বাজারে স্থিতিশীলতা আনতে ৮ হাজার কোটি টাকার পণ্য কিনবে টিসিবি

স
সদ্য সংবাদ ডেস্ক
২৫ আগস্ট, ২০২৬ ১৯:৪৪:০৫
সংগৃহীত

নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ স্বাভাবিক ও বাজারদর স্থিতিশীল রাখতে চলতি ২০২৬-২৭ অর্থবছরে প্রায় ৮ হাজার কোটি টাকার পণ্য সংগ্রহের পরিকল্পনা করেছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। পরিকল্পনায় ভোজ্যতেল, মসুর ডাল ও চিনি ছাড়াও ছোলা ও খেজুর রাখা হয়েছে।

টিসিবি সূত্রে জানা গেছে, এসব পণ্যের একটি অংশ দেশীয় বাজার থেকে এবং বাকি অংশ আন্তর্জাতিক উৎস থেকে সংগ্রহ করা হবে। তবে বিদেশি বাজারে দাম, মান ও সরবরাহের নিশ্চয়তা তুলনামূলক ভালো হলে আমদানির পরিমাণ বাড়ানো হতে পারে।

টিসিবির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ ফয়সল আজাদ জানিয়েছেন, বাজারের চাহিদা বিবেচনায় নিয়ে চলতি অর্থবছরের জন্য বিস্তারিত ক্রয় পরিকল্পনা করা হয়েছে। এর আওতায় প্রায় ২২ কোটি লিটার ভোজ্যতেল, ২ লাখ ২০ হাজার মেট্রিক টন মসুর ডাল, ১ লাখ ১০ হাজার মেট্রিক টন চিনি, ১৪ হাজার মেট্রিক টন ছোলা এবং ৪ হাজার ৪০০ মেট্রিক টন খেজুর সংগ্রহ করা হবে।

ভোক্তাদের কাছে নিয়মিত পণ্য সরবরাহ নিশ্চিত করতে টিসিবি মাসভিত্তিক চাহিদা, বরাদ্দ, গুদামের মজুত এবং সরবরাহের পাইপলাইন পর্যবেক্ষণ করছে। পাশাপাশি পণ্য সংরক্ষণের সক্ষমতা বাড়ানোর উদ্যোগও নেওয়া হয়েছে।

বর্তমানে টিসিবির ৪০টি গুদাম রয়েছে। এর মধ্যে ৯টি নিজস্ব এবং ৩১টি ভাড়া নেওয়া। সব মিলিয়ে এসব গুদামে প্রায় ৪৮ হাজার ৩৭০ মেট্রিক টন পণ্য সংরক্ষণ করা যায়। নিজস্ব গুদামগুলোর ধারণক্ষমতা প্রায় ১৩ হাজার ৩৭১ মেট্রিক টন।

টিসিবির চেয়ারম্যানের দাবি, বর্তমানে সংস্থাটির পণ্য মজুত পরিস্থিতি সন্তোষজনক। বাজারে পণ্যের ঘাটতি তৈরি না হয় এবং সরকারি সহায়তায় পণ্য পাওয়া ভোক্তারা নিয়মিত সুবিধা পান, সে লক্ষ্যেই ক্রয় ও মজুত ব্যবস্থাপনা জোরদার করা হচ্ছে।

সরকারি ভর্তুকির ওপর নির্ভরশীলতা কমানোর পরিকল্পনাও রয়েছে টিসিবির। বাজারদরের তুলনায় প্রতিযোগিতামূলক দামে পণ্য সংগ্রহ করে কিছু পণ্য সামান্য মুনাফায় বিক্রির মাধ্যমে ভর্তুকির চাপ কমানোর উদ্যোগ নেওয়া হচ্ছে।

এদিকে, টিসিবির পণ্যের তালিকাও ধীরে ধীরে বাড়ানো হচ্ছে। প্রচলিত ভোজ্যতেল, ডাল ও চিনির পাশাপাশি পরীক্ষামূলকভাবে সাবান, ডিটারজেন্ট ও লবণ বিক্রি শুরু হয়েছে। ভবিষ্যতে আটা, মসলা, মরিচ ও হলুদসহ আরও কিছু পণ্য যুক্ত করার পরিকল্পনা রয়েছে।

টিসিবি জানিয়েছে, নতুন এসব পণ্য বাজারদরের তুলনায় কম দামে বিক্রির পরিকল্পনা থাকলেও এর জন্য সরকারি ভর্তুকির ওপর নির্ভর করা হবে না।

বর্তমানে টিসিবির প্রায় ৮০ লাখ স্মার্ট কার্ড অনুমোদিত হয়েছে। এর মধ্যে প্রায় ৭৫ লাখ কার্ড বিতরণ করা হয়েছে। বাকি সুবিধাভোগীদের আগামী ঈদুল ফিতরের আগে স্মার্ট কার্ড দেওয়ার লক্ষ্য রয়েছে।

