধী অভিযান, আইনের ব্যত্যয় হলে ব্যবস্থা নেবে পুলিশ: ডিবিপ্রধান সদ্য. জাতীয় পতাকার মান রক্ষা করা সব সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী সদ্য. কক্সবাজারে রিসোর্টে আগুন: দুই মেয়েকে নিয়ে নিখোঁজ যশোরের দম্পতি সদ্য. ওয়াজ-মাহফিলে যাওয়ার পথে কিশোরীকে অপহরণ ও সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ১ সদ্য. শেরেবাংলা নগরে যাচ্ছে বাংলাদেশ সচিবালয়, মন্ত্রিসভায় অনুমোদন সদ্য. সাংবিধানিক অধিকার রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির সদ্য. বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক প্রধান আব্দুল হান্নান কাতারে গ্রেপ্তার সদ্য. মক্কায় ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড: ঢাকায় সৌদি রাষ্ট্রদূতকে ডেকে ব্যাখ্যা চাইল সরকার সদ্য. ১৯ অক্টোবর সারাদেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা সদ্য. বাংলাদেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতি বিশ্বে আর কোথাও নেই: রাষ্ট্রপতি সদ্য. পিস্তল হাতে ইশরাকের মাদকবিরোধী অভিযান, আইনের ব্যত্যয় হলে ব্যবস্থা নেবে পুলিশ: ডিবিপ্রধান সদ্য. জাতীয় পতাকার মান রক্ষা করা সব সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী সদ্য. কক্সবাজারে রিসোর্টে আগুন: দুই মেয়েকে নিয়ে নিখোঁজ যশোরের দম্পতি সদ্য. ওয়াজ-মাহফিলে যাওয়ার পথে কিশোরীকে অপহরণ ও সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ১