যুবলীগ নেতার শুভেচ্ছা নিলেন বিএনপির সাংসদ ও জেলার সভাপতি

স
সদ্য সংবাদ ডেস্ক
২২ অক্টোবর, ২০২৬ ০০:৪৩:৩৩
ছবি: সংগৃহীত

গাইবান্ধায় বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মমতাজ আলো এবং জেলা বিএনপির সভাপতি ডা. মইনুল হাসান সাদিককে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন ফুলছড়ি উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক এটিএম রাশেদুজ্জামান রোকন। এ ঘটনার ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর জেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।

যুবলীগের একজন নেতার সঙ্গে বিএনপির শীর্ষ নেতাদের এমন যোগাযোগের বিষয়টি নিয়ে প্রশ্ন তুলেছেন দলের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের একাংশ। ঘটনাটি ঘিরে দলীয় নেতাকর্মীদের মধ্যে অসন্তোষ ও ক্ষোভ তৈরি হয়েছে বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সংসদ সদস্য মমতাজ আলোকে ফুলেল শুভেচ্ছা জানানোর সময় সেখানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহমুদুন্নবী টিটুল। এ ঘটনায় বিএনপির তৃণমূলের একাংশের নেতাকর্মীরা অসন্তোষ প্রকাশ করেছেন।

তাদের অভিযোগ, আওয়ামী লীগ সরকারের আমলে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা ও রাজনৈতিক হয়রানির অভিযোগ থাকা সত্ত্বেও ব্যক্তিগত স্বার্থে যুবলীগ নেতাকে সংসদ সদস্যের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হয়েছে। অথচ হামলা-মামলায় নিপীড়নের শিকার অনেক ত্যাগী নেতাকর্মী সংসদ সদস্যের সঙ্গে সাক্ষাতের সুযোগও পান না বলে দাবি তাঁদের।

স্থানীয় বিএনপি নেতাকর্মীদের ভাষ্য, আওয়ামী লীগ টানা ১৭ বছর ক্ষমতায় থাকাকালে ফুলছড়ি উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক এটিএম রাশেদুজ্জামান রোকনের অত্যাচার-নির্যাতনের কারণে তাঁদের অনেকে এলাকায় থাকতে পারেননি। তাঁদের দাবি, বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে একাধিক মিথ্যা মামলা দেওয়া হয়েছিল, যার কারণে অনেককে কারাগারেও যেতে হয়েছে। এমন পরিস্থিতিতে জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের সঙ্গে ওই যুবলীগ নেতার ঘনিষ্ঠতার চিত্র প্রকাশ্যে আসায় তাঁরা বিস্ময় প্রকাশ করেছেন।

এদিকে সংসদ সদস্য মমতাজ আলো জানিয়েছেন, যুবলীগ নেতাকে তাঁর সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহমুদুন্নবী টিটুল। টিটুলের কর্মকাণ্ডে দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হওয়ার অভিযোগ তুলে তাঁর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার আবেদন করেছেন তিনি। এ বিষয়ে রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু ও জেলা বিএনপির সভাপতির কাছে লিখিত আবেদন জমা দিয়েছেন মমতাজ আলো।

আবেদনে সংসদ সদস্য উল্লেখ করেন, গত ১৮ ও ১৯ অক্টোবর গাইবান্ধার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন, শাড়ি বিতরণ এবং নদীভাঙনকবলিত এলাকায় চাল বিতরণের কর্মসূচিতে অংশ নিতে তিনি জেলায় যান। সফরের সময় গাইবান্ধা সার্কিট হাউসে জেলা বিএনপির সাধারণ সম্পাদক তাঁর সঙ্গে এক ব্যক্তির সাক্ষাতের ব্যবস্থা করেন। ওই ব্যক্তির আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্টতার বিষয়টি স্পষ্ট না করে তাঁকে কলেজের অধ্যক্ষ হিসেবে পরিচয় করিয়ে দেওয়া হয়। এ সময় সংশ্লিষ্ট কলেজটি জাতীয়করণের বিষয়ও আলোচনায় তোলা হয়।

