দীপিকা-রণবীরের ঘরে এলো নতুন অতিথি

সদ্য সংবাদ ডেস্ক
২১ সেপ্টেম্বর, ২০২৬ ২৩:২২:২১
ছবি: সংগৃহীত

বলিউডের তারকা দম্পতি দীপিকা পাড়ুকোন ও রণবীর সিংয়ের পরিবারে এসেছে নতুন অতিথি। ১৯ সেপ্টেম্বর কন্যাসন্তানের জন্ম দিয়েছেন দীপিকা। সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়ে নিজেরাই এই সুখবর জানিয়েছেন তারা।

পোস্টে নবজাতকের পায়ের একটি ছবি প্রকাশ করে মেয়েকে স্বাগত জানিয়েছেন দীপিকা ও রণবীর। সেখানে সন্তানের জন্মতারিখ হিসেবে ১৯ সেপ্টেম্বর উল্লেখ করা হয়েছে।

তারকা দম্পতির দ্বিতীয় সন্তান আসার খবর প্রকাশ্যে আসার পর বলিউডে শুরু হয় শুভেচ্ছার ঢল। কৃতি শ্যানন, সোনম কাপুর আহুজা, সোনু সুদসহ চলচ্চিত্র অঙ্গনের অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে দীপিকা ও রণবীরকে অভিনন্দন জানিয়েছেন।

দীপিকা ও রণবীরের প্রেমের গল্পের সূচনা হয় সঞ্জয় লীলা বানসালির ‘রামলীলা’ সিনেমার শুটিংয়ের সময়। ২০১৩ সালে মুক্তি পাওয়া সিনেমাটিতে একসঙ্গে কাজ করতে গিয়ে তাদের মধ্যে ঘনিষ্ঠতা তৈরি হয় বলে জানা যায়।

দীর্ঘদিনের সম্পর্কের পর ২০১৮ সালের নভেম্বরে বিয়ের বন্ধনে আবদ্ধ হন তারা। ওই বছরের ১৪ ও ১৫ নভেম্বর ইতালির লেক কোমোর ভিলা দেল বালবিয়ানেলোতে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

ঘরোয়া আয়োজনে অনুষ্ঠিত সেই বিয়েতে দুই পরিবারের সংস্কৃতির সমন্বয় ঘটানো হয়। বিয়ের অনুষ্ঠানে কোকণি ও সিন্ধি—দুই সংস্কৃতির রীতিনীতি অনুসরণ করেছিলেন দীপিকা ও রণবীর।

সদ্য সংবাদ/ এআর

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. দূরপাল্লায় ২০ পয়সা ও শহরে ১৮ পয়সা কি.মি বাসভাড়া বাড়ানোর প্রস্তাব সদ্য. সংস্কার ছাড়া জ্বালানি সংকটের সমাধান নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী সদ্য. গাজী নজরুলের ৪ দিন ও স্ত্রীর ১ দিনের রিমান্ড মঞ্জুর সদ্য. বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম সদ্য. দক্ষিণাঞ্চলের বিভিন্ন রুটে বাসভাড়া ৫০ টাকা বাড়ানোর সিদ্ধান্ত সদ্য. বিআরটিএতে বাস ভাড়া বাড়ানোর মিটিং চলছে সদ্য. ‘শুধু সার চেয়েছিল, এখন ঘরছাড়া’, গ্রেপ্তার আতঙ্কে কুড়িগ্রামের কৃষকেরা সদ্য. গুলশানে নতুন ডিসি, খিলগাঁওয়ে নতুন ওসি পদায়ন সদ্য. ঠাকুরগাঁওয়ে মিড ডে মিলের দুধ খেয়ে হাসপাতালে ৩৫ শিক্ষার্থী সদ্য. স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে বিদায়ী চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ সদ্য. দূরপাল্লায় ২০ পয়সা ও শহরে ১৮ পয়সা কি.মি বাসভাড়া বাড়ানোর প্রস্তাব সদ্য. সংস্কার ছাড়া জ্বালানি সংকটের সমাধান নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী সদ্য. গাজী নজরুলের ৪ দিন ও স্ত্রীর ১ দিনের রিমান্ড মঞ্জুর সদ্য. বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম সদ্য. দক্ষিণাঞ্চলের বিভিন্ন রুটে বাসভাড়া ৫০ টাকা বাড়ানোর সিদ্ধান্ত সদ্য. বিআরটিএতে বাস ভাড়া বাড়ানোর মিটিং চলছে সদ্য. ‘শুধু সার চেয়েছিল, এখন ঘরছাড়া’, গ্রেপ্তার আতঙ্কে কুড়িগ্রামের কৃষকেরা সদ্য. গুলশানে নতুন ডিসি, খিলগাঁওয়ে নতুন ওসি পদায়ন সদ্য. ঠাকুরগাঁওয়ে মিড ডে মিলের দুধ খেয়ে হাসপাতালে ৩৫ শিক্ষার্থী সদ্য. স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে বিদায়ী চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