আ.লীগের পর বিএনপিপন্থীদের বিরুদ্ধে সরকারি জমি দখল করে মার্কেট নির্মাণের অভিযোগ

স
সিরাজগঞ্জ প্রতিনিধি ( আব্দুর রউফ)
২০ অক্টোবর, ২০২৬ ২২:৪৩:৫৩

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার বড়হর ইউনিয়নের পূর্বদেলুয়ায় ‘ক’ তফসিলভুক্ত সরকারি জমির একাংশ দখলে রাখার অভিযোগ রয়েছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের স্থানীয় নেতা ও বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলীর বিরুদ্ধে। এবার বাকি অংশ দখল করে মার্কেট নির্মাণের অভিযোগ উঠেছে বিএনপিসংশ্লিষ্ট শরিফুল ইসলাম, আইয়ুব আলীসহ কয়েকজনের বিরুদ্ধে।

সরকারি জমিতে নির্মাণকাজ বন্ধ রাখতে প্রশাসনের পক্ষ থেকে সতর্কীকরণ সাইনবোর্ড টাঙানো হলেও সেটি খুলে ফেলার অভিযোগ উঠেছে। এরপরও নির্মাণকাজ চলমান থাকায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বগুড়া-নগরবাড়ী মহাসড়কের পূর্বদেলুয়া বাসস্ট্যান্ডসংলগ্ন পূর্বদেলুয়া মৌজায় প্রায় ২৯ শতাংশ সরকারি জমি রয়েছে। এর মধ্যে প্রায় ১৪ দশমিক ৫ শতাংশ জমি আগে আওয়ামী লীগের স্থানীয় নেতা ও বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলী দখলে রেখেছেন বলে অভিযোগ রয়েছে। বাকি ১৪ দশমিক ৫ শতাংশ জমি দখল করে মার্কেট নির্মাণ করছেন বিএনপিসংশ্লিষ্ট শরিফুল ইসলাম, আইয়ুব আলীসহ কয়েকজন। ইতিমধ্যে ভবনটির দুই তলার নির্মাণকাজ প্রায় শেষ হয়েছে।

স্থানীয়দের অভিযোগ, সরকারি সম্পত্তি দখলের বিষয়টি একাধিকবার বড়হর ইউনিয়ন ভূমি অফিসকে জানানো হলেও কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। পরে ভূমি অফিসের পক্ষ থেকে ঘটনাস্থল পরিদর্শন করে জমিটিকে সরকারি সম্পত্তি উল্লেখ করে সতর্কীকরণ সাইনবোর্ড টাঙানো হয়। তবে সেটি খুলে ফেলে নির্মাণকাজ চালিয়ে যাওয়ার অভিযোগ রয়েছে।

ভবনমালিক ও বিএনপিসংশ্লিষ্ট শরিফুল ইসলাম বলেন, “মানুষজন হুমকি দিয়েছিল, তাই নায়েব ব্যানার টাঙায় দিয়েছিল। নায়েব কাগজ দেখে বলছে সব ঠিক আছে। আমরা মামলা করেছি, কেসের নথি জমা দিয়েছি। রায় তাড়াতাড়ি পাব। আমরা ১৫ কিনেছি, ১৫-ই খায়। গেজেটে এসেছে, তাই সমস্যা।”

এ বিষয়ে বড়হর ইউনিয়ন ভূমি অফিসের নায়েব মো. মঈন উদ্দীন বলেন, “ওনারা (শরিফুল ইসলাম গং) জোর করে ভবন নির্মাণ করেছেন। তাঁরা তো বিএনপিই করেন। আগে অর্ধেক আওয়ামী লীগ দখল করেছিল। এখন বিএনপি ক্ষমতায় আছে, ওরা বিএনপি করে, তাই ওরা তুলেছে এই। জায়গা তো আমাদেরই। এটি সরকারি জায়গা, আমরা সাইনবোর্ড দিয়েছিলাম। তবে রাতের আঁধারে সেটি তুলে দেওয়া হয়েছে।” সাইনবোর্ড সরিয়ে ফেলার বিষয়ে তিনি সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ে প্রতিবেদন দিয়েছেন বলেও জানান।

