শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আগামীকাল সোমবার (১৯ অক্টোবর) দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। এদিন ঢাকাসহ সারা দেশের সোনার দোকানগুলোতে বেচাকেনা বন্ধ থাকবে।
রোববার (১৮ অক্টোবর) বাজুসের সভাপতি এনামুল হকের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দুর্গাপূজার অষ্টমী উপলক্ষে সোমবার সারাদেশে জুয়েলারি দোকানগুলো পূর্ণদিবস বন্ধ থাকবে। এ সিদ্ধান্ত দেশের সব সোনার গয়নার দোকানের ক্ষেত্রে কার্যকর হবে।
সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে এ সিদ্ধান্ত নিয়েছে সোনা ব্যবসায়ীদের সংগঠনটি।
সদ্য সংবাদ/এসএস