মমতাজ আলোর অভিযোগ, ওই সাক্ষাতের সময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক নিজেই পাশে থেকে পুষ্পস্তবক প্রদান ও ছবি তোলেন। তাঁর মতে, দলের একজন দায়িত্বশীল নেতার মাধ্যমে এমন ঘটনা অনাকাঙ্ক্ষিত ও রাজনৈতিকভাবে বিব্রতকর। এতে জেলা বিএনপির ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়াতে পারে।

আবেদনে তিনি বিষয়টি তদন্ত করে জেলা বিএনপির সাধারণ সম্পাদকের কাছে লিখিতভাবে কারণ দর্শানোর নোটিশ দেওয়ার অনুরোধ জানান। পাশাপাশি অভিযোগের সত্যতা পাওয়া গেলে দলীয় গঠনতন্ত্র অনুযায়ী প্রয়োজনীয় সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি।

অন্যদিকে, জেলা বিএনপির সভাপতি মইনুল হাসান সাদিকের কার্যালয়েও যুবলীগ নেতা এটিএম রাশেদুজ্জামান রোকন ফুলেল শুভেচ্ছা জানান।

এ বিষয়ে কালবেলাকে মইনুল হাসান সাদিক বলেন, ওই ব্যক্তি কঞ্চিপাড়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ পরিচয়ে তাঁর চেম্বারে এসে কুশল বিনিময় করেন। তিনি ওই ব্যক্তিকে আগে থেকে চিনতেন না। কলেজের একটি অনুষ্ঠানে আমন্ত্রণ জানাতেই তিনি এসেছিলেন বলে জানান জেলা বিএনপির সভাপতি।

তিনি আরও বলেন, ওই ব্যক্তির সঙ্গে কলেজের শিক্ষক, বিএনপি ও যুবদলের নেতারাও ছিলেন। কে যুবলীগ করেন আর কে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত, তা সবার ক্ষেত্রে চেনা সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি।

সদ্য সংবাদ/এআর

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. মাসে ২০-২২টি বুকিং থাকত অতিরিক্ত ডিআইজি জহিরের সেই ফ্ল্যাটে সদ্য. কক্সবাজারে সমুদ্রে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ৩ সদ্য. সত্য, ন্যায় ও মানবিকতার পক্ষে তরুণ প্রজন্মকে সোচ্চার থাকার আহ্বান রাষ্ট্রপতির সদ্য. আখচাষিদের প্রণোদনা তালিকায় প্রথম স্থানে বিএনপির এমপি চাঁদের নাম সদ্য. ভুল রাজনীতি করে আ.লীগকে ফেরার সুযোগ দিচ্ছে বিএনপি: গোলাম পরওয়ার সদ্য. আফগানদের কাছে হেরে বাংলাদেশের বিদায় সদ্য. ৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি সদ্য. ‘পোষ্য কোটায়’ রাজনীতিতে ইশরাক, অভিজ্ঞতা কম: নিলোফার মনি সদ্য. সমাজের নিকৃষ্ট লোকেরা এমপি-মন্ত্রী হন: স্পিকার সদ্য. সরবরাহ সংকটে বাড়ছে চাল-চিনির দাম, কমছে গম-ভুট্টার সদ্য. মাসে ২০-২২টি বুকিং থাকত অতিরিক্ত ডিআইজি জহিরের সেই ফ্ল্যাটে সদ্য. কক্সবাজারে সমুদ্রে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ৩ সদ্য. সত্য, ন্যায় ও মানবিকতার পক্ষে তরুণ প্রজন্মকে সোচ্চার থাকার আহ্বান রাষ্ট্রপতির সদ্য. আখচাষিদের প্রণোদনা তালিকায় প্রথম স্থানে বিএনপির এমপি চাঁদের নাম সদ্য. ভুল রাজনীতি করে আ.লীগকে ফেরার সুযোগ দিচ্ছে বিএনপি: গোলাম পরওয়ার সদ্য. আফগানদের কাছে হেরে বাংলাদেশের বিদায় সদ্য. ৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি সদ্য. ‘পোষ্য কোটায়’ রাজনীতিতে ইশরাক, অভিজ্ঞতা কম: নিলোফার মনি সদ্য. সমাজের নিকৃষ্ট লোকেরা এমপি-মন্ত্রী হন: স্পিকার সদ্য. সরবরাহ সংকটে বাড়ছে চাল-চিনির দাম, কমছে গম-ভুট্টার