সুবিধাভোগীদের তথ্য ব্যবস্থাপনা আরও কার্যকর করতে টিসিবির সরবরাহ ব্যবস্থা ডিজিটাল করার উদ্যোগও চলছে। বর্তমানে মোবাইল ফোনের মাধ্যমে স্মার্ট কার্ড স্ক্যান করে পণ্য বিক্রি করা হলেও শিগগিরই বিক্রয়কেন্দ্রে পয়েন্ট অব সেল বা পিওএস মেশিন চালুর পরিকল্পনা রয়েছে।

এ ছাড়া স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য মোবাইলভিত্তিক একটি ব্যবস্থা চালুর প্রস্তুতি চলছে। এর মাধ্যমে সুবিধাভোগীরা নিজেদের কার্ডের তথ্য দেখতে এবং মোবাইল আর্থিক সেবার মাধ্যমে পণ্যের মূল্য পরিশোধ করতে পারবেন।

নিজস্ব গুদাম সক্ষমতা বাড়াতেও কাজ করছে টিসিবি। প্রায় ১০ হাজার মেট্রিক টন অতিরিক্ত সংরক্ষণ সক্ষমতা তৈরির পরিকল্পনা রয়েছে সংস্থাটির। এতে ভাড়া করা গুদামের ওপর নির্ভরতা কিছুটা কমবে বলে মনে করছে কর্তৃপক্ষ।

টিসিবির চেয়ারম্যান বলেন, বাজারে প্রয়োজন অনুযায়ী দ্রুত হস্তক্ষেপ করতে হলে ক্রয়, সংরক্ষণ ও সরবরাহ ব্যবস্থাকে আরও শক্তিশালী করা জরুরি। একই সঙ্গে ভোক্তাদের চাহিদা বিবেচনায় নিয়ে ভবিষ্যতে পণ্যের পরিধি বাড়ানো হবে।

তিনি জানান, নতুন কোনো পণ্য বাজারজাত করার আগে ভোক্তাদের চাহিদা যাচাই করা হবে। তবে পণ্যের মানের ক্ষেত্রে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। ভোক্তাদের কাছে নিরাপদ ও মানসম্মত পণ্য সাশ্রয়ী মূল্যে পৌঁছে দেওয়াই টিসিবির মূল লক্ষ্য।

সদ্য সংবাদ/এসকে

অর্থনীতি ব্রেকিং

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. সত্য, ন্যায় ও মানবিকতার পক্ষে তরুণ প্রজন্মকে সোচ্চার থাকার আহ্বান রাষ্ট্রপতির সদ্য. আখচাষিদের প্রণোদনা তালিকায় প্রথম স্থানে বিএনপির এমপি চাঁদের নাম সদ্য. ৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি সদ্য. সরবরাহ সংকটে বাড়ছে চাল-চিনির দাম, কমছে গম-ভুট্টার সদ্য. বৃহস্পতিবার খুলনা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী সদ্য. ধর্মের ভিত্তিতে রাজনীতি করি না, ধর্মের ভিত্তিতে রাজনীতি বিশ্বাস করি না: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. চালক-সহকারী ছিলেন ঘুমে, মহাসড়কে বাস চালাচ্ছিলেন সুপারভাইজার! সদ্য. যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসের ঘটনায় বিএআরসির সহকারী পরিচালক গ্রেপ্তার সদ্য. তুরস্কের সেনা মোতায়েনের আগে মক্কা চুক্তি নিয়ে সংসদে ভোট সদ্য. কঠোর অবস্থানে যুক্তরাষ্ট্র, বাতিল ৩ লাখের বেশি ভিসা সদ্য. সত্য, ন্যায় ও মানবিকতার পক্ষে তরুণ প্রজন্মকে সোচ্চার থাকার আহ্বান রাষ্ট্রপতির সদ্য. আখচাষিদের প্রণোদনা তালিকায় প্রথম স্থানে বিএনপির এমপি চাঁদের নাম সদ্য. ৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি সদ্য. সরবরাহ সংকটে বাড়ছে চাল-চিনির দাম, কমছে গম-ভুট্টার সদ্য. বৃহস্পতিবার খুলনা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী সদ্য. ধর্মের ভিত্তিতে রাজনীতি করি না, ধর্মের ভিত্তিতে রাজনীতি বিশ্বাস করি না: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. চালক-সহকারী ছিলেন ঘুমে, মহাসড়কে বাস চালাচ্ছিলেন সুপারভাইজার! সদ্য. যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসের ঘটনায় বিএআরসির সহকারী পরিচালক গ্রেপ্তার সদ্য. তুরস্কের সেনা মোতায়েনের আগে মক্কা চুক্তি নিয়ে সংসদে ভোট সদ্য. কঠোর অবস্থানে যুক্তরাষ্ট্র, বাতিল ৩ লাখের বেশি ভিসা