এ বিষয়ে জানতে উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী কমিশনারের (ভূমি) সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁরা ফোন ধরেননি।

তবে সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোছা. নুর নাহার বেগম বলেন, “সরকারি সম্পত্তি ব্যক্তি মালিকানায় দখলের কোনো সুযোগ নেই। বিষয়টি আপনার মাধ্যমেই জানতে পারলাম। তদন্ত করার জন্য আমি সংশ্লিষ্ট উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং সহকারী কমিশনারকে (ভূমি) বলে দেব। তদন্তে অভিযোগ প্রমাণিত হলে দখলদারদের উচ্ছেদে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

সদ্য সংবাদ/এআর

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. আগামীকাল বৃষ্টি হবে কি না তা কৃষক কার্ডের মাধ্যমে জানতে পারবেন: প্রধানমন্ত্রী সদ্য. ফুরিয়ে আসছে অর্থ, যুক্তরাষ্ট্রের দাবি মানলেও পতন মানতে নারাজ ইরান সদ্য. সীমান্তের ওপার থেকে অর্থ পাঠাচ্ছে, আরেক পক্ষ অস্থিরতা তৈরির চেষ্টা করছে: প্রধানমন্ত্রী সদ্য. পুলিশের অতিরিক্ত ডিআইজি জহিরকে প্রত্যাহার সদ্য. প্রধানমন্ত্রীর এক ক্লিকেই ১২ কোটি টাকা পেলেন ৩৮ হাজার ৯৭০ আখচাষি সদ্য. প্রতিবেশী দেশের ভরসায় ক্ষমতায় থাকার রাজনীতিতে বিশ্বাস করি না: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. রংপুরের ধর্মসভা মন্দিরে ১০ লাখ টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী সদ্য. টোকিওতে ২৭ অক্টোবর জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠক সদ্য. ১৪ বছর নির্মাণকাজ চলার পর বিআরটি প্রকল্পে ইতি, রূপান্তর হচ্ছে সাধারণ মহাসড়কে সদ্য. পুলিশের অতিরিক্ত ডিআইজির বাসভবনে ডিবির মাদকবিরোধী অভিযান সদ্য. আগামীকাল বৃষ্টি হবে কি না তা কৃষক কার্ডের মাধ্যমে জানতে পারবেন: প্রধানমন্ত্রী সদ্য. ফুরিয়ে আসছে অর্থ, যুক্তরাষ্ট্রের দাবি মানলেও পতন মানতে নারাজ ইরান সদ্য. সীমান্তের ওপার থেকে অর্থ পাঠাচ্ছে, আরেক পক্ষ অস্থিরতা তৈরির চেষ্টা করছে: প্রধানমন্ত্রী সদ্য. পুলিশের অতিরিক্ত ডিআইজি জহিরকে প্রত্যাহার সদ্য. প্রধানমন্ত্রীর এক ক্লিকেই ১২ কোটি টাকা পেলেন ৩৮ হাজার ৯৭০ আখচাষি সদ্য. প্রতিবেশী দেশের ভরসায় ক্ষমতায় থাকার রাজনীতিতে বিশ্বাস করি না: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. রংপুরের ধর্মসভা মন্দিরে ১০ লাখ টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী সদ্য. টোকিওতে ২৭ অক্টোবর জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠক সদ্য. ১৪ বছর নির্মাণকাজ চলার পর বিআরটি প্রকল্পে ইতি, রূপান্তর হচ্ছে সাধারণ মহাসড়কে সদ্য. পুলিশের অতিরিক্ত ডিআইজির বাসভবনে ডিবির মাদকবিরোধী অভিযান