হিরো আলমের সাবেক স্ত্রীর বিয়ের ছবি নিয়ে নেটদুনিয়ায় তোলপাড়

স
সদ্য সংবাদ ডেস্ক
৪ সেপ্টেম্বর, ২০২৬ ০২:০০:০৩
ছবি: সংগৃহীত

আবারও আলোচনায় কনটেন্ট ক্রিয়েটর রিয়া মনি। হিরো আলমের সাবেক স্ত্রী রিয়া মনি নতুন করে সংসার শুরু করেছেন বলে জানিয়েছেন তিনি নিজেই।

রিয়া মনি জানান, দুই পরিবারের সম্মতিতে কয়েক দিন আগেই তার বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। তার জীবনসঙ্গী হয়েছেন কনটেন্ট ক্রিয়েটর কামরুল ইসলাম রিয়াজ। অনলাইনে তিনি ‘মক্স অভি’ নামে পরিচিত।

নতুন অধ্যায় শুরুর বিষয়ে রিয়া মনি বলেন, বর্তমানে তিনি ভালো আছেন এবং পরিবারের সবার সম্মতিতেই এই সিদ্ধান্ত নিয়েছেন। তবে বিয়ের তারিখ বা আয়োজন নিয়ে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করেননি তিনি।

এর আগে হিরো আলমের সঙ্গে রিয়া মনির দাম্পত্য জীবন নিয়ে বিভিন্ন সময়ে আলোচনা ও বিতর্ক তৈরি হয়েছিল। তাদের সম্পর্কের টানাপোড়েন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপক আলোচনা হয়।

পরবর্তীতে সেই সম্পর্কের সমাপ্তির পর নিজের মতো করে জীবন এগিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেন রিয়া মনি। এবার দীর্ঘদিনের পরিচিত কামরুল রিয়াজের সঙ্গে নতুন পথচলা শুরু করলেন তিনি।

এদিকে রিয়া মনির বিয়ের খবরের সময় হিরো আলম দেশের বাইরে অবস্থান করছেন। বর্তমানে তিনি সৌদি আরবে ওমরাহ পালনসহ ব্যক্তিগত বিভিন্ন কাজে ব্যস্ত রয়েছেন বলে জানা গেছে।

সদ্য সংবাদ/এসএস

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. বৃহস্পতিবার খুলনা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী সদ্য. ধর্মের ভিত্তিতে রাজনীতি করি না, ধর্মের ভিত্তিতে রাজনীতি বিশ্বাস করি না: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. চালক-সহকারী ছিলেন ঘুমে, মহাসড়কে বাস চালাচ্ছিলেন সুপারভাইজার! সদ্য. যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসের ঘটনায় বিএআরসির সহকারী পরিচালক গ্রেপ্তার সদ্য. তুরস্কের সেনা মোতায়েনের আগে মক্কা চুক্তি নিয়ে সংসদে ভোট সদ্য. কঠোর অবস্থানে যুক্তরাষ্ট্র, বাতিল ৩ লাখের বেশি ভিসা সদ্য. বিশ্ববাজারে আবারও বাড়ল জ্বালানি তেলের দাম সদ্য. রাজশাহীর বিভাগীয় কমিশনার ইউসুফ আলীকে স্ট্যান্ড রিলিজ সদ্য. দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড নিয়ে ছড়ানো ভিডিওটি ভুয়া: সৌদি সদ্য. বিজয়া দশমী আজ, বিদায়ের সুরে দুর্গোৎসব সদ্য. বৃহস্পতিবার খুলনা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী সদ্য. ধর্মের ভিত্তিতে রাজনীতি করি না, ধর্মের ভিত্তিতে রাজনীতি বিশ্বাস করি না: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. চালক-সহকারী ছিলেন ঘুমে, মহাসড়কে বাস চালাচ্ছিলেন সুপারভাইজার! সদ্য. যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসের ঘটনায় বিএআরসির সহকারী পরিচালক গ্রেপ্তার সদ্য. তুরস্কের সেনা মোতায়েনের আগে মক্কা চুক্তি নিয়ে সংসদে ভোট সদ্য. কঠোর অবস্থানে যুক্তরাষ্ট্র, বাতিল ৩ লাখের বেশি ভিসা সদ্য. বিশ্ববাজারে আবারও বাড়ল জ্বালানি তেলের দাম সদ্য. রাজশাহীর বিভাগীয় কমিশনার ইউসুফ আলীকে স্ট্যান্ড রিলিজ সদ্য. দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড নিয়ে ছড়ানো ভিডিওটি ভুয়া: সৌদি সদ্য. বিজয়া দশমী আজ, বিদায়ের সুরে দুর্গোৎসব