বিশ্ববাজারে স্বর্ণের দামে ফের পতন

সদ্য সংবাদ ডেস্ক
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১৪:০০:৫৪
সংগৃহীত

বিশ্ববাজারে আবারও নিম্নমুখী হয়েছে স্বর্ণের দাম। যুক্তরাষ্ট্রসহ বড় অর্থনীতির দেশগুলোর কেন্দ্রীয় ব্যাংকগুলো মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার তুলনামূলক উচ্চ পর্যায়ে রাখার পথে রয়েছে- এমন প্রত্যাশায় মূল্যবান ধাতুটির ওপর চাপ তৈরি হয়েছে। পাশাপাশি শক্তিশালী মার্কিন ডলারও স্বর্ণের দামে প্রভাব ফেলছে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় সকাল ১০টা ৩৫ মিনিটে স্পট গোল্ডের দাম দশমিক ২ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ৩৪৫ দশমিক ৫৫ ডলারে নেমে যায়। তবে একই সময়ে ডিসেম্বর সরবরাহের জন্য যুক্তরাষ্ট্রের গোল্ড ফিউচারের দাম দশমিক ২ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ৩৮৩ দশমিক ১০ ডলারে দাঁড়ায়।

বাজার বিশ্লেষকদের মতে, উচ্চ সুদহারের পরিবেশে সুদ বা আয় পাওয়া যায়- এমন সম্পদের আকর্ষণ বাড়ে। বিপরীতে স্বর্ণ থেকে সরাসরি সুদ পাওয়া যায় না। ফলে সুদহার বেশি থাকলে বিনিয়োগকারীদের কাছে স্বর্ণের আকর্ষণ কিছুটা কমতে পারে।

এর সঙ্গে মার্কিন ডলারের শক্ত অবস্থানও স্বর্ণের বাজারে চাপ তৈরি করছে। ডলারের মূল্য বাড়লে অন্যান্য মুদ্রায় স্বর্ণ কেনার খরচ বেড়ে যায়। ফলে আন্তর্জাতিক বাজারে সোনার চাহিদায় নেতিবাচক প্রভাব পড়তে পারে।

ক্যাপিটাল ডটকমের জ্যেষ্ঠ আর্থিক বাজার বিশ্লেষক কাইল রড্ডার মতে, স্বল্পমেয়াদে স্বর্ণের দামের গতিপথ অনেকটাই নির্ভর করতে পারে তেলের দাম ও মধ্যপ্রাচ্যের পরিস্থিতির ওপর। তবে দীর্ঘমেয়াদে স্বর্ণের বাজারকে প্রভাবিত করা মৌলিক কারণগুলো এখনো শক্তিশালী রয়েছে।

এদিকে মধ্যপ্রাচ্যের পরিস্থিতিও বিনিয়োগকারীদের নজরে রয়েছে। ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্রের কঠোর অবস্থান এবং একই সঙ্গে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে সম্ভাব্য কূটনৈতিক তৎপরতা বাজারে অনিশ্চয়তা তৈরি করছে। তেলের দাম ও ভূরাজনৈতিক উত্তেজনার পরিবর্তন মূল্যস্ফীতি এবং কেন্দ্রীয় ব্যাংকগুলোর সুদহার নীতিতেও প্রভাব ফেলতে পারে।

মার্কিন ফেডারেল রিজার্ভ গত সপ্তাহে নীতিনির্ধারণী সুদহার ২৫ ভিত্তি পয়েন্ট বাড়িয়ে ৩ দশমিক ৭৫ থেকে ৪ শতাংশের মধ্যে নির্ধারণ করেছে। ফেডের পরবর্তী নীতি পদক্ষেপ নিয়ে বাজারে এখনও অনিশ্চয়তা রয়েছে। বস্টন ফেডের প্রেসিডেন্ট সুসান কলিন্সও মূল্যস্ফীতি ২ শতাংশের লক্ষ্যমাত্রার ওপরে থাকার ঝুঁকির কথা উল্লেখ করে সর্বশেষ সুদহার বৃদ্ধির সিদ্ধান্তকে সমর্থন করেছেন।

