দেশের বাজারে কমেছে সোনার গহনার দাম। ২২ ক্যারেটের এক ভরি সোনার গহনায় ১ হাজার ৬৯১ টাকা কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন দর অনুযায়ী, ভ্যাটসহ প্রতি ভরি সোনার গহনার দাম দাঁড়িয়েছে ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা।
শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে নতুন এই মূল্য কার্যকর হয়েছে।
বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবী সোনার দাম কমে যাওয়ায় সোনার গহনার মূল্য পুনর্নির্ধারণ করা হয়েছে। ২২ ক্যারেটের এক ভরি সোনার ওজন ধরা হয় ১১ দশমিক ৬৬৪ গ্রাম।
সোনার নতুন দাম নির্ধারণে শনিবার বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বাজার পরিস্থিতি পর্যালোচনা করে দাম কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়।
পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নতুন মূল্য কার্যকরের বিষয়টি জানানো হয়।
এর ফলে দেশের বাজারে ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার গহনা কিনতে আগের তুলনায় ১ হাজার ৬৯১ টাকা কম খরচ হবে।
সদ্য সংবাদ/এসকে