সহকারীকে নির্যাতনের অভিযোগে চিকিৎসক রিমাসহ ৩ জনের বিরুদ্ধে মামলা

ক
কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি (আবিদ হাসান সাইমুম)
২১ অক্টোবর, ২০২৬ ২১:৫৫:০২

পটুয়াখালীর কলাপাড়ায় নাশতা আনতে দেরি হওয়াকে কেন্দ্র করে লামিয়া (২৬) নামে এক হাসপাতাকর্মীকে মারধর, শ্লীলতাহানি, স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়া ও মুঠোফোন ভাঙচুরের অভিযোগে চিকিৎসক তাসলিমা ফেরদৌসী রিমাসহ তিনজনের বিরুদ্ধে মামলা হয়েছে। মঙ্গলবার (২০ অক্টোবর) সন্ধ্যায় ম্যাক্স হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের একটি কক্ষে এ ঘটনা ঘটে বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে।

এ ঘটনায় লামিয়ার স্বামী মো. আলাউদ্দিন কলাপাড়া থানায় মামলাটি করেন। মামলার নম্বর ২১। এতে হাসপাতালটির চিকিৎসক ডা. তাসলিমা ফেরদৌসী রিমা (৩৫), পরিচালক মো. নাহিদ ইসলাম (৩৫) ও সাবিনা আক্তার (৩৩)-কে আসামি করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতনামা আরও দুই থেকে তিনজনকে আসামি করা হয়েছে বলে এজাহারে উল্লেখ রয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, লামিয়া ম্যাক্স হসপিটালে চিকিৎসক তাসলিমা ফেরদৌসী রিমার ব্যক্তিগত সহকারী হিসেবে কাজ করেন। মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে চিকিৎসকের জন্য তিনটি মোগলাই কিনে বাসায় পাঠানোর ব্যবস্থা করেন তিনি। চালক আবু বক্করের মাধ্যমে নাশতা পাঠাতে কিছুটা দেরি হওয়ায় চিকিৎসক ক্ষুব্ধ হয়ে তাঁকে গালিগালাজ করেন বলে এজাহারে অভিযোগ করা হয়েছে।

এজাহারে আরও বলা হয়, একপর্যায়ে চিকিৎসকের অফিসকক্ষের দরজা বন্ধ করে লামিয়ার চুলের মুঠি ধরে তাঁকে মারধর করা হয়। এ সময় তাঁর দিকে পেপারওয়েট ও শক্ত বোর্ড ছুড়ে মারার পাশাপাশি জুতা দিয়েও পেটানো হয়। এতে তাঁর শরীরের বিভিন্ন স্থানে জখম হয় এবং বুকের ডান পাশে গুরুতর আঘাত লাগে বলে অভিযোগ করা হয়েছে।

এ ছাড়া লামিয়ার ব্যবহৃত স্মার্টফোন ভাঙচুর, শ্লীলতাহানি ও স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়ার অভিযোগও মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে।

পরে খবর পেয়ে লামিয়ার স্বামী মো. আলাউদ্দিন ঘটনাস্থলে গিয়ে তাঁকে উদ্ধার করেন। এরপর তাঁকে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে হাসপাতালে ভর্তি করেন বলে এজাহারে উল্লেখ রয়েছে।

মামলার বিষয়ে অভিযুক্ত চিকিৎসক তাসলিমা ফেরদৌসী রিমাসহ অন্য আসামিরা গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলতে রাজি হননি।

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম বলেন, এ ঘটনায় মামলা রেকর্ড করা হয়েছে। তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনা হবে।

সদ্য সংবাদ/এআর

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. কক্সবাজারে সমুদ্রে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ৩ সদ্য. সত্য, ন্যায় ও মানবিকতার পক্ষে তরুণ প্রজন্মকে সোচ্চার থাকার আহ্বান রাষ্ট্রপতির সদ্য. আখচাষিদের প্রণোদনা তালিকায় প্রথম স্থানে বিএনপির এমপি চাঁদের নাম সদ্য. ভুল রাজনীতি করে আ.লীগকে ফেরার সুযোগ দিচ্ছে বিএনপি: গোলাম পরওয়ার সদ্য. ৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি সদ্য. সমাজের নিকৃষ্ট লোকেরা এমপি-মন্ত্রী হন: স্পিকার সদ্য. সরবরাহ সংকটে বাড়ছে চাল-চিনির দাম, কমছে গম-ভুট্টার সদ্য. বৃহস্পতিবার খুলনা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী সদ্য. ধর্মের ভিত্তিতে রাজনীতি করি না, ধর্মের ভিত্তিতে রাজনীতি বিশ্বাস করি না: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. চালক-সহকারী ছিলেন ঘুমে, মহাসড়কে বাস চালাচ্ছিলেন সুপারভাইজার! সদ্য. কক্সবাজারে সমুদ্রে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ৩ সদ্য. সত্য, ন্যায় ও মানবিকতার পক্ষে তরুণ প্রজন্মকে সোচ্চার থাকার আহ্বান রাষ্ট্রপতির সদ্য. আখচাষিদের প্রণোদনা তালিকায় প্রথম স্থানে বিএনপির এমপি চাঁদের নাম সদ্য. ভুল রাজনীতি করে আ.লীগকে ফেরার সুযোগ দিচ্ছে বিএনপি: গোলাম পরওয়ার সদ্য. ৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি সদ্য. সমাজের নিকৃষ্ট লোকেরা এমপি-মন্ত্রী হন: স্পিকার সদ্য. সরবরাহ সংকটে বাড়ছে চাল-চিনির দাম, কমছে গম-ভুট্টার সদ্য. বৃহস্পতিবার খুলনা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী সদ্য. ধর্মের ভিত্তিতে রাজনীতি করি না, ধর্মের ভিত্তিতে রাজনীতি বিশ্বাস করি না: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. চালক-সহকারী ছিলেন ঘুমে, মহাসড়কে বাস চালাচ্ছিলেন সুপারভাইজার!