রমজানকে সামনে রেখে সয়াবিন তেলের সরবরাহ সংকটের আশঙ্কা, দাম বাড়ানোর প্রস্তাব

স
সদ্য সংবাদ ডেস্ক
৫ অক্টোবর, ২০২৬ ১৪:৫৫:০০
সংগৃহীত

রমজান সামনে রেখে ভোজ্যতেলের বাজারে নতুন করে অস্থিরতার আশঙ্কা দেখা দিয়েছে। দেশের বিভিন্ন বাজারে বোতলজাত সয়াবিন তেলের সরবরাহ কমে যাওয়ার অভিযোগ উঠেছে। কোথাও কোথাও ২ ও ৫ লিটারের বোতলও পাওয়া যাচ্ছে না। এর মধ্যেই আন্তর্জাতিক বাজারে দাম বাড়ার কথা উল্লেখ করে সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণের প্রস্তাব দিয়েছেন দেশের রিফাইনাররা।

রিফাইনারদের দাবি, বর্তমানে নির্ধারিত দামে সয়াবিন তেল বিক্রি করে তাদের লোকসান গুনতে হচ্ছে। বাজারের সঙ্গে দাম সমন্বয় না করা হলে ভবিষ্যতে আমদানিতে আগ্রহ কমে যেতে পারে। এতে রমজানে ভোজ্যতেলের চাহিদা বাড়লে সরবরাহ সংকট আরও প্রকট হওয়ার আশঙ্কা রয়েছে।

সয়াবিন তেলের দাম সর্বশেষ সমন্বয়ের মাত্র ২০ দিনের মাথায় নতুন করে দাম বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে। গত ২০ সেপ্টেম্বর বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন বাণিজ্য মন্ত্রণালয়ে এ বিষয়ে লিখিত প্রস্তাব পাঠায়।

প্রস্তাবে সংগঠনটি জানায়, আন্তর্জাতিক বাজারে প্রতি টন সয়াবিন তেলের দাম ১ হাজার ২৭০ ডলার থেকে বেড়ে প্রায় ১ হাজার ৩২৫ ডলারে উঠেছে। এর ফলে দেশের বাজারে প্রতি লিটার সয়াবিন তেলে রিফাইনারদের প্রায় ১৭ টাকা লোকসান হচ্ছে বলে দাবি করা হয়েছে।

রিফাইনারদের ভাষ্য, আন্তর্জাতিক বাজারের দামের সঙ্গে দেশের বাজারে তেলের মূল্য সমন্বয়ের আশ্বাসের ভিত্তিতেই লোকসান সত্ত্বেও তারা ঋণপত্র খোলা এবং বাজারে সরবরাহ চালু রেখেছেন। তবে বর্তমান পরিস্থিতিতে দাম সমন্বয় না হলে আমদানি ও সরবরাহ ব্যবস্থা বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা করছেন তারা।

তবে রিফাইনারদের প্রস্তাব পেলেও এখনই সয়াবিন তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত নেয়নি সরকার। বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির জানিয়েছেন, প্রস্তাবটি যাচাই-বাছাই ও প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার পর এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। গত শুক্রবার সিলেটে এক অনুষ্ঠানে সাংবাদিকদের তিনি বলেন, যথাযথ পর্যালোচনা ছাড়া তেলের দাম বাড়ানো হবে না।

এর আগে চলতি বছরের ফেব্রুয়ারিতে বাজারে সরবরাহ সংকটের অভিযোগ ওঠার পর বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারে ৪ টাকা বাড়িয়ে ১৯৯ টাকা নির্ধারণ করা হয়েছিল। পরবর্তী সময়ে জুলাইয়েও আন্তর্জাতিক বাজার ও ডলারের বিনিময় হারের প্রভাব দেখিয়ে সরবরাহ কমে যাওয়ার অভিযোগ ওঠে।

সবশেষ গত ২ সেপ্টেম্বর বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারে ৫ টাকা বাড়িয়ে ২০৪ টাকা নির্ধারণ করা হয়। একই সময়ে খোলা সয়াবিন তেলের দাম প্রতি লিটার ১৮৫ টাকা এবং ৫ লিটারের বোতল ৯৭৫ টাকা নির্ধারণ করা হয়।

