এবার বাড়ল অটোগ্যাসের দাম

স
সদ্য সংবাদ ডেস্ক
৪ অক্টোবর, ২০২৬ ১৮:১৩:৫৯
ছবি: সংগৃহীত

দেশে যানবাহনে ব্যবহৃত অটোগ্যাসের দাম বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন নির্ধারিত দরে প্রতি লিটার অটোগ্যাস কিনতে এখন ৮৪ টাকা ৬২ পয়সা গুনতে হবে। অর্থাৎ আগের দামের তুলনায় বেড়েছে ১১ টাকা ৫৩ পয়সা।

রোববার (৪ অক্টোবর) বিকেলে এক বিজ্ঞপ্তির মাধ্যমে অটোগ্যাসের নতুন মূল্য ঘোষণা করে বিইআরসি। একই দিন সন্ধ্যা ৬টা থেকে নির্ধারিত নতুন দর কার্যকর করা হয়েছে।

এর আগে অটোগ্যাসের প্রতি লিটারের দাম ছিল ৭৩ টাকা ৯ পয়সা। নতুন সিদ্ধান্তের ফলে ব্যক্তিগত ও গণপরিবহনসহ অটোগ্যাসচালিত যানবাহনের জ্বালানি ব্যয় বাড়বে।

বিইআরসি জানিয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অটোগ্যাসের নির্ধারিত নতুন মূল্য কার্যকর থাকবে।

এদিকে একই দিনে এলপিজির দামও বাড়ানোর ঘোষণা দেওয়া হয়েছে। অক্টোবর মাসের জন্য ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ২৫২ টাকা বাড়িয়ে ১ হাজার ৮৩৭ টাকা নির্ধারণ করেছে কমিশন।

ফলে একদিকে বাসাবাড়ির এলপিজি ব্যবহারকারীদের বাড়তি খরচের মুখে পড়তে হচ্ছে, অন্যদিকে অটোগ্যাসের দাম বৃদ্ধিতে যানবাহনের পরিচালন ব্যয়ও বাড়ার সম্ভাবনা তৈরি হয়েছে।

সদ্য সংবাদ/এসএস

অর্থনীতি ব্রেকিং

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ সদ্য. এক লাফে ২৫২ টাকা বাড়ল এলপিজি সিলিন্ডারের দাম সদ্য. এবার বাড়ল অটোগ্যাসের দাম সদ্য. তাঞ্জানিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন স্পিকার, যোগ দেবেন আইপিইউ সম্মেলনে সদ্য. জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী সদ্য. রোহিঙ্গা পরিস্থিতি জটিল আকার ধারণ করেছে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. ২০৩০ সালের মধ্যে শীর্ষ ৩০ অর্থনীতির একটি হতে পারে বাংলাদেশ: ইইউ রাষ্ট্রদূত সদ্য. দেড় ঘণ্টায় পরপর তিন ভূমিকম্প, কাঁপল দেশের বিভিন্ন এলাকা সদ্য. ঢাকার যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণে জোর দেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর সদ্য. সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর, অক্টোবরের বেতনের সঙ্গে মিলবে ৩ মাসের বকেয়া সদ্য. প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ সদ্য. এক লাফে ২৫২ টাকা বাড়ল এলপিজি সিলিন্ডারের দাম সদ্য. এবার বাড়ল অটোগ্যাসের দাম সদ্য. তাঞ্জানিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন স্পিকার, যোগ দেবেন আইপিইউ সম্মেলনে সদ্য. জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী সদ্য. রোহিঙ্গা পরিস্থিতি জটিল আকার ধারণ করেছে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. ২০৩০ সালের মধ্যে শীর্ষ ৩০ অর্থনীতির একটি হতে পারে বাংলাদেশ: ইইউ রাষ্ট্রদূত সদ্য. দেড় ঘণ্টায় পরপর তিন ভূমিকম্প, কাঁপল দেশের বিভিন্ন এলাকা সদ্য. ঢাকার যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণে জোর দেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর সদ্য. সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর, অক্টোবরের বেতনের সঙ্গে মিলবে ৩ মাসের বকেয়া