এমপিওভুক্ত শিক্ষকদের জন্য বড় দুঃসংবাদ

স
সদ্য সংবাদ ডেস্ক
৫ অক্টোবর, ২০২৬ ২০:০১:০৪
ছবি: সংগৃহীত

সরকারি চাকরিজীবীদের জন্য প্রস্তাবিত নবম জাতীয় পে স্কেল বাস্তবায়নের কার্যক্রম এগিয়ে গেলেও একই সুবিধা কবে থেকে পাবেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা, তা এখনো স্পষ্ট নয়। নতুন কাঠামোয় সরকারি কর্মকর্তা-কর্মচারীদের অক্টোবরের বেতন দেওয়ার প্রস্তুতি চললেও এমপিওভুক্তদের ক্ষেত্রে আলাদা প্রজ্ঞাপন জারির অপেক্ষা রয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, নতুন বেতন কাঠামো অনুযায়ী সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন নির্ধারণের কাজ এগিয়ে চলছে। এর সঙ্গে আগের তিন মাসের বকেয়া বেতনও পরিশোধ করার কথা রয়েছে।

অন্যদিকে এমপিওভুক্ত শিক্ষকদের নতুন বেতন কাঠামোর আওতায় আনতে পৃথক প্রজ্ঞাপন জারির কথা থাকলেও এখন পর্যন্ত তা প্রকাশ করা হয়নি। অর্থ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের মতে, এ জন্য এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের আরও কিছুদিন অপেক্ষা করতে হতে পারে।

অর্থ মন্ত্রণালয় সূত্রের বরাতে জানা গেছে, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারী এবং বিচার বিভাগের কর্মীদের জন্য নতুন বেতন কাঠামো কার্যকর করতে নভেম্বর কিংবা ডিসেম্বর পর্যন্ত সময় লাগতে পারে। তবে দ্রুত প্রজ্ঞাপন জারি করে নতুন পে স্কেলের সুবিধা দেওয়ার দাবি জানিয়ে আসছেন শিক্ষক-কর্মচারীরা।

গত ২৩ সেপ্টেম্বর বাংলাদেশ সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি আব্দুল মালেক এমপিওভুক্ত প্রায় ছয় লাখ শিক্ষক-কর্মচারীর কথা উল্লেখ করে দ্রুত প্রজ্ঞাপন জারির দাবি জানান। তাদের দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে নবম জাতীয় পে স্কেলের সঙ্গে এমপিওভুক্তদের জন্যও প্রজ্ঞাপন প্রকাশের আহ্বান জানান তিনি।

সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, এমপিওভুক্ত শিক্ষকদের ক্ষেত্রে বেতন নির্ধারণ ও পরিশোধের প্রক্রিয়া এখনো পুরোপুরি ডিজিটাল হয়নি। বিশেষ করে মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের বেতন-সংক্রান্ত হিসাবের বড় একটি অংশ প্রচলিত হাতে-কলমে পদ্ধতিতে সম্পন্ন করতে হয়।

এ কারণে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো কার্যকরের প্রজ্ঞাপন জারিতে বাড়তি সময় প্রয়োজন হচ্ছে বলে জানিয়েছেন অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা।

ফলে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন বেতন কাঠামো বাস্তবায়নের প্রস্তুতি এগোলেও এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য কবে প্রজ্ঞাপন জারি হবে এবং ঠিক কবে থেকে তারা নতুন বেতন কাঠামোর সুবিধা পাবেন সেটি এখনো অপেক্ষার বিষয় হয়ে রয়েছে।

সদ্য সংবাদ/এসএস

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. ৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা সদ্য. ক্ষুদ্র জাতিগোষ্ঠীর অধিকার ও উন্নয়ন নিশ্চিতে ঐক্যবদ্ধভাবে কাজের আহ্বান রাষ্ট্রপতির সদ্য. দেশের ইতিহাসে শিক্ষাখাতে এ বছরই সর্বোচ্চ বাজেট: প্রধানমন্ত্রী সদ্য. নিউগিনি প্রপার্টিজে হামলা: সাবেক মেজর জেনারেল মহিউদ্দিনের জামিন সদ্য. 'দেশের সকল নাগরিকের নিরাপদ বাসস্থান নিশ্চিতে কাজ করছে সরকার' সদ্য. বিশ্ব শিক্ষক দিবস আজ, ১০০ গুণী শিক্ষককে সম্মাননা দেবেন প্রধানমন্ত্রী সদ্য. পিচ্চি রাজার পলায়ন ছিল সাজানো নাটক: জিএমপি কমিশনার সদ্য. নতুন দাম নির্ধারণের পরও কাটেনি এলপিজির সংকট, ৭০০ টাকা পর্যন্ত বেশি দামে বিক্রি সদ্য. নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নাজমুল আলমের দেশত্যাগে নিষেধাজ্ঞা সদ্য. সালমান শাহ হত্যা মামলা: ডনের জামিন আবেদন নামঞ্জুর সদ্য. ৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা সদ্য. ক্ষুদ্র জাতিগোষ্ঠীর অধিকার ও উন্নয়ন নিশ্চিতে ঐক্যবদ্ধভাবে কাজের আহ্বান রাষ্ট্রপতির সদ্য. দেশের ইতিহাসে শিক্ষাখাতে এ বছরই সর্বোচ্চ বাজেট: প্রধানমন্ত্রী সদ্য. নিউগিনি প্রপার্টিজে হামলা: সাবেক মেজর জেনারেল মহিউদ্দিনের জামিন সদ্য. 'দেশের সকল নাগরিকের নিরাপদ বাসস্থান নিশ্চিতে কাজ করছে সরকার' সদ্য. বিশ্ব শিক্ষক দিবস আজ, ১০০ গুণী শিক্ষককে সম্মাননা দেবেন প্রধানমন্ত্রী সদ্য. পিচ্চি রাজার পলায়ন ছিল সাজানো নাটক: জিএমপি কমিশনার সদ্য. নতুন দাম নির্ধারণের পরও কাটেনি এলপিজির সংকট, ৭০০ টাকা পর্যন্ত বেশি দামে বিক্রি সদ্য. নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নাজমুল আলমের দেশত্যাগে নিষেধাজ্ঞা সদ্য. সালমান শাহ হত্যা মামলা: ডনের জামিন আবেদন নামঞ্জুর