তবে আন্তর্জাতিক বাজারে সাম্প্রতিক সময়ে সয়াবিন তেলের দামে কিছুটা ওঠানামা দেখা যাচ্ছে। বাণিজ্য মন্ত্রণালয়ের দ্রব্যমূল্য পর্যালোচনা ও পূর্বাভাস সেলের তথ্য অনুযায়ী, গত ৩০ সেপ্টেম্বর অপরিশোধিত সয়াবিন তেলের আন্তর্জাতিক বাজারমূল্য ছিল প্রতি টন প্রায় ১ হাজার ২০০ ডলার। এর আগের সপ্তাহে এ দাম ছিল প্রায় ১ হাজার ২২৩ ডলার।

এ অবস্থায় রমজানকে সামনে রেখে বাজারে সরবরাহ স্বাভাবিক রাখা এবং নতুন করে মূল্যবৃদ্ধি ঠেকাতে সরকারের সিদ্ধান্তের দিকেই এখন নজর ভোক্তা ও ব্যবসায়ীদের।

সদ্য সংবাদ/এসকে

অর্থনীতি ব্রেকিং

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. 'দেশের সকল নাগরিকের নিরাপদ বাসস্থান নিশ্চিতে কাজ করছে সরকার' সদ্য. বিশ্ব শিক্ষক দিবস আজ, ১০০ গুণী শিক্ষককে সম্মাননা দেবেন প্রধানমন্ত্রী সদ্য. নতুন দাম নির্ধারণের পরও কাটেনি এলপিজির সংকট, ৭০০ টাকা পর্যন্ত বেশি দামে বিক্রি সদ্য. ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে সরে দাঁড়ালেন মাসুদ, ধানের শীষে মির্জা ফখরুলের ভাই সদ্য. সরকারকে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিলেন অটোরিকশা চালকরা সদ্য. এনসিপি জামায়াতে ইসলামী হয়ে গেছে: শাজাহান খান সদ্য. রমজানকে সামনে রেখে সয়াবিন তেলের সরবরাহ সংকটের আশঙ্কা, দাম বাড়ানোর প্রস্তাব সদ্য. নতুন দায়িত্বে আসিফ, সারজিস ও মিতু সদ্য. রাবিতে সাংবাদিকদের ওপর হামলার সিসিটিভি ফুটেজ মুছে ফেলার অভিযোগ সদ্য. নতুন পে-স্কেল নিয়ে অনিশ্চয়তায় এমপিওভুক্ত শিক্ষকরা সদ্য. 'দেশের সকল নাগরিকের নিরাপদ বাসস্থান নিশ্চিতে কাজ করছে সরকার' সদ্য. বিশ্ব শিক্ষক দিবস আজ, ১০০ গুণী শিক্ষককে সম্মাননা দেবেন প্রধানমন্ত্রী সদ্য. নতুন দাম নির্ধারণের পরও কাটেনি এলপিজির সংকট, ৭০০ টাকা পর্যন্ত বেশি দামে বিক্রি সদ্য. ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে সরে দাঁড়ালেন মাসুদ, ধানের শীষে মির্জা ফখরুলের ভাই সদ্য. সরকারকে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিলেন অটোরিকশা চালকরা সদ্য. এনসিপি জামায়াতে ইসলামী হয়ে গেছে: শাজাহান খান সদ্য. রমজানকে সামনে রেখে সয়াবিন তেলের সরবরাহ সংকটের আশঙ্কা, দাম বাড়ানোর প্রস্তাব সদ্য. নতুন দায়িত্বে আসিফ, সারজিস ও মিতু সদ্য. রাবিতে সাংবাদিকদের ওপর হামলার সিসিটিভি ফুটেজ মুছে ফেলার অভিযোগ সদ্য. নতুন পে-স্কেল নিয়ে অনিশ্চয়তায় এমপিওভুক্ত শিক্ষকরা