প্রধান শিক্ষকদের জন্য জরুরি নির্দেশনা জারি মাউশির

স
সদ্য সংবাদ ডেস্ক
৩০ আগস্ট, ২০২৬ ২৩:০৯:২২
ছবি: সংগৃহীত

দেশের সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের জন্য নতুন নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। বিদ্যালয়ের মাঠপর্যায়ের তদারকি কার্যক্রম আরও কার্যকর করতে প্রধান শিক্ষকদের পিডিএসে হোয়াটসঅ্যাপ চালু রয়েছে এমন মোবাইল নম্বর সংযুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে।

রোববার (৩০ আগস্ট) মাউশির মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশন উইং থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনার কথা জানানো হয়। এতে বিষয়টিকে জরুরি হিসেবে উল্লেখ করা হয়েছে।

মাউশি জানিয়েছে, মাধ্যমিক বিদ্যালয়গুলোর কার্যক্রম পর্যবেক্ষণের জন্য ‘ডিজিটাল মনিটরিং সিস্টেম’ নামে একটি অ্যাপ ব্যবহার করা হচ্ছে। এ ব্যবস্থার আওতায় হোয়াটসঅ্যাপের মাধ্যমে বিদ্যালয়ের বিভিন্ন কার্যক্রম সরাসরি পর্যবেক্ষণের সুযোগ রয়েছে।

তবে অধিদপ্তরের নজরে এসেছে, অনেক প্রধান শিক্ষকের প্রোফাইল ডাটা শিট বা পিডিএসে এমন মোবাইল নম্বর দেওয়া রয়েছে, যেগুলোতে হোয়াটসঅ্যাপ ব্যবহার করা যায় না। ফলে মাঠপর্যায়ে সরাসরি তদারকির কার্যক্রম কাঙ্ক্ষিতভাবে পরিচালনা করা সম্ভব হচ্ছে না।

এ অবস্থায় যেসব প্রধান শিক্ষকের পিডিএসে থাকা মোবাইল নম্বরে হোয়াটসঅ্যাপ সুবিধা নেই, তাদের নতুন নম্বর দিয়ে তথ্য সংশোধনের নির্দেশ দিয়েছে মাউশি।

নির্দেশনা অনুযায়ী, সংশ্লিষ্ট প্রধান শিক্ষকদের পাঁচ কর্মদিবসের মধ্যে হোয়াটসঅ্যাপ-সুবিধাসম্পন্ন মোবাইল নম্বর দিয়ে পিডিএস হালনাগাদ করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে এ কাজ সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট সবাইকে নির্দেশ দেওয়া হয়েছে।

মাউশির বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সরাসরি মনিটরিং ব্যবস্থা সচল রাখতে পিডিএসে সঠিক ও কার্যকর মোবাইল নম্বর থাকা জরুরি। এ কারণে বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে দ্রুত তথ্য হালনাগাদ করার নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে গত ২৫ আগস্ট মাউশির সংশ্লিষ্ট শাখা থেকে এ বিষয়ে নির্দেশনা জারি করা হয়।

সদ্য সংবাদ/এসএস

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. বৃহস্পতিবার খুলনা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী সদ্য. ধর্মের ভিত্তিতে রাজনীতি করি না, ধর্মের ভিত্তিতে রাজনীতি বিশ্বাস করি না: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. চালক-সহকারী ছিলেন ঘুমে, মহাসড়কে বাস চালাচ্ছিলেন সুপারভাইজার! সদ্য. যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসের ঘটনায় বিএআরসির সহকারী পরিচালক গ্রেপ্তার সদ্য. তুরস্কের সেনা মোতায়েনের আগে মক্কা চুক্তি নিয়ে সংসদে ভোট সদ্য. কঠোর অবস্থানে যুক্তরাষ্ট্র, বাতিল ৩ লাখের বেশি ভিসা সদ্য. বিশ্ববাজারে আবারও বাড়ল জ্বালানি তেলের দাম সদ্য. রাজশাহীর বিভাগীয় কমিশনার ইউসুফ আলীকে স্ট্যান্ড রিলিজ সদ্য. দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড নিয়ে ছড়ানো ভিডিওটি ভুয়া: সৌদি সদ্য. বিজয়া দশমী আজ, বিদায়ের সুরে দুর্গোৎসব সদ্য. বৃহস্পতিবার খুলনা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী সদ্য. ধর্মের ভিত্তিতে রাজনীতি করি না, ধর্মের ভিত্তিতে রাজনীতি বিশ্বাস করি না: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. চালক-সহকারী ছিলেন ঘুমে, মহাসড়কে বাস চালাচ্ছিলেন সুপারভাইজার! সদ্য. যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসের ঘটনায় বিএআরসির সহকারী পরিচালক গ্রেপ্তার সদ্য. তুরস্কের সেনা মোতায়েনের আগে মক্কা চুক্তি নিয়ে সংসদে ভোট সদ্য. কঠোর অবস্থানে যুক্তরাষ্ট্র, বাতিল ৩ লাখের বেশি ভিসা সদ্য. বিশ্ববাজারে আবারও বাড়ল জ্বালানি তেলের দাম সদ্য. রাজশাহীর বিভাগীয় কমিশনার ইউসুফ আলীকে স্ট্যান্ড রিলিজ সদ্য. দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড নিয়ে ছড়ানো ভিডিওটি ভুয়া: সৌদি সদ্য. বিজয়া দশমী আজ, বিদায়ের সুরে দুর্গোৎসব