মাদারীপুরে ৬০০ পিস ইয়াবা ও ১০ গ্রাম হেরোইন উদ্ধার, গ্রেপ্তার ৩

ম
মারুফ সাঈদ ( মাদারীপুর প্রতিনিধি
২১ অক্টোবর, ২০২৬ ১৬:৪২:০১

মাদারীপুরের শিবচর ও সদর থানা এলাকায় পৃথক মাদকবিরোধী অভিযান চালিয়ে ৬০০ পিস ইয়াবা ট্যাবলেট ও ১০ গ্রাম হেরোইন উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার (২০ অক্টোবর) রাতে মাদারীপুর জেলা গোয়েন্দা পুলিশের সদস্যরা এসব অভিযান পরিচালনা করেন। বুধবার (২১ অক্টোবর) জেলা পুলিশের মিডিয়া সেল থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

পুলিশের প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত ৯টা ১৫ মিনিটের দিকে শিবচর থানার গুয়াতলা বাহেরচর এলাকায় শিবচর নন্দকুমার মডেল ইনস্টিটিউশনের মাঠের পূর্ব পাশে তপু হাওলাদারের গাড়ির গ্যারেজের সামনে অভিযান চালানো হয়। এ সময় লিখন খান (২৫) নামে এক যুবকের কাছ থেকে ৬০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

অন্যদিকে, রাত ৯টা ৪৫ মিনিটের দিকে মাদারীপুর সদর থানার পশ্চিম রাস্তি সার্বজনীন দুর্গা মন্দিরের পেছনে অভিযান চালিয়ে রতন মন্ডল (৪২) ও সজিব মোল্লাকে (৩৭) গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে ১০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

মাদারীপুর জেলা পুলিশের মিডিয়া সেলের তথ্য অনুযায়ী, জেলা পুলিশের পুলিশ সুপার মোঃ ফজলে এলাহীর নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার সদস্যদের সমন্বয়ে মাদকদ্রব্য উদ্ধার ও মাদক কারবারিদের বিরুদ্ধে এ বিশেষ অভিযান পরিচালিত হয়।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। মাদক, কিশোর গ্যাং, সন্ত্রাস ও চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধের বিরুদ্ধে জেলা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

সদ্য সংবাদ/এসকে

সারাদেশ ব্রেকিং

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. সত্য, ন্যায় ও মানবিকতার পক্ষে তরুণ প্রজন্মকে সোচ্চার থাকার আহ্বান রাষ্ট্রপতির সদ্য. আখচাষিদের প্রণোদনা তালিকায় প্রথম স্থানে বিএনপির এমপি চাঁদের নাম সদ্য. ৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি সদ্য. সরবরাহ সংকটে বাড়ছে চাল-চিনির দাম, কমছে গম-ভুট্টার সদ্য. বৃহস্পতিবার খুলনা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী সদ্য. ধর্মের ভিত্তিতে রাজনীতি করি না, ধর্মের ভিত্তিতে রাজনীতি বিশ্বাস করি না: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. চালক-সহকারী ছিলেন ঘুমে, মহাসড়কে বাস চালাচ্ছিলেন সুপারভাইজার! সদ্য. যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসের ঘটনায় বিএআরসির সহকারী পরিচালক গ্রেপ্তার সদ্য. তুরস্কের সেনা মোতায়েনের আগে মক্কা চুক্তি নিয়ে সংসদে ভোট সদ্য. কঠোর অবস্থানে যুক্তরাষ্ট্র, বাতিল ৩ লাখের বেশি ভিসা সদ্য. সত্য, ন্যায় ও মানবিকতার পক্ষে তরুণ প্রজন্মকে সোচ্চার থাকার আহ্বান রাষ্ট্রপতির সদ্য. আখচাষিদের প্রণোদনা তালিকায় প্রথম স্থানে বিএনপির এমপি চাঁদের নাম সদ্য. ৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি সদ্য. সরবরাহ সংকটে বাড়ছে চাল-চিনির দাম, কমছে গম-ভুট্টার সদ্য. বৃহস্পতিবার খুলনা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী সদ্য. ধর্মের ভিত্তিতে রাজনীতি করি না, ধর্মের ভিত্তিতে রাজনীতি বিশ্বাস করি না: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. চালক-সহকারী ছিলেন ঘুমে, মহাসড়কে বাস চালাচ্ছিলেন সুপারভাইজার! সদ্য. যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসের ঘটনায় বিএআরসির সহকারী পরিচালক গ্রেপ্তার সদ্য. তুরস্কের সেনা মোতায়েনের আগে মক্কা চুক্তি নিয়ে সংসদে ভোট সদ্য. কঠোর অবস্থানে যুক্তরাষ্ট্র, বাতিল ৩ লাখের বেশি ভিসা