মিরসরাইয়ে প্রাইভেটকারের ধাক্কায় অটোরিকশাচালক নিহত

ম
মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি (সাখওয়াত সাকিব)
২০ অক্টোবর, ২০২৬ ২২:১৩:৫২
ছবি: সংগৃহীত

চট্টগ্রামের মিরসরাইয়ে দ্রুতগতির একটি প্রাইভেটকারের ধাক্কায় মো. সাদেক মিয়া (৫৯) নামে এক ব্যাটারিচালিত অটোরিকশাচালক নিহত হয়েছেন। মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেল সাড়ে ৫টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বড়তাকিয়া বাইপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাদেক মিয়া উপজেলার মায়ানী ইউনিয়নের সৈদালী এলাকার মাওলানা আব্দুল জব্বার বাড়ির মজিবুল হক মিস্ত্রীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেলে বড়তাকিয়া বাজারের বাইপাস এলাকায় অটোরিকশা নিয়ে যাওয়ার সময় দ্রুতগতির একটি প্রোবক্স প্রাইভেটকার তাঁকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে কাছের একটি হাসপাতালে নিয়ে যান। পরে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।

প্রত্যক্ষদর্শী মো. ফারুক জানান, বড়তাকিয়া বাজারের বাইপাস এলাকায় দ্রুতগতির প্রোবক্স প্রাইভেটকারের ধাক্কায় সাদেক মিয়া গুরুতর আহত হন। দুর্ঘটনায় তাঁর মাথা থেকে প্রচুর রক্তক্ষরণ হয়। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথেই তাঁর মৃত্যু হয়।

নিহতের বিষয়টি নিশ্চিত করে জোরারগঞ্জ হাইওয়ে থানার ইনচার্জ শরিফুজ্জামান ভূঁইয়া জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের একটি দল পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে তথ্য সংগ্রহ করে পরে বিস্তারিত জানানো হবে।

সদ্য সংবাদ/এআর

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. সীমান্তের ওপার থেকে অর্থ পাঠাচ্ছে, আরেক পক্ষ অস্থিরতা তৈরির চেষ্টা করছে: প্রধানমন্ত্রী সদ্য. পুলিশের অতিরিক্ত ডিআইজি জহিরকে প্রত্যাহার সদ্য. ফুরিয়ে আসছে অর্থ, যুক্তরাষ্ট্রের দাবি মানলেও পতন মানতে নারাজ ইরান সদ্য. প্রধানমন্ত্রীর এক ক্লিকেই ১২ কোটি টাকা পেলেন ৩৮ হাজার ৯৭০ আখচাষি সদ্য. রংপুরের ধর্মসভা মন্দিরে ১০ লাখ টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী সদ্য. ১৪ বছর নির্মাণকাজ চলার পর বিআরটি প্রকল্পে ইতি, রূপান্তর হচ্ছে সাধারণ মহাসড়কে সদ্য. পুলিশের অতিরিক্ত ডিআইজির বাসভবনে ডিবির মাদকবিরোধী অভিযান সদ্য. রংপুর সফর শেষে রাজশাহীর উদ্দেশে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী সদ্য. মালদ্বীপের জালে ৩৩ গোল দিয়ে ফাইনালে বাংলাদেশ সদ্য. সবাইকে সঙ্গে নিয়েই গড়ে তোলা হবে প্রত্যাশিত বাংলাদেশ: প্রধানমন্ত্রী সদ্য. সীমান্তের ওপার থেকে অর্থ পাঠাচ্ছে, আরেক পক্ষ অস্থিরতা তৈরির চেষ্টা করছে: প্রধানমন্ত্রী সদ্য. পুলিশের অতিরিক্ত ডিআইজি জহিরকে প্রত্যাহার সদ্য. ফুরিয়ে আসছে অর্থ, যুক্তরাষ্ট্রের দাবি মানলেও পতন মানতে নারাজ ইরান সদ্য. প্রধানমন্ত্রীর এক ক্লিকেই ১২ কোটি টাকা পেলেন ৩৮ হাজার ৯৭০ আখচাষি সদ্য. রংপুরের ধর্মসভা মন্দিরে ১০ লাখ টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী সদ্য. ১৪ বছর নির্মাণকাজ চলার পর বিআরটি প্রকল্পে ইতি, রূপান্তর হচ্ছে সাধারণ মহাসড়কে সদ্য. পুলিশের অতিরিক্ত ডিআইজির বাসভবনে ডিবির মাদকবিরোধী অভিযান সদ্য. রংপুর সফর শেষে রাজশাহীর উদ্দেশে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী সদ্য. মালদ্বীপের জালে ৩৩ গোল দিয়ে ফাইনালে বাংলাদেশ সদ্য. সবাইকে সঙ্গে নিয়েই গড়ে তোলা হবে প্রত্যাশিত বাংলাদেশ: প্রধানমন্ত্রী