নতুন চমকে রাশমিকা, ভাঙলেন রোমান্টিক ইমেজ

সদ্য সংবাদ ডেস্ক
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১৯:১১:২১
ছবি: সংগৃহীত

দক্ষিণ ভারতীয় সিনেমায় রোমান্টিক চরিত্রে জনপ্রিয়তা পাওয়া অভিনেত্রী রাশমিকা মান্দানাকে এবার দেখা যাবে একেবারেই ভিন্ন রূপে। আসন্ন সিনেমা ‘মাইসা’র টিজারে কোমল-রোমান্টিক ইমেজের বাইরে গিয়ে শক্তিশালী এক নারী চরিত্রে হাজির হয়েছেন তিনি। রোববার সন্ধ্যায় প্রকাশিত টিজারটি প্রকাশের পর থেকেই দর্শকদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ।

‘মাইসা’ পরিচালনা করেছেন নবাগত রবীন্দ্র পুল্লে। সিনেমাটিতে রাশমিকা অভিনয় করেছেন গোণ্ড জনগোষ্ঠীর এক তরুণীর চরিত্রে। জীবনের নানা প্রতিকূলতার মুখোমুখি হয়ে নিজের অস্তিত্ব ও ভবিষ্যতের জন্য লড়াই করতে দেখা যাবে তাকে।

টিজারে শুরুতে রাশমিকার চরিত্রকে মানসিকভাবে বিপর্যস্ত অবস্থায় দেখা যায়। তবে পরিস্থিতির কাছে হার না মেনে খুব দ্রুতই ঘুরে দাঁড়ায় সে। এরপর একের পর এক অ্যাকশন দৃশ্যে সামনে আসে তার দৃঢ় ও ভয়ডরহীন উপস্থিতি।

কখনো হাতে কাস্তে নিয়ে প্রতিপক্ষের ওপর আক্রমণ, কখনো লাথি ও হাতাহাতির লড়াই টিজারের বেশ কিছু দৃশ্যেই রাশমিকার চরিত্রকে দেখা গেছে ভয়ংকর প্রতিরোধ গড়ে তুলতে। পানির নিচে একাধিক প্রতিপক্ষের সঙ্গে লড়াই এবং মোটরসাইকেল চালানোর দৃশ্যও দর্শকদের নজর কেড়েছে।

সিনেমাটিতে রাশমিকার চরিত্রে নেই প্রচলিত গ্ল্যামারের ওপর নির্ভরশীল নায়িকার উপস্থিতি। বরং মাটির কাছাকাছি থাকা, কঠিন বাস্তবতার সঙ্গে লড়াই করা একজন সাহসী নারীর চরিত্রেই নিজেকে উপস্থাপন করেছেন তিনি। টিজার প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমেও তার এই রূপ নিয়ে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা গেছে।

দর্শকদের একাংশের মন্তব্য, নারীকেন্দ্রিক গল্পে নারীর শক্তি ও অভিনয়ক্ষমতাকে গুরুত্ব দেওয়ার এমন উপস্থাপনই প্রত্যাশিত। বিশেষ করে রাশমিকার অ্যাকশন পারফরম্যান্স নিয়ে প্রশংসা করেছেন অনেকে।

এই চরিত্রের জন্য প্রস্তুতিতেও কম পরিশ্রম করতে হয়নি অভিনেত্রীকে। শুটিংয়ের সময় একটি কঠিন অ্যাকশন দৃশ্যে গুরুতর চোট পেয়েছিলেন তিনি। ওই ঘটনায় হাড়ের সঙ্গে পেশি যুক্ত রাখা টেনডন ছিঁড়ে যাওয়ার মতো আঘাত পান রাশমিকা। টিজারে তার শারীরিক প্রস্তুতি ও চরিত্রের প্রতি নিবেদনের ছাপ স্পষ্ট বলে মনে করছেন দর্শকরা।

‘মাইসা’ সিনেমাটি আগামী ২৭ নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তির কথা রয়েছে। তেলেগু, হিন্দি, তামিল, কন্নড় ও মালয়ালম পাঁচ ভাষায় মুক্তি পাবে সিনেমাটি।

রাশমিকা মান্দানা ছাড়াও এতে অভিনয় করেছেন ঈশ্বরী রাও, গুরু সোমসুন্দরম, রাও রমেশ, রাহুল রবীন্দ্রন, সামুথিরাকানি, শিবা কন্দুকুরি, কার্তিক রঞ্জিনি, তারক পন্নাপ্পা ও নিধি সিং।

এর আগে গত ১৯ জুন মুক্তি পাওয়া হিন্দি রোমান্টিক কমেডি-ড্রামা ‘কটকট ২’-এ শহীদ কাপুর ও কৃতি শ্যাননের সঙ্গে পর্দা ভাগ করেছিলেন রাশমিকা।

সদ্য সংবাদ/এসএস

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. দক্ষিণাঞ্চলের বিভিন্ন রুটে বাসভাড়া ৫০ টাকা বাড়ানোর সিদ্ধান্ত সদ্য. গাজী নজরুলের ৪ দিন ও স্ত্রীর ১ দিনের রিমান্ড মঞ্জুর সদ্য. বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম সদ্য. বিআরটিএতে বাস ভাড়া বাড়ানোর মিটিং চলছে সদ্য. স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে বিদায়ী চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ সদ্য. দুবাইয়ে শেখ আহমেদ বিন রশিদ আল মাকতুম আর নেই, ১০ দিনের রাষ্ট্রীয় শোক সদ্য. যুবলীগ হিসেবে আটক, বিজেপি পরিচয়ে মুক্তি সদ্য. ইতালির রোম বিমানবন্দরে মিন্টু-টুকুকে বিএনপি শাখার উষ্ণ অভ্যর্থনা সদ্য. জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করলেন প্রধানমন্ত্রী সদ্য. তেলের দাম বাড়ানোর প্রতিবাদে আজ মাঠে নামছে ইসলামী আন্দোলন সদ্য. দক্ষিণাঞ্চলের বিভিন্ন রুটে বাসভাড়া ৫০ টাকা বাড়ানোর সিদ্ধান্ত সদ্য. গাজী নজরুলের ৪ দিন ও স্ত্রীর ১ দিনের রিমান্ড মঞ্জুর সদ্য. বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম সদ্য. বিআরটিএতে বাস ভাড়া বাড়ানোর মিটিং চলছে সদ্য. স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে বিদায়ী চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ সদ্য. দুবাইয়ে শেখ আহমেদ বিন রশিদ আল মাকতুম আর নেই, ১০ দিনের রাষ্ট্রীয় শোক সদ্য. যুবলীগ হিসেবে আটক, বিজেপি পরিচয়ে মুক্তি সদ্য. ইতালির রোম বিমানবন্দরে মিন্টু-টুকুকে বিএনপি শাখার উষ্ণ অভ্যর্থনা সদ্য. জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করলেন প্রধানমন্ত্রী সদ্য. তেলের দাম বাড়ানোর প্রতিবাদে আজ মাঠে নামছে ইসলামী আন্দোলন