সম্পর্ক টিকিয়ে রাখতে বর্ষার ৫ পরামর্শ

সদ্য সংবাদ ডেস্ক
১৭ সেপ্টেম্বর, ২০২৬ ২৩:০৪:৩৭
ছবি: সংগৃহীত

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী আফিয়া নুসরাত বর্ষা। অভিনয় থেকে আপাতত কিছুটা দূরে থাকলেও সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সক্রিয় তিনি। সেখানে নিয়মিতই নিজের ভাবনা ও ব্যক্তিজীবনের নানা বিষয় ভক্তদের সঙ্গে ভাগ করে নেন। এবার সম্পর্কের টানাপোড়েন এবং তা দীর্ঘস্থায়ী করার উপায় নিয়ে নিজের উপলব্ধির কথা জানিয়েছেন এই অভিনেত্রী।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে বর্ষা বলেন, কোনো সম্পর্ক দীর্ঘস্থায়ী করতে হলে সেখানে বিনিয়োগ প্রয়োজন। তবে তার কাছে এই বিনিয়োগের অর্থ শুধু অর্থ-সম্পদ নয়; বরং সময়, যত্ন, সুন্দর ব্যবহার ও আন্তরিকতাই সম্পর্কের প্রকৃত বিনিয়োগ।

বর্ষার ভাষায়, ‘যেকোনো সম্পর্ক টিকিয়ে রাখতে হলে আপনাকে সেই সম্পর্কে ইনভেস্ট করতে হবে। আর এই ইনভেস্টমেন্ট বলতে শুধু টাকা-পয়সা বোঝায় না।’ তাঁর মতে, জীবনযাপনের প্রয়োজন মেটাতে অর্থের গুরুত্ব থাকলেও সম্পর্ক টিকিয়ে রাখার ক্ষেত্রে এটিই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় নয়।

প্রিয় মানুষটির জন্য সময় দেওয়া, তার প্রতি যত্নশীল থাকা এবং ভালো আচরণের পাশাপাশি তাকে নিজের পরিবারের সঙ্গে সম্পৃক্ত করাকেও গুরুত্বপূর্ণ মনে করেন বর্ষা। তাঁর মতে, কাউকে যদি জীবনের দীর্ঘ পথের সঙ্গী হিসেবে ভাবা হয়, তাহলে তাকে শুধু নিজের জীবনের অংশ না রেখে পরিবারের সঙ্গেও যুক্ত করা প্রয়োজন।

বর্ষা বলেন, ‘একজন মানুষের সঙ্গে যখন পরিবারের সামাজিকতা, সম্মান, মায়া, দায়বদ্ধতা ও আত্মিক সম্পর্ক তৈরি হয়, তখন সেই বন্ধন আর কেবল দুজন মানুষের মধ্যে সীমাবদ্ধ থাকে না। ফলে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে সেই সম্পর্কের সঙ্গে জড়িয়ে থাকা অন্য মানুষগুলোর কথাও ভাবতে হয়।’

পছন্দের মানুষকে পরিবারের বড়দের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া এবং পারিবারিকভাবে আপন করে নেওয়ার পরামর্শও দিয়েছেন তিনি। বর্ষার মতে, কোনো সম্পর্ক যত বেশি পারিবারিক বন্ধনের সঙ্গে যুক্ত হয়, ততই সেখানে মায়া, সম্মান ও দায়িত্ববোধ তৈরি হয়।

দাম্পত্য জীবনে এক যুগের বেশি সময় পার করেছেন বর্ষা ও চিত্রনায়ক অনন্ত জলিল। ২০১১ সালে ভালোবেসে বিয়ে করেন তারা। দীর্ঘ সময় একসঙ্গে পথচলার কারণে শোবিজে তাদের দাম্পত্য জীবন বিভিন্ন সময় আলোচনায় এসেছে।

গত বছর পারিবারিক কারণ দেখিয়ে অভিনয় থেকে সরে দাঁড়ানোর কথা জানিয়েছিলেন বর্ষা। এরপর নতুন কোনো কাজে তাকে দেখা না গেলেও সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিতই নিজের ভাবনা প্রকাশ করছেন এই অভিনেত্রী।

সম্পর্ক নিয়ে নিজের বক্তব্যে বর্ষা মূলত বোঝাতে চেয়েছেন, দীর্ঘস্থায়ী একটি সম্পর্কের জন্য শুধু ভালোবাসাই যথেষ্ট নয়। এর পাশাপাশি প্রয়োজন সময়, যত্ন, সম্মান, সুন্দর ব্যবহার, আন্তরিকতা এবং পারিবারিক বন্ধন।

সদ্য সংবাদ/ এআর

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. জিজ্ঞাসাবাদের জন্য ডিবিতে হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিব সদ্য. সারাদেশে একযোগে ৯৯ বিচারককে বদলি সদ্য. শেখ হাসিনার প্রত্যর্পণে সরকার কি উদ্যোগ নিয়েছে- জানতে চাইল সংসদীয় কমিটি সদ্য. আগামী মাস থেকে বাংলা কিউআরে সঙ্গে সঙ্গেই টাকা পাবেন বিক্রেতা সদ্য. বজ্রপাতে তিন জেলায় ৪ জনের মৃত্যু সদ্য. ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ৫৮ হাজার সদ্য. আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী সদ্য. বেনামি গণমাধ্যমের ফটোকার্ডে দেশ অস্থিতিশীলের চেষ্টা হলে ব্যবস্থা নেবে সরকার: আইনমন্ত্রী সদ্য. মক্কা চুক্তির পরপরই সৌদিতে হুতিদের হামলা, কঠিন পরীক্ষায় পাকিস্তান-তুরস্ক সদ্য. আসিফ মাহমুদ ও তার স্ত্রীর তথ্য ও নথি চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি সদ্য. জিজ্ঞাসাবাদের জন্য ডিবিতে হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিব সদ্য. সারাদেশে একযোগে ৯৯ বিচারককে বদলি সদ্য. শেখ হাসিনার প্রত্যর্পণে সরকার কি উদ্যোগ নিয়েছে- জানতে চাইল সংসদীয় কমিটি সদ্য. আগামী মাস থেকে বাংলা কিউআরে সঙ্গে সঙ্গেই টাকা পাবেন বিক্রেতা সদ্য. বজ্রপাতে তিন জেলায় ৪ জনের মৃত্যু সদ্য. ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ৫৮ হাজার সদ্য. আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী সদ্য. বেনামি গণমাধ্যমের ফটোকার্ডে দেশ অস্থিতিশীলের চেষ্টা হলে ব্যবস্থা নেবে সরকার: আইনমন্ত্রী সদ্য. মক্কা চুক্তির পরপরই সৌদিতে হুতিদের হামলা, কঠিন পরীক্ষায় পাকিস্তান-তুরস্ক সদ্য. আসিফ মাহমুদ ও তার স্ত্রীর তথ্য ও নথি চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি