চলতি মাসের প্রথম ৩ দিনে রেমিট্যান্স এলো ২৫৩৩ কোটি টাকা

স
সদ্য সংবাদ ডেস্ক
৫ অক্টোবর, ২০২৬ ১০:২৪:০০
সংগৃহীত

অক্টোবরের শুরুতেই প্রবাসী আয়ে বড় গতি দেখা গেছে। চলতি মাসের প্রথম তিন দিনে দেশে এসেছে ২০ কোটি ৬০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ২ হাজার ৫৩৩ কোটি ৮০ লাখ টাকা।

রোববার বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত বছরের অক্টোবরের প্রথম তিন দিনে দেশে রেমিট্যান্স এসেছিল মাত্র ৫ কোটি ৭০ লাখ ডলার। সে হিসাবে এক বছরের ব্যবধানে চলতি বছরের একই সময়ে প্রবাসী আয় উল্লেখযোগ্য হারে বেড়েছে।

এদিকে চলতি অর্থবছরের শুরু থেকে ৩ অক্টোবর পর্যন্ত দেশে মোট ৮৭৯ কোটি ৮০ লাখ ডলার রেমিট্যান্স এসেছে। গত অর্থবছরের একই সময়ে এর পরিমাণ ছিল ৭৬৪ কোটি ৩০ লাখ ডলার।

অর্থাৎ, এক বছরের ব্যবধানে চলতি অর্থবছরের প্রথম তিন মাসের কিছু বেশি সময়ে প্রবাসী আয় বেড়েছে ১১৫ কোটি ৫০ লাখ ডলার। শতাংশের হিসাবে এ প্রবৃদ্ধি ১৫ দশমিক ১০ শতাংশ।

প্রবাসী আয়ের এই ঊর্ধ্বমুখী প্রবাহ দেশের বৈদেশিক মুদ্রার বাজার ও সামগ্রিক অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। অক্টোবরের প্রথম কয়েক দিনের পরিসংখ্যানও রেমিট্যান্স প্রবাহে শক্তিশালী ধারার ইঙ্গিত দিচ্ছে।

সদ্য সংবাদ/এসকে

অর্থনীতি ব্রেকিং

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. 'দেশের সকল নাগরিকের নিরাপদ বাসস্থান নিশ্চিতে কাজ করছে সরকার' সদ্য. বিশ্ব শিক্ষক দিবস আজ, ১০০ গুণী শিক্ষককে সম্মাননা দেবেন প্রধানমন্ত্রী সদ্য. জানা গেল রোজা শুরুর সম্ভাব্য তারিখ সদ্য. নতুন পে স্কেলে বেতন পুনর্নির্ধারণের কাজ শুরু আজ, অনলাইনে দিতে হবে তথ্য সদ্য. যুক্তরাজ্যের ফেয়ারফোর্ড ঘাঁটি খালি করল যুক্তরাষ্ট্র, সরানো হলো সব বোমারু বিমান সদ্য. চলতি মাসের প্রথম ৩ দিনে রেমিট্যান্স এলো ২৫৩৩ কোটি টাকা সদ্য. তেহরানে সামরিক প্রশিক্ষণ নিচ্ছেন ইরানের নারীরা সদ্য. বিশ্ব বসতি দিবসের আলোচনা সভায় প্রধানমন্ত্রী সদ্য. পাটওয়ারীর ওপর হামলা নিয়ে সন্দেহ প্রকাশ করলেন রাশেদ খাঁন সদ্য. বিশ্ব নেতৃত্ব ধরে রাখতে ট্রাম্পের নতুন বাহিনী, নাম ‘এসআইএফ’ সদ্য. 'দেশের সকল নাগরিকের নিরাপদ বাসস্থান নিশ্চিতে কাজ করছে সরকার' সদ্য. বিশ্ব শিক্ষক দিবস আজ, ১০০ গুণী শিক্ষককে সম্মাননা দেবেন প্রধানমন্ত্রী সদ্য. জানা গেল রোজা শুরুর সম্ভাব্য তারিখ সদ্য. নতুন পে স্কেলে বেতন পুনর্নির্ধারণের কাজ শুরু আজ, অনলাইনে দিতে হবে তথ্য সদ্য. যুক্তরাজ্যের ফেয়ারফোর্ড ঘাঁটি খালি করল যুক্তরাষ্ট্র, সরানো হলো সব বোমারু বিমান সদ্য. চলতি মাসের প্রথম ৩ দিনে রেমিট্যান্স এলো ২৫৩৩ কোটি টাকা সদ্য. তেহরানে সামরিক প্রশিক্ষণ নিচ্ছেন ইরানের নারীরা সদ্য. বিশ্ব বসতি দিবসের আলোচনা সভায় প্রধানমন্ত্রী সদ্য. পাটওয়ারীর ওপর হামলা নিয়ে সন্দেহ প্রকাশ করলেন রাশেদ খাঁন সদ্য. বিশ্ব নেতৃত্ব ধরে রাখতে ট্রাম্পের নতুন বাহিনী, নাম ‘এসআইএফ’