'পরীমনিকে নিয়ে দেশের বাইরে যেতে চেয়েছিলেন আসিফ মাহমুদ', কার্ডটি সম্পর্কে সর্বশেষ কী জানা গেল?

সদ্য সংবাদ ডেস্ক
১৭ সেপ্টেম্বর, ২০২৬ ১৬:২৬:০২
সংগৃহীত

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি সংবাদ কার্ডকে ঘিরে চাঞ্চল্য তৈরি হয়েছে। কার্ডটিতে দাবি করা হয়, জনপ্রিয় চিত্রনায়িকা পরীমনি বলেছেন-তৎকালীন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ তাকে মোবাইলে নক করেছিলেন এবং তাকে নিয়ে দেশের বাইরে ঘুরতে যেতে চেয়েছিলেন। তবে অনুসন্ধানে দেখা গেছে, এমন কোনো বক্তব্য পরীমনি প্রকাশ্যে দেননি এবং কার্ডটিও বাস্তব নয়।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ওই ছবিতে জাতীয় দৈনিক বাংলাদেশ প্রতিদিনের প্রিন্ট সংস্করণের একটি সংবাদ বলে দাবি করা হয়। সেখানে প্রতিবেদনের শিরোনাম হিসেবে লেখা রয়েছে, ‘আসিফ মাহমুদ আমাকে নক করেছিলেন, তখন তিনি উপদেষ্টা ছিলেন এবং আমাকে নিয়ে দেশের বাইরে ঘুরতে চেয়েছিলেন’।

কার্ডের ভেতরের তথ্যে আরও দাবি করা হয়, পরীমনি নাকি সম্প্রতি এ বিষয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন। সেখানে বলা হয়, তৎকালীন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ মোবাইল ফোনে তাকে নক করেছিলেন এবং দেশের বাইরে ঘুরতে যাওয়ার প্রস্তাব দিয়েছিলেন। তবে তিনি বিষয়টিকে গুরুত্ব দেননি বলেও কার্ডটিতে উল্লেখ করা হয়।

তবে বিষয়টি যাচাই করতে গিয়ে এমন বক্তব্যের কোনো নির্ভরযোগ্য সূত্র পাওয়া যায়নি। পরীমনির ফেসবুক ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্টেও এ ধরনের কোনো বক্তব্য বা তথ্য খুঁজে পাওয়া যায়নি।

https://www.soddosongbad.com/storage/uploads/21-17-09-2026-04-24-08.png

এ ছাড়া বাংলাদেশ প্রতিদিনের ওয়েবসাইট, ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজেও অনুসন্ধান করা হয়। এসব প্ল্যাটফর্মে পরীমনি ও আসিফ মাহমুদকে নিয়ে ওই ধরনের কোনো প্রতিবেদন বা সংবাদ প্রকাশের তথ্য পাওয়া যায়নি।

পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কার্ডটির ছবিও একাধিক ডিটেক্টরের মাধ্যমে যাচাই করা হয়। যাচাইয়ের ফলাফলে ছবিটিতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহারের প্রমাণ পাওয়া যায়।

অর্থাৎ, বাংলাদেশ প্রতিদিনের প্রিন্ট সংস্করণে পরীমনি ও আসিফ মাহমুদকে নিয়ে এমন সংবাদ প্রকাশিত হয়েছে- সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এই দাবির ভিত্তি নেই। প্রচারিত সংবাদ কার্ডটি বাস্তব সংবাদপত্রের অংশ নয়; এটি এআই প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়েছে।

সদ্য সংবাদ/এসকে

বিনোদন ব্রেকিং

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী সদ্য. বেনামি গণমাধ্যমের ফটোকার্ডে দেশ অস্থিতিশীলের চেষ্টা হলে ব্যবস্থা নেবে সরকার: আইনমন্ত্রী সদ্য. সন্ধ্যার মধ্যে ৪ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, বজ্রবৃষ্টির সম্ভাবনা সদ্য. অডিও রেকর্ডকে কেন্দ্র করে ক্যান্টনমেন্ট থানার ওসি ক্লোজড সদ্য. রোমে বাংলাদেশ বিমানে তেলাপোকা ও ছারপোকার উপদ্রব, অবতরণ স্থগিত করারও হুঁশিয়ারি সদ্য. লংমার্চে বাধা দেবেন না, দেশকে অস্থিতিশীল করবেন না: পরওয়ার সদ্য. আবারও বাড়ল সিগারেটের দাম সদ্য. বিশ্ববাজারে স্বর্ণের দামে ফের ঊর্ধ্বগতি সদ্য. বিদেশি শিক্ষার্থীদের সঙ্গে পরিবার নিয়ে যাওয়ার সুযোগ বন্ধ করতে যাচ্ছে অস্ট্রেলিয়া সদ্য. মেডিকেল ভিসায় ভারতে যাওয়ার পথে আটক আওয়ামী লীগ নেতা সদ্য. আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী সদ্য. বেনামি গণমাধ্যমের ফটোকার্ডে দেশ অস্থিতিশীলের চেষ্টা হলে ব্যবস্থা নেবে সরকার: আইনমন্ত্রী সদ্য. সন্ধ্যার মধ্যে ৪ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, বজ্রবৃষ্টির সম্ভাবনা সদ্য. অডিও রেকর্ডকে কেন্দ্র করে ক্যান্টনমেন্ট থানার ওসি ক্লোজড সদ্য. রোমে বাংলাদেশ বিমানে তেলাপোকা ও ছারপোকার উপদ্রব, অবতরণ স্থগিত করারও হুঁশিয়ারি সদ্য. লংমার্চে বাধা দেবেন না, দেশকে অস্থিতিশীল করবেন না: পরওয়ার সদ্য. আবারও বাড়ল সিগারেটের দাম সদ্য. বিশ্ববাজারে স্বর্ণের দামে ফের ঊর্ধ্বগতি সদ্য. বিদেশি শিক্ষার্থীদের সঙ্গে পরিবার নিয়ে যাওয়ার সুযোগ বন্ধ করতে যাচ্ছে অস্ট্রেলিয়া সদ্য. মেডিকেল ভিসায় ভারতে যাওয়ার পথে আটক আওয়ামী লীগ নেতা