তবে স্বর্ণকে সাধারণত মূল্যস্ফীতি ও অর্থনৈতিক অনিশ্চয়তার সময় নিরাপদ সম্পদ হিসেবে বিবেচনা করা হয়। ফলে দীর্ঘমেয়াদে ভূরাজনৈতিক ঝুঁকি, কেন্দ্রীয় ব্যাংকগুলোর স্বর্ণ কেনা এবং বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতি বাজারটিতে প্রভাব রাখতে পারে।

বিএমআইয়ের বিশ্লেষকেরা ২০২৬ সালে স্বর্ণের গড় দাম প্রতি আউন্স ৪ হাজার ৪০০ ডলারের কাছাকাছি থাকার পূর্বাভাস বহাল রেখেছেন। তাদের বিশ্লেষণে ভূরাজনৈতিক ঝুঁকি ও কেন্দ্রীয় ব্যাংকগুলোর স্বর্ণ কেনার প্রবণতাকে গুরুত্বপূর্ণ চালিকাশক্তি হিসেবে দেখা হয়েছে।

এদিকে অন্যান্য মূল্যবান ধাতুর বাজারেও দর কমেছে। স্পট রুপার দাম দশমিক ৬ শতাংশ কমে প্রতি আউন্স ৬৬ দশমিক ৭০ ডলারে নেমেছে। প্লাটিনামের দাম ১ শতাংশ কমে দাঁড়িয়েছে ১ হাজার ৮১৫ দশমিক ১১ ডলার এবং প্যালাডিয়ামের দাম দশমিক ৫ শতাংশ কমে হয়েছে ১ হাজার ৩০১ দশমিক ৬০ ডলার।

সূত্র: রয়টার্স

সদ্য সংবাদ/এসকে

অর্থনীতি ব্রেকিং

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. জাতিসংঘ সাধারণ পরিষদে প্রধানমন্ত্রীর ভাষণ আজ সদ্য. হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নিলেন সংস্কৃতিমন্ত্রীর ছেলে সদ্য. বোয়িংয়ের সঙ্গে ১১টি নতুন বিমান কেনার চুক্তি সম্পন্ন: মাহদী আমিন সদ্য. বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম সদ্য. মোটরসাইকেল ও গাড়ি চালকদের পুলিশ সদর দপ্তরের জরুরি নির্দেশনা সদ্য. জাতিসংঘের নারী নেতৃত্ব প্ল্যাটফর্মে বক্তব্য দিয়েছেন জুবাইদা রহমান সদ্য. যুক্তরাষ্ট্রে পৌঁছালেন শি জিনপিং, স্বাগত জানালেন ট্রাম্প সদ্য. নিউইয়র্কে প্রধানমন্ত্রীর হোটেলের সামনে মুখোমুখি বিএনপি-আ. লীগ, পাল্টাপাল্টি স্লোগান সদ্য. ফিলিস্তিনকে ১০ কোটি ডলার সহায়তা দেওয়ার ঘোষণা কানাডার সদ্য. দুপুরের মধ্যে দেশের ১১ অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির সম্ভাবনা সদ্য. জাতিসংঘ সাধারণ পরিষদে প্রধানমন্ত্রীর ভাষণ আজ সদ্য. হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নিলেন সংস্কৃতিমন্ত্রীর ছেলে সদ্য. বোয়িংয়ের সঙ্গে ১১টি নতুন বিমান কেনার চুক্তি সম্পন্ন: মাহদী আমিন সদ্য. বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম সদ্য. মোটরসাইকেল ও গাড়ি চালকদের পুলিশ সদর দপ্তরের জরুরি নির্দেশনা সদ্য. জাতিসংঘের নারী নেতৃত্ব প্ল্যাটফর্মে বক্তব্য দিয়েছেন জুবাইদা রহমান সদ্য. যুক্তরাষ্ট্রে পৌঁছালেন শি জিনপিং, স্বাগত জানালেন ট্রাম্প সদ্য. নিউইয়র্কে প্রধানমন্ত্রীর হোটেলের সামনে মুখোমুখি বিএনপি-আ. লীগ, পাল্টাপাল্টি স্লোগান সদ্য. ফিলিস্তিনকে ১০ কোটি ডলার সহায়তা দেওয়ার ঘোষণা কানাডার সদ্য. দুপুরের মধ্যে দেশের ১১ অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির সম্ভাবনা