অস্কারে বাংলাদেশের প্রতিনিধিত্বের দৌড়ে জমা পড়েছে ৫ চলচ্চিত্র

সদ্য সংবাদ ডেস্ক
১৭ সেপ্টেম্বর, ২০২৬ ১৫:৩৬:৫০
সংগৃহীত

অস্কারের ৯৯তম আসরে বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক ফিচার ফিল্ম বিভাগে প্রতিদ্বন্দ্বিতার জন্য জমা পড়েছে পাঁচটি চলচ্চিত্র। নির্ধারিত সময়ের মধ্যে অস্কার বাংলাদেশ কমিটির কাছে সিনেমাগুলো জমা দিয়েছেন সংশ্লিষ্ট নির্মাতা ও প্রযোজকেরা।

অস্কারে বাংলাদেশের প্রতিনিধিত্বের জন্য জমা পড়া চলচ্চিত্রগুলো হলো- রেদওয়ান রনি পরিচালিত ‘দম’, মেজবাউর রহমান সুমনের ‘রইদ (ROID)’, মনিরুল আকাশ হকের ‘দ্য ইউনিভার্সিটি অফ চানখারপুল’, মোহাম্মদ তাওকীর ইসলামের ‘দেলুপী (Delupi)’ এবং নূরুল আলম আতিকের ‘মানুষের বাগান’

এই পাঁচ সিনেমার মধ্য থেকে একটি চলচ্চিত্রকে বাংলাদেশের হয়ে অস্কারে পাঠানোর জন্য বাছাই করা হবে। এ জন্য সাত সদস্যের অস্কার বাংলাদেশ কমিটি গঠন করা হয়েছে। কমিটির চেয়ারপারসন হিসেবে দায়িত্ব পালন করছেন ডা. জহিরুল ইসলাম কচি।

কমিটির অন্য সদস্যরা হলেন- সাজ্জাদ শরিফ, শাহীন দিল-রিয়াজ, রাশেদ জামান, অপি করিম, সাইয়ীদ শাহজাদা আল করীম এবং শাহরীন আক্তার সুমি। অস্কার কর্তৃপক্ষ ইতোমধ্যে এই কমিটির অনুমোদন দিয়েছে।

নির্ধারিত নিয়ম অনুযায়ী জমা পড়া পাঁচটি চলচ্চিত্র পর্যবেক্ষণ ও মূল্যায়ন করবেন কমিটির সদস্যরা। এরপর সদস্যদের সম্মিলিত মূল্যায়ন ও আলোচনার মাধ্যমে একটি সিনেমাকে বাংলাদেশের পক্ষ থেকে অস্কারে জমা দেওয়ার জন্য নির্বাচিত করা হবে।

বাছাই প্রক্রিয়া শেষ হওয়ার পর আগামী ২৭ সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের নির্বাচিত চলচ্চিত্রের নাম ঘোষণা করা হবে।

অস্কার বাংলাদেশ কমিটির কার্যক্রমে সার্বিক সহযোগিতা করছে বাংলাদেশ ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ (BFFS)

বিষয়টি নিশ্চিত করে অস্কার বাংলাদেশ কমিটির সমন্বয়কারী ও বাংলাদেশ ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজের যুগ্ম সম্পাদক আব্দুল্লাহ আল মারুফ এ তথ্য জানিয়েছেন।

সদ্য সংবাদ/এসকে

বিনোদন ব্রেকিং

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী সদ্য. বেনামি গণমাধ্যমের ফটোকার্ডে দেশ অস্থিতিশীলের চেষ্টা হলে ব্যবস্থা নেবে সরকার: আইনমন্ত্রী সদ্য. সন্ধ্যার মধ্যে ৪ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, বজ্রবৃষ্টির সম্ভাবনা সদ্য. অডিও রেকর্ডকে কেন্দ্র করে ক্যান্টনমেন্ট থানার ওসি ক্লোজড সদ্য. লংমার্চে বাধা দেবেন না, দেশকে অস্থিতিশীল করবেন না: পরওয়ার সদ্য. আবারও বাড়ল সিগারেটের দাম সদ্য. মেডিকেল ভিসায় ভারতে যাওয়ার পথে আটক আওয়ামী লীগ নেতা সদ্য. দেশ ছাড়তে পারেন আসিফ মাহমুদ, নিষেধাজ্ঞা চাইবে দুদক সদ্য. রাজধানীতে ডিএমপির অভিযান, ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৪৬ সদ্য. নৌকা স্থগিত, নির্বাচনে যুক্ত হলো ‘না’ প্রতীক সদ্য. আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী সদ্য. বেনামি গণমাধ্যমের ফটোকার্ডে দেশ অস্থিতিশীলের চেষ্টা হলে ব্যবস্থা নেবে সরকার: আইনমন্ত্রী সদ্য. সন্ধ্যার মধ্যে ৪ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, বজ্রবৃষ্টির সম্ভাবনা সদ্য. অডিও রেকর্ডকে কেন্দ্র করে ক্যান্টনমেন্ট থানার ওসি ক্লোজড সদ্য. লংমার্চে বাধা দেবেন না, দেশকে অস্থিতিশীল করবেন না: পরওয়ার সদ্য. আবারও বাড়ল সিগারেটের দাম সদ্য. মেডিকেল ভিসায় ভারতে যাওয়ার পথে আটক আওয়ামী লীগ নেতা সদ্য. দেশ ছাড়তে পারেন আসিফ মাহমুদ, নিষেধাজ্ঞা চাইবে দুদক সদ্য. রাজধানীতে ডিএমপির অভিযান, ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৪৬ সদ্য. নৌকা স্থগিত, নির্বাচনে যুক্ত হলো ‘না’ প্রতীক